মঙ্গলবার | ৩ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo গণমাধ্যমে লেখালেখি: পেশাগত নীতিনৈতিকতা ও দায়িত্ববোধ – ড. মাহরুফ চৌধুরী Logo স্টুডেন্ট স্কয়ার: শিক্ষার্থী থেকেই টেকসই পরিবর্তনের সূচনা Logo কেউ নির্বাচনী আচরণ বিধিমালা ভঙ্গ করলে আইনি ব্যবস্থা : স্বরাষ্ট্র উপদেষ্টা Logo এনবিআরের ওয়েবসাইটে এইচএস কোডভিত্তিক আমদানি তথ্য প্রকাশ Logo গাজীপুর-৪ আসনের দুই প্রার্থীর হাতে তৌফিক সুলতান স্যারের ‘জ্ঞানের জগৎ’ বই Logo পবিত্র লাইলাতুল বরাত আনজুমান ট্রাস্ট’র ব্যবস্থাপনায় কর্মসূচি Logo পলাশবাড়ীতে ব্যবসায়ীকে ছুরিকাঘাতের ঘটনায় দোকান বন্ধ রেখে বিক্ষোভ Logo পলাশবাড়ীর কালিবাড়ী হাটে পেটে ও মাথায় ছুরিকাঘাতে আহত মুরগীর ব্যবসায়ী Logo ক্যারিয়ার ডেভেলপমেন্টের ক্ষেত্রে সুস্পষ্ট কর্মপরিকল্পনা থাকতে হবে: উপ-উপাচার্য Logo ইইউ’র সঙ্গে দ্রুত এফটিএ নিয়ে আলোচনা শুরুর আহ্বান প্রধান উপদেষ্টার

ঝিনাইদহে বৃক্ষ মেলার সমাপনীতে পুরস্কার বিতরণ

  • Nil Kontho
  • আপডেট সময় : ১০:১৩:০৪ অপরাহ্ণ, বুধবার, ৯ আগস্ট ২০১৭
  • ৭৭০ বার পড়া হয়েছে

ঝিনাইদহ সংবাদদাতাঃ ঝিনাইদহে ১৫ দিন ব্যাপী বৃক্ষ মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকেলে শহরের পুরাতন ডিসি কোর্ট মুক্তমঞ্চে আলোচনা সভা ও পুরস্কার বিতরণীর মধ্যে দিয়ে শেষ হয় এ মেলা। জেলা প্রশাসক জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও শৈলকুপা-১ আসনের সংসদ সদস্য আব্দুল হাই। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপ-পরিচালক ড.খান মোহাম্মদ মনিরুজ্জামান, বন কর্মকর্তা নজরুল ইসলাম মিয়াজী। অনুষ্ঠান পরিচালনা করেন সদর উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার আনিসুজ্জামান খান।

আলোচনা সভা শেষে মেলায় অংশগ্রহণকারী ৫ টি শ্রেষ্ট স্টল মালিকদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কৃত নার্সারীগুলো হলো, তাসীম নার্সারি, শাহ নার্সারী, এম এম নার্সারী, বনায়ন নার্সারী ও এইড ফাউন্ডেশন। এছাড়া বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার প্রাপ্ত কৃষক গ্রীন চাষী ইদ্রিস আলী, আলতাফ হোসেন, মর্জিনা বেগম, হেলাল উদ্দিন ও ফারজানা ববি এবং হরিপদ কাপালীর পুত্রবধু সুষমা কাপালীকে সম্মানিত করা হয়। উল্লেখ্য, “বৃক্ষ রোপন করে যে, সম্পদশালী হয় সে” এ শ্লোগানকে সামনে রেখে গত ২৩ জুলাই জেলা প্রশাসন, কৃষি সম্পসারণ অধিদপ্তর ও বন বিভাগের আয়োজনে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বরে এ মেলার উদ্বোধন করা হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

গণমাধ্যমে লেখালেখি: পেশাগত নীতিনৈতিকতা ও দায়িত্ববোধ – ড. মাহরুফ চৌধুরী

ঝিনাইদহে বৃক্ষ মেলার সমাপনীতে পুরস্কার বিতরণ

আপডেট সময় : ১০:১৩:০৪ অপরাহ্ণ, বুধবার, ৯ আগস্ট ২০১৭