মঙ্গলবার | ৩ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo কেউ নির্বাচনী আচরণ বিধিমালা ভঙ্গ করলে আইনি ব্যবস্থা : স্বরাষ্ট্র উপদেষ্টা Logo এনবিআরের ওয়েবসাইটে এইচএস কোডভিত্তিক আমদানি তথ্য প্রকাশ Logo গাজীপুর-৪ আসনের দুই প্রার্থীর হাতে তৌফিক সুলতান স্যারের ‘জ্ঞানের জগৎ’ বই Logo পবিত্র লাইলাতুল বরাত আনজুমান ট্রাস্ট’র ব্যবস্থাপনায় কর্মসূচি Logo পলাশবাড়ীতে ব্যবসায়ীকে ছুরিকাঘাতের ঘটনায় দোকান বন্ধ রেখে বিক্ষোভ Logo পলাশবাড়ীর কালিবাড়ী হাটে পেটে ও মাথায় ছুরিকাঘাতে আহত মুরগীর ব্যবসায়ী Logo ক্যারিয়ার ডেভেলপমেন্টের ক্ষেত্রে সুস্পষ্ট কর্মপরিকল্পনা থাকতে হবে: উপ-উপাচার্য Logo ইইউ’র সঙ্গে দ্রুত এফটিএ নিয়ে আলোচনা শুরুর আহ্বান প্রধান উপদেষ্টার Logo নোবিপ্রবিতে কোটি টাকার প্রকল্পে ছাত্রদল নেতাদের হস্তক্ষেপের অভিযোগ Logo পলাশবাড়ী উপজেলায় ৭১ টি ভোট কেন্দ্রের মধ্যে অতিগুরুত্বপুর্ন ১১ টি ও সাধারণ ৬০ টি ভোট কেন্দ্র নির্দ্ধারন

আওয়ামী লীগ ইসিতে আয়-ব্যয়ের হিসাব দিল !

  • amzad khan
  • আপডেট সময় : ০৫:৪৭:৫১ অপরাহ্ণ, সোমবার, ৩১ জুলাই ২০১৭
  • ৭৮৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

নির্বাচন কমিশনে (ইসি) আয়-ব্যয়ের হিসাব দাখিল করেছে দেশের অন্যতম রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ। আজ সকালে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাকের নেতৃত্বে একটি প্রতিনিধিদল নির্বাচন কমিশন কার্যালয়ে এই হিসাব জমা দেয়।

জমা দেয়া ওই হিসাবে দেখা যায় ক্ষমতাসীন দলটির মোট আয় ৪ কোটি ৮৪ লাখ ৩৪ হাজার ৯৭ টাকা। যেখানে ব্যয় উল্লেখ করা হয়েছে ৩ কোটি ১ লাখ ৮৪ হাজার ৭৯৯ টাকা। এছাড়া ব্যাংকে জমার পরিমাণ ২৫ কোটি ৫৮ লাখ ১১ হাজার ৪৪১ টাকা।

দাখিলকৃত হিসাবে দলটির আয়ের প্রধান উৎসগুলো দেখানো হয়েছে কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, উপদেষ্টা পরিষদ, সহসম্পাদক, কেন্দ্রীয় উপকমিটি, জাতীয় কমিটি, প্রাথমিক সদস্য সংগ্রহ ফি, সংসদ সদস্য, মনোনয়ন ফরম বিক্রি, উপনির্বাচন, অনুদান, ব্যাংককে জমা টাকা থেকে প্রাপ্ত সুদ।

এছাড়া ব্যয়ের প্রধান খাতগুলো’র মধ্যে রয়েছে, কর্মচারীদের বেতন, বোনাস, আপ্যায়ন ও অন্যান্য খরচ, কেন্দ্রীয় সভা অথবা জনসভা, নির্বাচনী অফিস ব্যয়, উত্তরণ-পত্রিকা প্রকাশনা ও সংশ্লিষ্ট খরচ, ত্রাণ কার্যক্রম, বিভাগীয় ও জেলা জনসভা, সহযোগী সংগঠন অনুষ্ঠান, সাংগঠনিক খরচ ও অন্যান্য খাতে ব্যয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কেউ নির্বাচনী আচরণ বিধিমালা ভঙ্গ করলে আইনি ব্যবস্থা : স্বরাষ্ট্র উপদেষ্টা

আওয়ামী লীগ ইসিতে আয়-ব্যয়ের হিসাব দিল !

আপডেট সময় : ০৫:৪৭:৫১ অপরাহ্ণ, সোমবার, ৩১ জুলাই ২০১৭