বুধবার | ৪ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী

চলতি মাসেই শৈত্যপ্রবাহ !

  • amzad khan
  • আপডেট সময় : ১১:৫৭:৩০ পূর্বাহ্ণ, রবিবার, ৮ জানুয়ারি ২০১৭
  • ৮২৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

হিমালয় থেকে বাংলাদেশে হিমেল হাওয়া আসতে শুরু করেছে। ফলে দেশের বিভিন্ন স্থানে তাপমাত্রা কমে শীত পড়তে শুরু করেছে।
রংপুর বিভাগের উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।

আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ আফতাব উদ্দিন জানান, চলতি জানুয়ারি মাসে দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল, উত্তর-পশ্চিমাঞ্চল ও মধ্যাঞ্চলে একটি মাঝারি থেকে তীব্র ধরনের শৈত্যপ্রবাহ এবং এক থেকে ২টি মৃদু অথবা মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।

তিনি জানান, ইতোমধ্যে রাজধানী ঢাকায় গত দুই দিনে তাপমাত্রা কমেছে। ফলে শীত অনুভূত হচ্ছে। এছাড়া ঠান্ডা বাতাস বয়ে যাচ্ছে। দেশের অন্যান্য স্থানে তাপমাত্রা কমে যাওয়ায় শীত অনুভূত হচ্ছে। এছাড়া দেশের বিভিন্ন স্থানে শীত পড়বে। একই সাথে নদী অববাহিকাসহ দেশের বিভিন্ন স্থানে হালকা, মাঝারি ও ঘন কুয়াশা পড়তে পারে।

আবহাওয়া অধিদফতর জানায়, চলতি জানুয়ারি মাসে রংপুর, ময়মনসিংহ ও রাজশাহী বিভাগ এবং যশোর ও চুয়াডাঙ্গা অঞ্চলে তাপমাত্রা কমে গিয়ে মৃদু, মাঝারি অথবা তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম।

চলতি মাসেই শৈত্যপ্রবাহ !

আপডেট সময় : ১১:৫৭:৩০ পূর্বাহ্ণ, রবিবার, ৮ জানুয়ারি ২০১৭