মঙ্গলবার | ৩ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে খুবি অফিসার্স কল্যাণ পরিষদের মানববন্ধন Logo গণমাধ্যমে লেখালেখি: পেশাগত নীতিনৈতিকতা ও দায়িত্ববোধ – ড. মাহরুফ চৌধুরী Logo স্টুডেন্ট স্কয়ার: শিক্ষার্থী থেকেই টেকসই পরিবর্তনের সূচনা Logo কেউ নির্বাচনী আচরণ বিধিমালা ভঙ্গ করলে আইনি ব্যবস্থা : স্বরাষ্ট্র উপদেষ্টা Logo এনবিআরের ওয়েবসাইটে এইচএস কোডভিত্তিক আমদানি তথ্য প্রকাশ Logo গাজীপুর-৪ আসনের দুই প্রার্থীর হাতে তৌফিক সুলতান স্যারের ‘জ্ঞানের জগৎ’ বই Logo পবিত্র লাইলাতুল বরাত আনজুমান ট্রাস্ট’র ব্যবস্থাপনায় কর্মসূচি Logo পলাশবাড়ীতে ব্যবসায়ীকে ছুরিকাঘাতের ঘটনায় দোকান বন্ধ রেখে বিক্ষোভ Logo পলাশবাড়ীর কালিবাড়ী হাটে পেটে ও মাথায় ছুরিকাঘাতে আহত মুরগীর ব্যবসায়ী Logo ক্যারিয়ার ডেভেলপমেন্টের ক্ষেত্রে সুস্পষ্ট কর্মপরিকল্পনা থাকতে হবে: উপ-উপাচার্য

দেশে আবারো ভারী বৃষ্টিপাতের আশঙ্কা !

  • amzad khan
  • আপডেট সময় : ০৫:৫২:২০ অপরাহ্ণ, সোমবার, ৩১ জুলাই ২০১৭
  • ৭৮৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

আগামী দুই দিন বৃষ্টিপাত কিছুটা কম থাকার পর আবারো বাড়বে বৃষ্টিপাত। শ্রাবণের প্রথম থেকেই দেশজুড়ে বেশ বর্ষণ শুরু হলেও গত বৃহস্পতিবার বৃষ্টিপাত কিছুটা কমেছে। এ ব্যাপারে আবহাওয়াবিদ কামরুল হাসান বলেন, আগামী দুই দিন বৃষ্টিপাত কম থাকবে। এ সময় সূর্য কখনো কখনো তার তেজ পূর্ণরূপে প্রকাশ করবে।

আগামী ৭২ ঘণ্টায় বৃষ্টিপাত বাড়বে। আগস্টে আবারো নিম্নচাপের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয়। তবে এ জন্য সাগরে কোনো নিম্নচাপ বা লঘুচাপের সৃষ্টি হয়নি। ফলে সারা দেশে হালকা বৃষ্টিপাত হবে বলে আজ সোমবার আবহাওয়া অফিস সকাল ৯টার পূর্বাভাসে জানিয়েছে।

তবে ঢাকা, সিলেট, রংপুর, রাজশাহী, চট্টগ্রাম, বরিশাল ও ময়মনসিংহের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বজ্রসহ বর্ষণ হতে পারে। আজ সোমবার ৯টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে বগুড়ায় ৬৩ মিলিমিটার। আর সবচেয়ে বেশি তাপমাত্রা ছিল মাদারীপুরে ৩৪ ডিগ্রি সেলসিয়াস।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে খুবি অফিসার্স কল্যাণ পরিষদের মানববন্ধন

দেশে আবারো ভারী বৃষ্টিপাতের আশঙ্কা !

আপডেট সময় : ০৫:৫২:২০ অপরাহ্ণ, সোমবার, ৩১ জুলাই ২০১৭