বৃহস্পতিবার | ২৬ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo কয়রায় অতিরিক্ত দামে সার বিক্রি, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা Logo জাবির নেত্রকোনা জেলা সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo রমজানে ন্যায্যমূল্য নিশ্চিত করতে কয়রা বাজার তদারকি Logo খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উদ্যোক্তা সম্মাননা প্রদান, সাংবাদিক ও সুধীজনদের সম্মানে ইফতার স্বপ্ন, সাহস ও সাফল্যের ছয় বছরে বিজয়ী নারী উন্নয়ন সংস্থার গৌরবময় ইতিহাস Logo পলাশবাড়ীতে ভুয়া মালিক সাজিয়ে ভূমি অধিগ্রহণের ১৮ লাখ উত্তোলনের প্রতিবাদে সংবাদ সম্মেলন  Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

যেসব কারণে স্মার্টফোন স্লো হয়ে যায় !

  • amzad khan
  • আপডেট সময় : ০২:০২:৩৯ অপরাহ্ণ, বুধবার, ২ আগস্ট ২০১৭
  • ৮০৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

কম দামে ফোন না কিনে ভালো চলার জন্যে দাম দিয়ে স্মার্টফোন কিনেছেন। কিন্তু কিছু দিন যেতে না যেতেই ফোন থেকে প্রত্যাশা অনুযায়ী পারফরম্যান্স পাচ্ছেন না। হতাশ হয়ে দু’দিন পর পর সার্ভিস সেন্টারে ছুটছেন। এমন অভিজ্ঞতার সম্মুখীন হয়ে কমবেশি সকলেই ভুগছেন। কিন্তু আপনি জানেন কি আপনার কিছু ভুলের কারণে এমনটা হয়। একটু ঠিকঠাক নজরে রাখলে এমন সমস্যার সম্মুখিন কারও হতে হয়না। আসুন দেখে নেওয়া যাক সহজে কি করে ফোন সমস্যার হাত থেকে বাঁচবেন।

১. অনেকেই ফোন মেমোরি ফুল না হওয়া পর্যন্ত আলাদা মেমরি কার্ড বা এসডি ব্যবহার করেন না। এর প্রভাব পড়ে ফোনের পারফরম্যান্সেও। কারণ ফোন মেমোরিতে পুরোপুরি ভর্তি হয়ে গেলে ফোনের পারফরম্যান্সে তার প্রভাব পড়ে। ফলে প্রথম থেকেই ফোনে মেমোরি কার্ড ব্যবহার করা উচিত।

২.ফোন ব্যবহার করতে শুরু করলে অনেকেই দীর্ঘদিন তা শাট ডাউন বা রিবুট করেন না। বিশেষজ্ঞরা বলছেন, সপ্তাহে অন্তত একদিন ফোন শাট ডাউন অথবা রিবুট করা উচিত। এর ফলে ফোনের ক্যাশ ক্লিয়ার হয়।

৩.পানি লাগলে ফোনের ক্ষতি হয়, একথা মোটামুটি সবাই জানেন। তা সত্ত্বেও অবশ্য ভেজা হাতে অনেকেই ফোন ধরেন। এতে কিন্তু ফোনের মারাত্মক ক্ষতি হতে পারে। বিশেষত, ফোনের হোম বাটন-এ কখনওই ভিজা হাত লাগাবেন না।

৪. ভাইরাস থেকে ফোনকে অবশ্যই বাঁচান। এর জন্য কোনো অ্যাপ ইনস্টল করার আগে সতর্ক হোন। একবার ফোনে ভাইরাস ঢুকলে আপনাকে বড় সমস্যায় পড়তে হবে।

৫. ফোন নির্মাতা যে সফটওয়ার ইনস্টল করার অনুমতি দেয় না, অনেকেই জোর করে সেই সমস্ত সফটওয়ার নিজের স্মার্টফোনে ইনস্টল করার চেষ্টা করেন। যাকে বলা হয় ‘রুটিং’। এমনটা না করারই পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

যেসব কারণে স্মার্টফোন স্লো হয়ে যায় !

আপডেট সময় : ০২:০২:৩৯ অপরাহ্ণ, বুধবার, ২ আগস্ট ২০১৭