বুধবার | ৪ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে খুবি অফিসার্স কল্যাণ পরিষদের মানববন্ধন Logo গণমাধ্যমে লেখালেখি: পেশাগত নীতিনৈতিকতা ও দায়িত্ববোধ – ড. মাহরুফ চৌধুরী Logo স্টুডেন্ট স্কয়ার: শিক্ষার্থী থেকেই টেকসই পরিবর্তনের সূচনা Logo কেউ নির্বাচনী আচরণ বিধিমালা ভঙ্গ করলে আইনি ব্যবস্থা : স্বরাষ্ট্র উপদেষ্টা Logo এনবিআরের ওয়েবসাইটে এইচএস কোডভিত্তিক আমদানি তথ্য প্রকাশ Logo গাজীপুর-৪ আসনের দুই প্রার্থীর হাতে তৌফিক সুলতান স্যারের ‘জ্ঞানের জগৎ’ বই Logo পবিত্র লাইলাতুল বরাত আনজুমান ট্রাস্ট’র ব্যবস্থাপনায় কর্মসূচি Logo পলাশবাড়ীতে ব্যবসায়ীকে ছুরিকাঘাতের ঘটনায় দোকান বন্ধ রেখে বিক্ষোভ Logo পলাশবাড়ীর কালিবাড়ী হাটে পেটে ও মাথায় ছুরিকাঘাতে আহত মুরগীর ব্যবসায়ী Logo ক্যারিয়ার ডেভেলপমেন্টের ক্ষেত্রে সুস্পষ্ট কর্মপরিকল্পনা থাকতে হবে: উপ-উপাচার্য

ভিসা জটিলতায় চরম ভোগান্তিতে হজ যাত্রীরা !

  • amzad khan
  • আপডেট সময় : ১১:০০:৩৪ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ৮ আগস্ট ২০১৭
  • ৭৮০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

ভিসা জটিলতা, ফ্লাইট প্রাপ্তিতে সৃষ্ট অনিশ্চয়তার আবর্তে চরম ভোগান্তিতে পড়েছেন হজ যাত্রীরা। এখনো ৫২ হাজার হজ যাত্রীর ভিসা হয়নি। সময় আছে নয়দিন।

সৌদি সরকার জানিয়েছে, ১৭ আগস্টের পর ভিসা  দেবে না তারা। হজের শেষ ফ্লাইট যাবে ২৬ আগস্ট। ই-ভিসার প্রিন্ট নিতে গিয়ে সার্ভার ও যান্ত্রিক ত্রুটিতে আটকা পড়ছেন যাত্রীরা। এ পর্যন্ত ফ্লাইট বাতিল হয়েছে ২৩টি। প্রতিদিন ফ্লাইট বাতিল হচ্ছে অথবা আন্ডারলোড নিয়ে ঢাকা ছাড়ছে।

হাবের সাবেক সভাপতি মোহাম্মদ ইব্রাহিম বাহার জানান, এপর্যন্ত ই-ভিসা জটিলতা এবং ফ্লাইট বাতিলের কারণে ১৭ হাজার ৭২৬ হজ যাত্রী সৌদি আরব যেতে পারেননি। তারা পরবর্তী ফ্লাইটে গেলেও মাঝে একটি শূন্যতার সৃষ্টি হয়েছে। অনেক ফ্লাইট যাত্রী স্বল্পতায় আন্ডারলোড যাচ্ছে। এ পর্যন্ত বিমানের ২০টি এবং সাউদিয়ার ৩টি ফ্লাইট বাতিল হয়েছে।

ধর্ম সচিব মো. আবদুল জলিল জানান, অতিরিক্ত দুই হাজার রিয়েল পরিশোধের বিষয়টি তাদের মোটেই জানা ছিল না। আকস্মিক সৌদি আরবের রাজকীয় সিদ্ধান্তে এ অর্থ দাবি করা হয়। তবে এখনও কেউ অতিরিক্ত অর্থ দিয়ে যেতে অস্বীকৃতি জানায়নি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে খুবি অফিসার্স কল্যাণ পরিষদের মানববন্ধন

ভিসা জটিলতায় চরম ভোগান্তিতে হজ যাত্রীরা !

আপডেট সময় : ১১:০০:৩৪ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ৮ আগস্ট ২০১৭