শনিবার | ১৪ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo দরিদ্র পরিবারের মুখে হাসি ফুটাল ‘স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোর দিশা Logo চাঁদপুরে প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল Logo অমর একুশে বইমেলায় খুবি শিক্ষার্থীর প্রথম কাব্যগ্রন্থ ‘তোমার শহরে কারফিউ’ Logo বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২জন নিহত, আহত ৭ Logo কটকা ট্রাজেডিতে শহীদদের স্মরণে খুবিতে শোক দিবস পালন Logo চাঁদপুরে এলজিইডির নতুন নির্বাহী প্রকৌশলী মনোয়ার উদ্দিন Logo ঈদের আনন্দ ভাগাভাগি: ৫ শতাধিক পরিবারের মাঝে উপহার দিলেন শেখ আবদুল্লাহ Logo সাহসী কলমে পথচলা: চাঁদপুরের একমাত্র নারী সাংবাদিক সাবিত্রী রানী ঘোষ Logo চাঁদপুর এলজিইডিতে সম্মাননা অনুষ্ঠান: বিদায়ী নির্বাহী প্রকৌশলীকে শ্রদ্ধা, নবাগতকে স্বাগত Logo কয়রায় পাথরখালী আগারঘেরী খালের পুনঃখনন কাজের উদ্বোধন

ভারতের বিরুদ্ধে পরমাণু হামলা চালাতে পারে পাকিস্তান !

  • amzad khan
  • আপডেট সময় : ১২:২৯:০৯ অপরাহ্ণ, শনিবার, ১৬ সেপ্টেম্বর ২০১৭
  • ৮১৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

ভারত যদি তার পূর্বঘোষণা মতো সীমান্তপারের কোন বড় জঙ্গি হামলার জবাবে সেনা অভিযানে নামে, তাহলে পাকিস্তান মরিয়া হয়ে পরমাণু হামলাও চালাতে পারে। এ কথা বলেই মার্কিন জনপ্রতিনিধিদের সতর্ক করেছেন সেদেশের দু’জন নামকরা জঙ্গি বিশেষজ্ঞ।

ওই দুই বিশেষজ্ঞের মতে, ২৬/১১-র কায়দায় ভারতে যদি ফের হামলা হয়, তাহলে তার প্রত্যুত্তরে প্রতিবেশী দেশের সীমান্ত অতিক্রম করে পুরোদস্তুর সেনা অভিযান চালানো হবে বলে আগেই সতর্ক করেছে দিল্লি। তার পরেও ভারত সীমান্তে গুলিবর্ষণ ও জঙ্গি অনুপ্রবেশের ঘটনা দুই দেশের সম্পর্কের মধ্যে স্নায়ুর চাপ উত্তরোত্তর বাড়িয়ে তুলছে। এই পরিস্থিতির আরও অবনতি ঘটলে এবং ২৬/১১-র মতো কোনও ঘটনার পুনরাবৃত্তি হলে ভারত ছেড়ে কথা বলবে না। তখন উপায়ান্তর না দেখে পরমাণু হামলাও চালাতে পারে মরিয়া পাকিস্তান।
এই অবস্থায় ওয়াশিংটন যদি ইসলামাবাদের উপর আরও চাপ দিয়ে ভারতের বিরুদ্ধে জঙ্গিহানা বন্ধ করাতে পারে, কেবলমাত্র তখনই পরিস্থিতি স্বাভাবিক হতে পারে। বুধবার এমনটাই জানালেন দুই মার্কিন বিশেষজ্ঞ জর্জ পারকোভিচ ও অ্যাশলে টেলিস। পারকোভিচের হুঁশিয়ারি, দক্ষিণ এশিয়াই একমাত্র অঞ্চল যেখানে অদূর ভবিষ্যতে পরমাণু যুদ্ধের সমূহ আশঙ্কা রয়েছে।

প্রসঙ্গত, এই আশঙ্কা একেবারে আনকোরা নতুন কিছু নয়। বাজপেয়ির আমলে ভারতের পরমাণু পরীক্ষার পালটা হিসাবে পাকিস্তান যখন ‘ইসলামিক বম্বে’র জনক আবদুল কাদির খানের নেতৃত্বে প্রতিযোগিতায় নেমেছিল, তখন থেকেই এই আশঙ্কার সূত্রপাত। আবদুল কাদির খান শুধু পাক পরমাণু বোমার জন্মদাতা নন, তিনিই সেই ব্যক্তি, পাক সেনাবাহিনীর মদতে যাঁর মাধ্যমে দুনিয়া জুড়ে বিভিন্ন জঙ্গি সংগঠন সহ উত্তর কোরিয়ার মতো দেশ ‘ডার্টি বম্বে’র নাগাল পায়। হতে পারে, আইএসআইয়ের প্রধান লেফটেন্যান্ট জেনারেল রিজওয়ান আখতারের সাম্প্রতিক আমেরিকা সফর পাকিস্তানি সেনাবাহিনীর উপর মার্কিন প্রশাসনের চাপ বাড়ানোরই একটি পদক্ষেপ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

দরিদ্র পরিবারের মুখে হাসি ফুটাল ‘স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোর দিশা

ভারতের বিরুদ্ধে পরমাণু হামলা চালাতে পারে পাকিস্তান !

আপডেট সময় : ১২:২৯:০৯ অপরাহ্ণ, শনিবার, ১৬ সেপ্টেম্বর ২০১৭