মঙ্গলবার | ৩ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে খুবি অফিসার্স কল্যাণ পরিষদের মানববন্ধন Logo গণমাধ্যমে লেখালেখি: পেশাগত নীতিনৈতিকতা ও দায়িত্ববোধ – ড. মাহরুফ চৌধুরী Logo স্টুডেন্ট স্কয়ার: শিক্ষার্থী থেকেই টেকসই পরিবর্তনের সূচনা Logo কেউ নির্বাচনী আচরণ বিধিমালা ভঙ্গ করলে আইনি ব্যবস্থা : স্বরাষ্ট্র উপদেষ্টা Logo এনবিআরের ওয়েবসাইটে এইচএস কোডভিত্তিক আমদানি তথ্য প্রকাশ Logo গাজীপুর-৪ আসনের দুই প্রার্থীর হাতে তৌফিক সুলতান স্যারের ‘জ্ঞানের জগৎ’ বই Logo পবিত্র লাইলাতুল বরাত আনজুমান ট্রাস্ট’র ব্যবস্থাপনায় কর্মসূচি Logo পলাশবাড়ীতে ব্যবসায়ীকে ছুরিকাঘাতের ঘটনায় দোকান বন্ধ রেখে বিক্ষোভ Logo পলাশবাড়ীর কালিবাড়ী হাটে পেটে ও মাথায় ছুরিকাঘাতে আহত মুরগীর ব্যবসায়ী Logo ক্যারিয়ার ডেভেলপমেন্টের ক্ষেত্রে সুস্পষ্ট কর্মপরিকল্পনা থাকতে হবে: উপ-উপাচার্য

খালেদা লন্ডনে গেছেন নির্বাচন বানচালের চক্রান্তে: রাশেদ খান মেনন !

  • amzad khan
  • আপডেট সময় : ০২:০২:০৬ অপরাহ্ণ, শনিবার, ৫ আগস্ট ২০১৭
  • ৭৮৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন  বলেছেন, বিএনপি নেত্রী খালেদা জিয়া লন্ডনে গেছেন তাতে আপত্তি নেই। কিন্তু সেখানে বসে পলাতক তারেক জিয়ার সঙ্গে নির্বাচন বানচালের চক্রান্ত করছেন। নতুন করে নির্বাচন কমিশনকে বিতর্কিত করার অপচেষ্টা করছেন। নির্বাচন কমিশন নিয়ে নানা প্রশ্ন তুলছেন।

গতকাল শুক্রবার বিকেলে নগরীর রহমতগঞ্জের জেএম সেন হলে ওয়ার্কার্স পার্টির জেলা কমিটির কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

পার্টির জেলা কমিটির সভাপতি ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আবু হানিফের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শরীফ চৌহানের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন আমিন জুট মিল ওয়ার্কার্স ইউনিয়ন সাধারণ সম্পাদক শামসুল আলম, কালুরঘাট সিজিএমসিএল ওয়ার্কার্স ইউনিয়ন সভাপতি জসিম উদ্দিন, জাতীয় শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক দিদারুল আলম চৌধুরী প্রমুখ।

মন্ত্রী বলেন, সামনে নির্বাচন। দেশে যখন নির্বাচনের কথা উঠে তখনই শুরু হয় নানা ষড়যন্ত্র। এটি নতুন নয়, পাকিস্তান আমল থেকে চলে আসছে। নির্বাচন বানচাল করার জন্য বিএনপি-জামায়াত ষড়যন্ত্রের পর ষড়যন্ত্র করছে।

মন্ত্রী আরও বলেন, পার্লামেন্ট এখন বড় লোক এবং ব্যবসায়ীদের হয়ে গেছে। যাদের টাকা আছে পার্লামেন্ট তাদের হয়ে গেছে। ওই পার্লামেন্টে আজ শ্রমিক-কৃষকের জায়গা নেই। তাই আমাদের অবশ্যই ওই পার্লামেন্ট নিয়ে ভাবতে হবে। শ্রমিক-কৃষকের যাতে জায়গা হয় সেই ব্যবস্থা করতে হবে।

তিনি বলেন, বিমানবন্দরে প্রবাসী কল্যাণ দফতর হয়েছে। প্রবাস থেকে শ্রমিকরা যখন ফিরে আসে, তার লাশটি ফিরে এলে সম্মান দেখানো দূরে থাক, তারা পান তুচ্ছতাচ্ছিল্য। এটা দুঃখের।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে খুবি অফিসার্স কল্যাণ পরিষদের মানববন্ধন

খালেদা লন্ডনে গেছেন নির্বাচন বানচালের চক্রান্তে: রাশেদ খান মেনন !

আপডেট সময় : ০২:০২:০৬ অপরাহ্ণ, শনিবার, ৫ আগস্ট ২০১৭