মঙ্গলবার | ৩ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo কেউ নির্বাচনী আচরণ বিধিমালা ভঙ্গ করলে আইনি ব্যবস্থা : স্বরাষ্ট্র উপদেষ্টা Logo এনবিআরের ওয়েবসাইটে এইচএস কোডভিত্তিক আমদানি তথ্য প্রকাশ Logo গাজীপুর-৪ আসনের দুই প্রার্থীর হাতে তৌফিক সুলতান স্যারের ‘জ্ঞানের জগৎ’ বই Logo পবিত্র লাইলাতুল বরাত আনজুমান ট্রাস্ট’র ব্যবস্থাপনায় কর্মসূচি Logo পলাশবাড়ীতে ব্যবসায়ীকে ছুরিকাঘাতের ঘটনায় দোকান বন্ধ রেখে বিক্ষোভ Logo পলাশবাড়ীর কালিবাড়ী হাটে পেটে ও মাথায় ছুরিকাঘাতে আহত মুরগীর ব্যবসায়ী Logo ক্যারিয়ার ডেভেলপমেন্টের ক্ষেত্রে সুস্পষ্ট কর্মপরিকল্পনা থাকতে হবে: উপ-উপাচার্য Logo ইইউ’র সঙ্গে দ্রুত এফটিএ নিয়ে আলোচনা শুরুর আহ্বান প্রধান উপদেষ্টার Logo নোবিপ্রবিতে কোটি টাকার প্রকল্পে ছাত্রদল নেতাদের হস্তক্ষেপের অভিযোগ Logo পলাশবাড়ী উপজেলায় ৭১ টি ভোট কেন্দ্রের মধ্যে অতিগুরুত্বপুর্ন ১১ টি ও সাধারণ ৬০ টি ভোট কেন্দ্র নির্দ্ধারন

খালেদা জিয়ার লন্ডন সফর নিয়ে অপপ্রচার চালাচ্ছে সরকার: মির্জা ফখরুল !

  • amzad khan
  • আপডেট সময় : ১১:৩৬:৫৫ পূর্বাহ্ণ, সোমবার, ৩১ জুলাই ২০১৭
  • ৭৮৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার লন্ডন সফর নিয়ে সরকার প্রতিনিয়ত মিথ্যা, বানোয়াট এবং ভিত্তিহীন বক্তব্য দিয়ে অপপ্রচার চালাচ্ছে বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

গতকাল রবিবার দুপুরে নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

পাকিস্তানের গোয়েন্দা সংস্থার আইএস এর প্রতিনিধি এবং জামায়াতের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন খালেদা জিয়া গণমাধ্যমে প্রকাশিত এমন খবরকে মিথ্যা ও বানোয়াট বলেও দাবি করেন মির্জা ফখরুল। একই সঙ্গে তিনি যে সকল মিডিয়া এই সংবাদ প্রকাশ করেছেন তাদের ভুল সংবাদ প্রকাশ না করার জন্য অনুরোধ জানান।

বিএনপির সহায়ক সরকারের দাবি থেকে জনগণের দৃষ্টি ভিন্নখাতে সরানোর জন্যই এসব ভাঙা রেকর্ড প্রচার করা হচ্ছে বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল। তিনি বলেন, এই সমস্ত সংবাদ গণতন্ত্রকে শক্তিশালী করবে না বরং গণতন্ত্রের বিরোধী পক্ষকে শক্তিশালী করবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, বেগম খালেদা জিয়া লন্ডনে গিয়েছেন চিকিৎসা করানোর জন্য। তিনি এখন তার পরিবারের সঙ্গে সময় দিচ্ছেন। তিনি চোখের অপারেশন করাবেন এবং তার হাঁটুর অপারেশন করাবেন। সুস্থ হওয়ার পর তিনি দেশে ফিরবেন।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, চেয়ারপারসনের উপদেষ্টা সঞ্জিব চৌধুরী, সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী, সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ প্রমুখ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কেউ নির্বাচনী আচরণ বিধিমালা ভঙ্গ করলে আইনি ব্যবস্থা : স্বরাষ্ট্র উপদেষ্টা

খালেদা জিয়ার লন্ডন সফর নিয়ে অপপ্রচার চালাচ্ছে সরকার: মির্জা ফখরুল !

আপডেট সময় : ১১:৩৬:৫৫ পূর্বাহ্ণ, সোমবার, ৩১ জুলাই ২০১৭