মঙ্গলবার | ৩ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী Logo এসিএস ইন্টারন্যাশনাল স্টুডেন্ট চাপ্টার খুলনা ইউনিভার্সিটি’র নেতৃত্বে শাহরিয়ার-কমানিং Logo বেরোবি জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরাম নেতৃত্বে রোকনুজ্জামান – মামদুদুর  Logo শ্যামনগরে প্রেসক্লাব সভাপতির বিরুদ্ধে অভিযোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন Logo যশোর বেনাপোল দিয়ে ভারত থেকে আসলো আওয়ামী লীগের সাবেক এমপির মরদেহ Logo জীবননগরে পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে সুলভ মূল্যে কৃষি পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

কুষ্টিয়ায় জনপ্রিয় হচ্ছে ‘আজিবার স্বর্ণ’ ধান চাষ !

  • amzad khan
  • আপডেট সময় : ১২:৩৮:৫১ অপরাহ্ণ, সোমবার, ২ জানুয়ারি ২০১৭
  • ৮৬২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

কুষ্টিয়ায় জনপ্রিয় হচ্ছে ‘আজিবার স্বর্ণ’ নামে নতুন জাতের ধান চাষ।আজিবার নামে এক কৃষক ওই এলাকায় প্রথম এ ধান চাষ করায় স্থানীয়রা ধানের নাম দিয়েছে ‘আজিবার স্বর্ণ’।আজিবার রহমান কুষ্টিয়ার মিরপুর উপজেলার সদরপুর ইউনিয়নের মৃত ছবেদ হোসেন মালিথার ছেলে।

Kushtia_Azibar

আজিবার রহমান বলেন, ‘২০১৪ সালে আমি এক বিঘা জমিতে ব্রি-৪৯ জাতের ধান চাষ করি। এর মধ্যে বড় বড় ধান বীজ হিসেবে সংগ্রহ করি। পরের বছর আমি একবিঘা জমিতে সেটা ব্যবহার করি। ফলনও বেশ ভালো হয়। এবার আমি তিন বিঘা জমিতে এই ধানের চাষ করেছি। আমার দেখাদেখি এই এলাকার অনেক কৃষক এ ধান চাষ করেছে।’

তিনি আরো বলেন, ‘প্রতি গোছায় ধান গাছের সংখ্যা ৩৫-৪০টি। জীবনকাল ১১৫-১২০দিন। ফলন বিঘাপ্রতি ২০-২২ মণ। ধানের শীষও অনেক বড়। প্রতিটি শীষে ধানের সংখ্যা ২৫০-৩০০টি। তাই এটা বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। চলতি বছর আমার এলাকার ২০ থেকে ২৫ জন কৃষক এই জাতের ধান চাষ করেছে।’

চাষী দুলাল বলেন, ‘আমি এ বছর দুই বিঘা জমিতে ‘আজিবার স্বর্ণ’ ধান চাষ করেছি। ধানগুলো বেশ বড় হয়েছে। শীষও অনেক বেশি। আশা করছি ভালো ফলন পাবো।’মিরপুর উপজেলা কৃষি কর্মকর্তা রমেশ চন্দ্র ঘোষ বলেন, আজিবার রহমান নিজে বীজ সংরক্ষণ করে এ ধান চাষ করেছেন। এটা ওই এলাকায় বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল

কুষ্টিয়ায় জনপ্রিয় হচ্ছে ‘আজিবার স্বর্ণ’ ধান চাষ !

আপডেট সময় : ১২:৩৮:৫১ অপরাহ্ণ, সোমবার, ২ জানুয়ারি ২০১৭