বুধবার | ৪ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে খুবি অফিসার্স কল্যাণ পরিষদের মানববন্ধন Logo গণমাধ্যমে লেখালেখি: পেশাগত নীতিনৈতিকতা ও দায়িত্ববোধ – ড. মাহরুফ চৌধুরী Logo স্টুডেন্ট স্কয়ার: শিক্ষার্থী থেকেই টেকসই পরিবর্তনের সূচনা Logo কেউ নির্বাচনী আচরণ বিধিমালা ভঙ্গ করলে আইনি ব্যবস্থা : স্বরাষ্ট্র উপদেষ্টা Logo এনবিআরের ওয়েবসাইটে এইচএস কোডভিত্তিক আমদানি তথ্য প্রকাশ Logo গাজীপুর-৪ আসনের দুই প্রার্থীর হাতে তৌফিক সুলতান স্যারের ‘জ্ঞানের জগৎ’ বই Logo পবিত্র লাইলাতুল বরাত আনজুমান ট্রাস্ট’র ব্যবস্থাপনায় কর্মসূচি Logo পলাশবাড়ীতে ব্যবসায়ীকে ছুরিকাঘাতের ঘটনায় দোকান বন্ধ রেখে বিক্ষোভ Logo পলাশবাড়ীর কালিবাড়ী হাটে পেটে ও মাথায় ছুরিকাঘাতে আহত মুরগীর ব্যবসায়ী Logo ক্যারিয়ার ডেভেলপমেন্টের ক্ষেত্রে সুস্পষ্ট কর্মপরিকল্পনা থাকতে হবে: উপ-উপাচার্য

খালেদা জিয়াকে নিয়ে ‘বক্তব্য’অপু উকিলের বিরুদ্ধে মানহানি মামলা !

  • amzad khan
  • আপডেট সময় : ০৬:৫২:৫৪ অপরাহ্ণ, মঙ্গলবার, ৮ আগস্ট ২০১৭
  • ৭৭৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়ে ‘কটূক্তিমূলক বক্তব্য’ দেওয়ায় যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি অপু উকিলের বিরুদ্ধে মানহানির মামলা হয়েছে।

মঙ্গলবার ঢাকার মহানগর হাকিম এ কে এম মঈন উদ্দিন সিদ্দিকীর আদালতে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহ-আইনবিষয়ক সম্পাদক আইনজীবী জিল্লুর রহমান বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

পরে আদালত বাদির জবানবন্দি নিয়ে মামলা খারিজ করে দেন।

এ ব্যাপারে মামলার বাদী জিল্লুর রহমান জানান, গত ২ আগস্ট চ্যানেল আইয়ের ‘তৃতীয় মাত্রা’ অনুষ্ঠানে খালেদা জিয়াকে নিয়ে বক্তব্য দেন অপু উকিল। তিনি বলেন, ‘খালেদা জিয়া লন্ডনে যাওয়ার পরে অনাকাঙ্খিত কিছু ঘটনা আমরা পত্রিকাসহ বিভিন্ন মিডিয়াতে দেখতে পাচ্ছি, যা আমাদের আরো বেশি ভাবিয়ে তুলছে। সেটা হলো বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ইতিমধ্যে লন্ডনে তাজ হোটেলে একটি বৈঠক করেছেন, যে বৈঠকে যুদ্ধাপরাধী চৌধুরী মঈন উদ্দিনসহ জামায়াতের অনেক নেতা ছিলেন। এমনকি সেখানে পাকিস্তানি গোয়েন্দা সংস্থার অনেকেই ছিলেন। সেই বৈঠকের মূল বিষয় ছিল জননেত্রী শেখ হাসিনাকে যেভাবে হোক হত্যা করতে হবে।

এদিকে, অপু উকিলের এই বক্তব্য পরের দিন একটি অনলাইন পোর্টালে প্রকাশিত হয়। সেই সংবাদের শিরোনাম ছিল ‘লন্ডনে শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র হচ্ছে’। সাংবাদে অপু উকিলের ছবি ছিল।

এ ঘটনায় খালেদা জিয়ার মানহানি হয়েছে বলে দণ্ডবিধির ৫০০/৫০১ ধারায় উল্লেখ করা হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে খুবি অফিসার্স কল্যাণ পরিষদের মানববন্ধন

খালেদা জিয়াকে নিয়ে ‘বক্তব্য’অপু উকিলের বিরুদ্ধে মানহানি মামলা !

আপডেট সময় : ০৬:৫২:৫৪ অপরাহ্ণ, মঙ্গলবার, ৮ আগস্ট ২০১৭