বুধবার | ৪ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে খুবি অফিসার্স কল্যাণ পরিষদের মানববন্ধন Logo গণমাধ্যমে লেখালেখি: পেশাগত নীতিনৈতিকতা ও দায়িত্ববোধ – ড. মাহরুফ চৌধুরী Logo স্টুডেন্ট স্কয়ার: শিক্ষার্থী থেকেই টেকসই পরিবর্তনের সূচনা Logo কেউ নির্বাচনী আচরণ বিধিমালা ভঙ্গ করলে আইনি ব্যবস্থা : স্বরাষ্ট্র উপদেষ্টা Logo এনবিআরের ওয়েবসাইটে এইচএস কোডভিত্তিক আমদানি তথ্য প্রকাশ Logo গাজীপুর-৪ আসনের দুই প্রার্থীর হাতে তৌফিক সুলতান স্যারের ‘জ্ঞানের জগৎ’ বই Logo পবিত্র লাইলাতুল বরাত আনজুমান ট্রাস্ট’র ব্যবস্থাপনায় কর্মসূচি Logo পলাশবাড়ীতে ব্যবসায়ীকে ছুরিকাঘাতের ঘটনায় দোকান বন্ধ রেখে বিক্ষোভ Logo পলাশবাড়ীর কালিবাড়ী হাটে পেটে ও মাথায় ছুরিকাঘাতে আহত মুরগীর ব্যবসায়ী Logo ক্যারিয়ার ডেভেলপমেন্টের ক্ষেত্রে সুস্পষ্ট কর্মপরিকল্পনা থাকতে হবে: উপ-উপাচার্য

বিএনপির শক্তি দিন দিন কমে যাচ্ছে: ওবায়দুল কাদের !

  • amzad khan
  • আপডেট সময় : ১১:১৬:০৫ পূর্বাহ্ণ, শনিবার, ৫ আগস্ট ২০১৭
  • ৭৮৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

সরকারের পদত্যাগ দাবি করায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের তীব্র সমালোচনা করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এছাড়া, দিন দিন বিএনপির শক্তি কমে যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

গতকাল শুক্রবার বাংলা একাডেমিতে শেখ কামালের জন্মদিন উপলক্ষে এক আলোচনা সভায় মন্ত্রী বলেন, বিএনপির শক্তি দিন দিন কমে যাচ্ছে। চেয়ারপারসন, ভাইস চেয়ারম্যান দেশের বাইরে, তারা কবে আসবেন কেউ জানে না। তারা টেমস নদীর পাড়ে বসে ক্ষমতায় যাওয়ার চোরাগলি খুঁজছেন।

এসময় তিনি বলেন, কোন ইঙ্গিত দিয়ে ফখরুল সাহেব সরকারের পদত্যাগ দাবি করেছেন, তা আমরা জানি। তারও মনে রাখা উচিত, বাংলাদেশ পাকিস্তান নয়। পাকিস্তানকে পরাজিত করে স্বাধীন হয়েছে।

দেশে প্রধানমন্ত্রীর জনপ্রিয়তার কথা উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরো বলেন, পঁচাত্তর পরবর্তী সময়ে এদেশের সবচেয়ে জনপ্রিয় শেখ হাসিনার সরকার। বিএনপি নেতারা জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে পদত্যাগের প্রলাপ বকতে শুরু করেছেন।

ছাত্রলীগ আয়োজিত এ আলোচনা সভায় আরো বক্তব্য দেন, সাবেক রাষ্ট্রদূত মমতাজ হোসেন, সংসদ সদস্য র আ ম ওবায়দুল মোকতাদির চৌধুরী প্রমুখ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে খুবি অফিসার্স কল্যাণ পরিষদের মানববন্ধন

বিএনপির শক্তি দিন দিন কমে যাচ্ছে: ওবায়দুল কাদের !

আপডেট সময় : ১১:১৬:০৫ পূর্বাহ্ণ, শনিবার, ৫ আগস্ট ২০১৭