বৃহস্পতিবার | ২৬ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত Logo সংসদ সদস্য নুরুল আমিন সড়ক দুর্ঘটনায় আহত Logo  পলাশবাড়ী মডেল মসজিদ তিন বছরেও চালু হয়নি, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা Logo চাঁদপুরে দুই সহস্রাধিক পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর রমজানের ফুড প্যাকেজ বিতরণ Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন

হারানো ফোন খুঁজে পাওয়ার উপায় !

  • amzad khan
  • আপডেট সময় : ০২:১২:৩১ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০১৭
  • ৮০৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

দরকারের সময় মোবাইল ফোন খুঁজে পান না অনেকেই। কী করে পাবেন তাও বুঝতে পারেন না।
অন্য কোনো নম্বর থেকে ফোন করে নিশ্চিত হবেন, সে উপায়ও হয়তো নেই! নিজেই যে মোবাইলকে ‘সাইলেন্ট’ মুডে রেখেছিলেন কাজের সুবিধার্থে! তবে চিন্তার কিছু নেই, এমন যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার সুযোগ গুগলই করে দিচ্ছে। শুধু এই পাঁচটি ধাপ অনুযায়ী চলতে হবে।

১। আপনার অ্যান্ড্রয়েড মোবাইলের জন্য যে জিমেইল আইডি ব্যবহার করেন, সেটি মনে আছে তো? তবে কোনো কম্পিউটারে বসে প্রথমে এই ঠিকানাটা লিখুন (https://www. google. com/android/find)। সেখানে আপনার জিমেইল আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করুন। তখন ফাইন্ড মাই ডিভাইস নামে একটা অপশন দেখাবে, যেটি ‘একসেপ্ট’ করলেই আপনার প্রাথমিক ধাপ শেষ।

২। আপনার ডিভাইসের লোকেশন অপশনটি চালু থাকলেই শুধু এ ধাপ কাজ করবে। সার্ভারে আপনার মোবাইলের ব্র্যান্ড ও মডেল নম্বরটি দেখে সেটি খুঁজে নেবে গুগল ম্যাপ। মোবাইল থেকে পাওয়া তথ্য সার্ভারের মাধ্যমে গুগল ম্যাপে দেখিয়ে দেওয়া হবে। মনে রাখবেন, এখানে কিন্তু সম্ভাব্য কাছাকাছি লোকেশনই দেখানো হবে।

৩। মোবাইলকে যদি আপনার এলাকাতেই দেখানো হয়, সে ক্ষেত্রে বাঁ দিকে থাকা (PLAY SOUND) অপশনটি ব্যবহার করুন। এর ফলে কম্পিউটার থেকেই আপনার মোবাইলে রিংটোন বাজানো যাবে। মোবাইল সাইলেন্ট মুডে থাকলেও কোনো সমস্যা নেই, পাঁচ মিনিট ধরে নিজেকে জানান দেবে মোবাইল।

৪। কিন্তু মোবাইল যদি সত্যিকারেই হারিয়ে যায় এবং দ্রুত খুঁজে পাওয়ার সুযোগও যদি খুঁজে না পান, সে ক্ষেত্রে আপনি মোবাইল লক করে দেওয়ার ব্যবস্থা নিতে পারেন। একটি পাসওয়ার্ড দিয়ে লক করে দিতে পারবেন সেট। উদ্ধারের পর সে পাসওয়ার্ড দিয়ে সেট আনলক করে নিতে পারবেন।

৫। কিন্তু সেট উদ্ধারের সব আশাই যদি জলাঞ্জলি দিয়ে থাকেন, সে ক্ষেত্রে এটাই আপনার শেষ আশ্রয়। মোবাইলে থাকা মহাগুরুত্বপূর্ণ তথ্য যেন অন্য কারও হাতে না পড়ে, সে ব্যবস্থাও নিতে পারেন। (ERASE DATA) অপশনটি ব্যবহার করে, মোবাইলের সব ডেটা মুছে ফেলতে পারবেন।

মোবাইল যদি অফলাইনে থাকে, তবে যখনই অনলাইনে আসবে, সঙ্গে সঙ্গে সব তথ্য মুছে যাবে। তবে এর ফলে গুগলের সাহায্য নিয়ে আর সেট খুঁজে পাওয়ার উপায় খোলা থাকবে না। তবে সেট খুঁজে পেলে জিমেইল আইডি দিয়ে আবারও ব্যবহার করতে পারবেন সেই সেট।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

হারানো ফোন খুঁজে পাওয়ার উপায় !

আপডেট সময় : ০২:১২:৩১ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০১৭