শনিবার | ২৮ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত Logo হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস Logo জলবায়ু সহনশীল গ্রাম গঠনে উদ্যোগ, শ্যামনগরে সক্রিয় ব্রেকিং দ্য সাইলেন্স Logo ইরানের ৩১ প্রদেশের ২০টিতেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল Logo খুবির ‘পাবনা খুবিয়ান সোসাইটির’ নতুন কমিটি গঠন ও ইফতার মাহফিল Logo চাঁদপুর সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে ইফতার মাহফিল Logo সারাদেশে চলমান ধর্ষণের প্রতিবাদে খুবি শিক্ষার্থীদের মানববন্ধন Logo নারী উন্নয়ন সংস্থা বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খানের কৃতজ্ঞতা প্রকাশ Logo অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইকরা’র আত্মহত্যা Logo প্রধানমন্ত্রী ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন : ডা. জাহিদ হোসেন

পা দিয়ে কাপড় সেলাই করেন যে ব্যক্তি !

  • amzad khan
  • আপডেট সময় : ০৫:০৬:০১ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৫ আগস্ট ২০১৭
  • ৭৮৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

আর দশটা স্বাভাবিক মানুষের মতো শরীর নিয়ে জন্মাননি তিনি। দুটি হাত ছাড়াই পৃথিবীতে এসেছিলেন মদন লাল (৪৫)। ভাগ্যের নির্মম এই পরিহাস মেনে নিয়েছেন ঠিকই কিন্তু অন্যের করুণা নিয়ে বেঁচে নেই তিনি। দুটি সুস্থ স্বাভাবিক হাত ছাড়া যে পেশার কথা কল্পনাও করা যায় না সেই দর্জির কাজ বেছে নিয়েছেন পেশা হিসেবে। পা  দিয়ে কাপড় সেলাই করে তাক লাগিয়ে দিয়েছেন সবাইকে। এছাড়া হাত ছাড়াই দিব্যি রান্না, খাওয়া, চলাফেরাসহ দৈনন্দিন সব কাজ করে যাচ্ছেন তিনি।

তবে যত সহজে কথাগুলো বলা হলো মদন লালের জীবন কিন্তু এত সহজ ছিল না। ১৯৭২ সালে তার জন্ম। ভারতের হরিয়ানা প্রদেশের প্রত্যন্ত এক গ্রামে। একে তো দরিদ্র পরিবারে জন্ম তার উপর দুটি হাত নেই। এ যেন মরার উপর খাড়ার ঘা। ছোট বেলা স্কুলে ভর্তি হবার জন্য বিভিন্ন স্কুলের দ্বারে দ্বারে ঘুরেছেন। কিন্তু দুটি হাত না থাকায় কোনো স্কুল তাকে ভর্তি করতে চায়নি। এতে জেদ চেপে যায় মদন লালের। প্রতিজ্ঞা করেন এমন কিছু করবেন যেন সবাইকে দেখিয়ে দিতে পারেন- হাত না থাকলেও কারো চেয়ে কম নন তিনি।

সিদ্ধান্ত নিলেন দর্জির কাজ শিখবেন। কিন্তু চাইলে কি আর তা পারা যায়। ধরনা দেন বিভিন্ন দর্জির কাছে। কিন্তু সবার এক কথা- যার হাত নাই সে কী করে দর্জির কাজ শিখবে? তবুও আশা ছাড়েননি মদন লাল। অদৃষ্টের হাতে নিজের ভাগ্য সপে দিয়ে রওনা হলেন ফতেহবাদ শহরে। এবার ভাগ্য তার সহায় হলো। দেখা পেলেন এক মহৎ হৃদয়ের মানুষের। তিনিই মদন লালকে দর্জির কাজ শেখাতে রাজি হলেন। শুরু হলো তার জীবন যুদ্ধের দ্বিতীয় অধ্যায়। এক বছর কঠোর পরিশ্রম করে মদন লাল শিখে নিলেন কাপড় কাটা থেকে শুরু করে সেলাইয়ের সব কলাকৌশল।

ফিরে গেলেন গ্রামে। ছোট একটা দোকান দিলেন। তবে মানুষের বিশ্বাস অর্জন করা তার জন্য দুঃসাধ্য ব্যাপার হয়ে দাঁড়াল। কারণ যার হাত নেই তার কাছে শখের কাপড় কে দেবে? কিন্তু মদন লাল হেরে যাবার পাত্র নন। ধীরে ধীরে মানুষের বিশ্বাস অর্জন করতে লাগলেন। এক সময় সবাই তার কাজ দেখে মুগ্ধ হলেন। এখন গ্রামের সবাই তার কাছ থেকে কাপড় তৈরি করে নেন।

আজ দুঃখের দিন ফুরিয়ে সুদিন ফিরেছে মদন লালের। প্রবল ইচ্ছাশক্তি দিয়ে সব বাধা অতিক্রম করে এগিয়ে চলেছেন তিনি সামনের দিকে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত

পা দিয়ে কাপড় সেলাই করেন যে ব্যক্তি !

আপডেট সময় : ০৫:০৬:০১ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৫ আগস্ট ২০১৭