শনিবার | ১৪ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo দরিদ্র পরিবারের মুখে হাসি ফুটাল ‘স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোর দিশা Logo চাঁদপুরে প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল Logo অমর একুশে বইমেলায় খুবি শিক্ষার্থীর প্রথম কাব্যগ্রন্থ ‘তোমার শহরে কারফিউ’ Logo বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২জন নিহত, আহত ৭ Logo কটকা ট্রাজেডিতে শহীদদের স্মরণে খুবিতে শোক দিবস পালন Logo চাঁদপুরে এলজিইডির নতুন নির্বাহী প্রকৌশলী মনোয়ার উদ্দিন Logo ঈদের আনন্দ ভাগাভাগি: ৫ শতাধিক পরিবারের মাঝে উপহার দিলেন শেখ আবদুল্লাহ Logo সাহসী কলমে পথচলা: চাঁদপুরের একমাত্র নারী সাংবাদিক সাবিত্রী রানী ঘোষ Logo চাঁদপুর এলজিইডিতে সম্মাননা অনুষ্ঠান: বিদায়ী নির্বাহী প্রকৌশলীকে শ্রদ্ধা, নবাগতকে স্বাগত Logo কয়রায় পাথরখালী আগারঘেরী খালের পুনঃখনন কাজের উদ্বোধন

কিমের সঙ্গে লড়াইয়ের অস্ত্র আমাদের আছে: যুক্তরাষ্ট্র !

  • amzad khan
  • আপডেট সময় : ১২:৩১:৪৫ অপরাহ্ণ, শনিবার, ১৬ সেপ্টেম্বর ২০১৭
  • ৮১৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

বিশ্বজুড়ে উত্তাপ ছড়িয়ে ধারাবাহিকভাবে পারমাণবিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া। আর তারই জের ধরে জাপানের উপর দিয়ে ছোড়া পিয়ংইয়ংয়ের সবশেষ মিসাইল হানার পরে কিমকে হুঁশিয়ার করে দিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
হুমকি দিয়ে বলা হয়েছে, পিয়ংইয়ংয়ের মোকাবিলা করার মতো সমরাস্ত্র ওয়াশিংটনের ভাণ্ডারে মজুদ রয়েছে। হোয়াইট হাউজের পক্ষ থেকে এমন বিবৃতি দিয়েছে নিরাপত্তা উপদেষ্টা এইচ. আর ম্যাকমাস্টার।

এদিকে, জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে যখন ভারত সফরে ব্যস্ত , ঠিক তখনই জাপানকে লক্ষ্য করে ফের মিসাইল নিক্ষেপ করল কিমের দেশ। সূত্রের খবর, জাপানের ১,২০০ মাইল পূর্বে মহাসাগরে গিয়ে পড়েছিল এটি। প্রতিউত্তরে, দক্ষিণ কোরিয়া ব্যালিস্টিক মিসাইল মহড়ায় নেমে পড়েছিল। চলতি বছরে উত্তর কোরিয়া অনেকগুলো মিসাইল পরীক্ষা করে। তার এই পদক্ষেপে কড়া নজর রয়েছে যুক্তরাষ্ট্রেরও।

প্রসঙ্গত, জাপানকে ডুবিয়ে দেওয়া হবে বলে হুমকি দিয়েছিল উত্তর কোরিয়া। জাপানে বিধ্বংসী পরমাণু হামলা চালানোর হুমকিও দেওয়া হয়েছিল। জাপানের চারটি বৃহৎ দ্বীপকে পরমাণু অস্ত্রের আঘাতে সমুদ্রে ডুবিয়ে দেওয়া উচিত বলে মন্তব্য করেছিল উত্তর কোরিয়ার এক মুখপাত্র। যে দ্বীপগুলোকে টার্গেট করা হয়েছে সেগুলো হল হোক্কাইডো, হোনশু, শিকোকু, কিউশু।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

দরিদ্র পরিবারের মুখে হাসি ফুটাল ‘স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোর দিশা

কিমের সঙ্গে লড়াইয়ের অস্ত্র আমাদের আছে: যুক্তরাষ্ট্র !

আপডেট সময় : ১২:৩১:৪৫ অপরাহ্ণ, শনিবার, ১৬ সেপ্টেম্বর ২০১৭