বৃহস্পতিবার | ২৬ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo কয়রায় অতিরিক্ত দামে সার বিক্রি, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা Logo জাবির নেত্রকোনা জেলা সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo রমজানে ন্যায্যমূল্য নিশ্চিত করতে কয়রা বাজার তদারকি Logo খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উদ্যোক্তা সম্মাননা প্রদান, সাংবাদিক ও সুধীজনদের সম্মানে ইফতার স্বপ্ন, সাহস ও সাফল্যের ছয় বছরে বিজয়ী নারী উন্নয়ন সংস্থার গৌরবময় ইতিহাস Logo পলাশবাড়ীতে ভুয়া মালিক সাজিয়ে ভূমি অধিগ্রহণের ১৮ লাখ উত্তোলনের প্রতিবাদে সংবাদ সম্মেলন  Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

ক্লান্ত ত্বককে সতেজ করার সহজ উপায় !

  • amzad khan
  • আপডেট সময় : ১১:৪৪:০১ পূর্বাহ্ণ, সোমবার, ৭ আগস্ট ২০১৭
  • ৮১৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

একটু সুন্দর ও পরিপাটি ত্বক সবাই চায়। কিন্তু যদি শরীর ক্লান্ত থাকে তবে নিঃসন্দেহে তার ছাপ মুখে পড়বে।

পাশাপাশি রাস্তার ধুলোবালি, সূর্যের তাপ, ধূমপান, কম পানি পান করার মতো কারণ তো আছেই। তবে এই সমস্য থেকে মুক্তির উপায়ও আছে। অর্থাৎ, ক্লান্ত ত্বককে সতেজ করার কিছু কৌশল আছে। চলুন জেনে নেই সেই কৌশলগুলো সম্পর্কে।

গোলাপ জল
বিশুদ্ধ গোলাপ জল আপনার ত্বককে নরম ও কমনীয় করে তোলে। এতে করে আপনার পুরো ত্বকে একটি মায়াবী আভা আসে। চোখের আশেপাশের ত্বককে আরাম দিতে একটি তুলার বল গোলাপ জলে ভিজিয়ে নিন এবং হালকা হাতে ম্যাসাজ করুন।

বরফ ঘষা
পরিষ্কার ত্বকে বরফ ঘষতে পারেন। এতে করে ত্বকের ভেতরে রক্ত চলাচল বৃদ্ধি পাবে এবং আপনি তৎক্ষণাৎ একটি ফ্রেশ লুক পাবেন।

গ্রীন টি
অ্যান্টিঅক্সিডেন্টে পরিপূর্ণ গ্রীন টি যা আপনার ত্বককে নিমিষেই সতেজ ও পরিপূর্ণ করে তুলবে। আপনি এক কাপ গ্রীন টি বা সবুজ চা ফুটিয়ে ফ্রিজে রেখে দিতে পারেন। মুখ ধোয়ার পর তুলার বলের সাহায্যে পুরো মুখে লাগাতে পারেন। মুখের ছোট ছোট ব্রণ, র‍্যাশ, অ্যালার্জি কমে যাবে এবং সেই সাথে মুখের ফোলা ভাব কমবে।

পুদিনা পাতা
পুদিনা পাতার মাঝে যে শীতলতার ছোঁয়া থাকে সেটি আপনার সারাদিনের ক্লান্ত দূর করতে পুরোপুরি কার্যকর একটি প্রক্রিয়া। পুদিনা পাতা হালকা থেঁতো করে মাস্কের মতো মুখে মাখতে পারেন। অল্প শুকিয়ে এলে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।

শশার রস
শশা মিহি স্লাইস করে কেটে পুরো ত্বকে এবং দু’চোখের ওপরে দিয়ে চোখ বন্ধ করে রাখুন। দেখবেন বেশ আরাম বোধ করবেন আপনি। ১৫-২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন।

স্ট্রবেরি
স্ট্রবেরিতে প্রচুর পরিমানে ভিটামিন সি ও অ্যান্টিওক্সিডেন্ট আছে যা আমাদের ত্বকের জন্য বিশেষভাবে কার্যকরী। একটি স্ট্রবেরি পেস্ট করে মুখে মাখিয়ে রাখুন। ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন। অসাধারণ জেল্লা আসবে পুরো ত্বকে।

ঠাণ্ডা পানির ঝাপটা
বাইরে থেকে বাসায় ফিরেই মুখে প্রচুর পরিমাণে ঠাণ্ডা পানির ঝাপটা দিন। এতে করে আপনার মুখের তেলতেলে ভাব ও ধূলোবালি দূর হয়ে যাবে। আপনি ইচ্ছা করলে ঠান্ডা পানির সঙ্গে লেবুর রস মিশিয়ে নিতে পারেন। এতে আরো সতেজ ও ফুরফুরে লাগবে।

সূত্র: ফেমিনা

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

ক্লান্ত ত্বককে সতেজ করার সহজ উপায় !

আপডেট সময় : ১১:৪৪:০১ পূর্বাহ্ণ, সোমবার, ৭ আগস্ট ২০১৭