মঙ্গলবার | ২৪ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা Logo চাঁদপুরে দুই সহস্রাধিক পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর রমজানের ফুড প্যাকেজ বিতরণ Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন Logo জীবননগরে বাজার মনিটরিং অভিযান ৪ প্রতিষ্ঠানকে জরিমানা। Logo বিশ্ব চিন্তা দিবস ও স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতার জন্মদিনে আলোচনা সভা Logo অবৈধ বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু Logo জীবননগর বাঁকা গ্রামে বর্গা জমির কলা কাটা নিয়ে দ্বন্দ্ব বিএনপি কর্মীর মাথায় ইটের আঘাত, কানের অংশ বিচ্ছিন্ন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

🇧🇩
📅
তারিখ
১২ ফেব্রুয়ারি ২০২৬
সময়
সকাল ৭:৩০ - বিকেল ৪:৩০
🇧🇩 ঢাকা সময়
শুরু হতে বাকি
00 দিন
00 ঘন্টা
00 মিনিট
00 সেকেন্ড
ঢাকা সময় (GMT+6)

🏛️ দলীয় অবস্থান 📊

বিএনপি ঐক্য Party Icon
ভোটে এগিয়ে ০ %
আসন সংখ্যা ২১২
জামাত ঐক্য Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা ৭৭
জাপা Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা 0
আইএবি Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা

🇧🇩 সংসদ নির্বাচনের সংক্ষিপ্ত তথ্য 📋

🏛️
আসন সংখ্যা
২৯৯
*শেরপুর–৩ আসনে ভোট স্থগিত
🗳️
অংশগ্রহণকারী দল
৫০
*ইসিতে নিবন্ধিত
👥
মোট প্রার্থী
২,০২৮
স্বতন্ত্র প্রার্থী
২৭৩
👪
মোট ভোটার
১২,৭৭,১১,৭৯৩
*পোস্টাল ভোটার: ১৫,৩৩,৬৮২
👨
পুরুষ ভোটার
৬,৪৮,২৫,৩৬১
👩
নারী ভোটার
৬,২৮,৮৫,২০০
🏳️‍🌈
হিজড়া ভোটার
১,২৩২
গণভোট
হ্যাঁ
৬৮.১%
প্রাপ্ত ভোট: ৪.৮+ কোটি
ভোট বিতরণ৬৮.১%
না
৩১.৯%
প্রাপ্ত ভোট: ২.৩+ কোটি
ভোট বিতরণ৩১.৯%

বিডিআই ‘আজীবন সম্মাননা’ পাচ্ছেন জামিলুর রেজা চৌধুরী !

  • amzad khan
  • আপডেট সময় : ১২:৩১:২৮ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৩ আগস্ট ২০১৭
  • ৮১৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

বিজ্ঞান, প্রকৌশল এবং অর্থনৈতিক উন্নয়নে অসাধারণ অবদানের জন্যে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের উপাচার্য অধ্যাপক জামিলুর রেজা চৌধুরীকে ‘বিডিআই আজীবন সম্মাননা-২০১৭’ অ্যাওয়ার্ড প্রদানের ঘোষণা দেওয়া হয়েছে।

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি-আমেরিকান গবেষক-পেশাজীবীদের সংগঠন ‘বিডিআই’ (বাংলাদেশ ডেভেলপমেন্ট ইনিসিয়েটিভ) এর আগামী বছরের শেষার্ধে অনুষ্ঠেয় আন্তর্জাতিক সম্মেলনে এই অ্যাওয়ার্ড হস্তান্তর করা হবে।

বিডিআইয়ের প্রেসিডেন্ট ড. মুনির কুদ্দুস গত মঙ্গলবার এ সংবাদদাতাকে এ তথ্য জানিয়েছেন।

এর আগে, ২০১৫ সালের বিডিআই সম্মেলনে ‘আজীবন সম্মাননা অ্যাওয়ার্ড’ প্রদান করা হয় জাতীয় অধ্যাপক নূরল ইসলামকে। এবং ২০১৩ সালে প্রদান করা হয় বিশ্বখ্যাত অর্থনীতিবিদ অধ্যাপক রেহমান সোবহানকে।

উল্লেখ্য, ১৯৯৫ সালে পেনসিলভেনিয়ার ‘ইউনিভার্সিটি অব পিটসবার্গ’র মিলনায়তনে প্রথম সম্মেলনের মধ্য দিয়ে মার্কিন মুল্লুকে বিভিন্ন সেক্টরের শীর্ষস্থানীয় ও মেধাবি বাংলাদেশিরা প্রবাসের অভিজ্ঞতায় বাংলাদেশের উন্নয়ন-অগ্রগতিতে অবদান রাখার প্রত্যয়ে এই সংস্থা গঠন করেন। অরাজনৈতিক ব্যানারে সকলেই বাংলাদেশের উন্নয়ন-সম্ভাবনা এবং সমস্যার আলোকে বিগত সম্মেলনগুলোতে নিজ নিজ মতামত উপস্থাপন করেছেন। সে সম্মেলনসমূহে বাংলাদেশ সরকারের নীতি-নির্দ্ধারক, যুক্তরাষ্ট্র প্রশাসনের নীতি-নির্দ্ধারকরাও অংশ নিয়েছেন।

সম্মেলনগুলো মূলত একাডেমিক ছিল। সেমিনারের বিষয়বস্তুর আলোকে সংশ্লিষ্ট বিষয়ের বিশেষজ্ঞরা তাদের মতামতের প্রতিফলন ঘটিয়ে লিখিত বক্তব্যও পেশ করেছেন। অর্থাৎ বিডিআই কনফারেন্সগুলোতে বাংলাদেশের সম্ভাবনার বাস্তবায়নে সত্যিকারের চিত্র প্রতিফলিত হয়েছে। সর্বশেষ ২০১৫ সালের সম্মেলন হয়েছে ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার বার্কলে-তে। এর আগে ২০১৩ সালের সম্মেলনও একই স্থানে হয়। ২০১১ সালের সম্মেলন হয়েছে রাজধানী ঢাকায়। ২০০৯ সালের বিডিআই সম্মেলন হয়েছে বস্টনে বিশ্বখ্যাত হার্ভার্ড ইউনিভার্সিটিতে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা

বিডিআই ‘আজীবন সম্মাননা’ পাচ্ছেন জামিলুর রেজা চৌধুরী !

আপডেট সময় : ১২:৩১:২৮ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৩ আগস্ট ২০১৭