শনিবার | ১৪ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo দরিদ্র পরিবারের মুখে হাসি ফুটাল ‘স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোর দিশা Logo চাঁদপুরে প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল Logo অমর একুশে বইমেলায় খুবি শিক্ষার্থীর প্রথম কাব্যগ্রন্থ ‘তোমার শহরে কারফিউ’ Logo বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২জন নিহত, আহত ৭ Logo কটকা ট্রাজেডিতে শহীদদের স্মরণে খুবিতে শোক দিবস পালন Logo চাঁদপুরে এলজিইডির নতুন নির্বাহী প্রকৌশলী মনোয়ার উদ্দিন Logo ঈদের আনন্দ ভাগাভাগি: ৫ শতাধিক পরিবারের মাঝে উপহার দিলেন শেখ আবদুল্লাহ Logo সাহসী কলমে পথচলা: চাঁদপুরের একমাত্র নারী সাংবাদিক সাবিত্রী রানী ঘোষ Logo চাঁদপুর এলজিইডিতে সম্মাননা অনুষ্ঠান: বিদায়ী নির্বাহী প্রকৌশলীকে শ্রদ্ধা, নবাগতকে স্বাগত Logo কয়রায় পাথরখালী আগারঘেরী খালের পুনঃখনন কাজের উদ্বোধন

রাশিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বিপজ্জনক পর্যায়ে নেমে গেছে: ট্রাম্প

  • আপডেট সময় : ১১:৪৭:০৯ পূর্বাহ্ণ, শুক্রবার, ৪ আগস্ট ২০১৭
  • ৮২৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের পর থেকেই রাশিয়ার সাথে ডোনাল্ড ট্রাম্পের গোপন আতাতের অভিযোগ চলে আসছে। আর তারই জের ধরে মস্কোর বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা জারি করে মার্কিন কংগ্রেস। গত বুধবার রাশিয়ার বিরুদ্ধে সেই অবরোধে স্বক্ষরও করেন প্রেসিডেন্ট ট্রাম্প। এরপর বৃহস্পতিবার তিনি রাশিয়া ইস্যুতে মুখ খুলেন। এসময় ট্রাম্প বলেন, রাশিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক হঠাৎ করে বিপজ্জনক পর্যায়ে নেমে গেছে।

প্রসঙ্গত, ট্রাম্প এই নিষেধাজ্ঞা প্রস্তাবের বিরোধিতা করেছিলেন। তিনি বলেছেন, কংগ্রেস একটি ভুল করতে যাচ্ছে। কংগ্রেসের সিদ্ধান্তের বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করে ট্রাম্প আরো বলেছেন, প্রেসিডেন্ট হিসাবে কংগ্রেসের চেয়ে আমিই আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের ব্যাপারে ভালো বুঝি।

আর তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার তিনি বলেন, ওয়াশিংটন-মস্কোর কূটনৈতিক সম্পর্কে খুব খারাপ সময় যাচ্ছে।  এছাড়া কংগ্রেসের এই সিদ্ধান্তে কিছুটা বিদ্রূপ করে প্রেসিডেন্ট বলেন, এই কংগ্রেস রাশিয়ার মতো দেশের বিপক্ষে অবরোধ অনুমোদন করতে পারে। অথচ সেই একই কংগ্রেস মার্কিন জনগণের জন্য একটি স্বাস্থ্যবিলে সম্মতি দিতে পারে না।

উল্লেখ্য, কংগ্রেসের বাধার কারণে বারাক ওবামার স্বাস্থ্যবিল ‘ওবামা কেয়ার’ বাতিলের চেষ্টায় সফল হতে পারেননি প্রেসিডেন্ট ট্রাম্প।

সূত্র: বিবিসি ও সিএনএন

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

দরিদ্র পরিবারের মুখে হাসি ফুটাল ‘স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোর দিশা

রাশিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বিপজ্জনক পর্যায়ে নেমে গেছে: ট্রাম্প

আপডেট সময় : ১১:৪৭:০৯ পূর্বাহ্ণ, শুক্রবার, ৪ আগস্ট ২০১৭