বুধবার | ২৫ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত Logo সংসদ সদস্য নুরুল আমিন সড়ক দুর্ঘটনায় আহত Logo  পলাশবাড়ী মডেল মসজিদ তিন বছরেও চালু হয়নি, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা Logo চাঁদপুরে দুই সহস্রাধিক পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর রমজানের ফুড প্যাকেজ বিতরণ Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন

দুপুরে খাওয়ার পর আলসেমি কাটাতে যা করবেন !

  • amzad khan
  • আপডেট সময় : ১২:১১:৩৯ অপরাহ্ণ, রবিবার, ৬ আগস্ট ২০১৭
  • ৮০২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

খাবার খাওয়ার পরই বেশ অলস ভাব আসে? মনে হয় এখন আর কাজ না করে, একটু বসে আরাম করি। কোথাও শুতে পেলে তো আরো ভাল হত।

কিন্তু সেটা বাড়িতে থাকলে ঠিক আছে। অফিসে বা অন্য কোনো কাজে থাকলে কী করে হবে! যতোই অলসতা হোক না কেন, অফিসে আপনাকে কাজ করে যেতেই হবে। এর জন্য কিছু বিষয়গুলি মেনে চললে দুপুরের আড়ষ্টতা অনেকাংশেই কমা সম্ভব। গবেষণায় বলা হয়, আমরা যখন খাওয়া শুরু করি, শরীরে শর্করার পরিমাণ বাড়তে থাকে। খাবার খাওয়া শেষ শর্করার মাত্রা ধীরে ধীরে কমে, এ কারণে শরীরের শক্তি হ্রাস পায় এবং অলসবোধ হতে থাকে। তাই অলসতা কাটাতে নীচে কিছু উপায়গুলি দেওয়া হল। দেখে নিন-

১.  দুপুরে খাওয়ার পর শক্তি বাড়াতে হালকা ব্যায়াম করুন। একটু হাঁটাহাঁটি বা নড়াচড়া করলে শরীরের রক্ত চলাচল বাড়বে। রক্ত চলাচল ঠিকঠাক হলে শরীরে অক্সিজেন এবং প্রয়োজনীয় পুষ্টি পেশিতে পৌঁছে যায়, এতে শক্তি বাড়ে। তাই খাওয়ার পর অফিসের ডেস্ক থেকে উঠে ১০ থেকে ১৫ মিনিট একটু হেঁটে আসুন বা হালকা ব্যায়াম করুন।

২. খাওয়ার এক ঘণ্টা পর কফি খেতে পারেন। দুপুরের ভারি খাবারের পর কফি খেলে তা এনার্জি ধরে রাখতে সাহায্য করে।

৩. গবেষণায় বলা হয়, ২০ মিনিট চুইংগাম চিবানো মানসিক উত্তেজনাকে ধরে রাখতে সাহায্য করে। এটি এনার্জি ধরে রাখতে সাহায্য করে ৷ তবে অতিরিক্ত চুইংগাম খাওয়াও ঠিক নয়।

৪. কাজ করতে করতে গান শুনলে কর্মক্ষমতা অনেকটাই বেড়ে যায়। গবেষকরা বলেন, লাইট মিউজিক এবং রোম্যান্টিক গান শুনলে আপনার মন ভাল থাকবে এবং কাজও ভালভাবে করতে পারবেন।

৫. দুপুরের খাবার খুব তাড়াতাড়ি খাবেন না। অর্থাৎ গোগ্রাসে খাওয়াটা স্বাস্থ্যের পক্ষেও খারাপ। অল্প অল্প করে বেশি সময় ধরে খান। এতে শরীরে শর্করার মাত্রা বজায় থাকবে এবং অলসতাও আসবে না।

৬. একটানা চার থেকে পাঁচ ঘণ্টা খালি পেটে থাকা ঠিক নয়। সঠিক সময়ে দুপুরের খাবার খাওয়া আপনাকে বিভিন্ন ধরনের স্বাস্থ্য সমস্যা থেকে রক্ষা করবে এবং শক্তি বাড়াতেও সাহায্য করবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

দুপুরে খাওয়ার পর আলসেমি কাটাতে যা করবেন !

আপডেট সময় : ১২:১১:৩৯ অপরাহ্ণ, রবিবার, ৬ আগস্ট ২০১৭