মঙ্গলবার | ৩ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo কেউ নির্বাচনী আচরণ বিধিমালা ভঙ্গ করলে আইনি ব্যবস্থা : স্বরাষ্ট্র উপদেষ্টা Logo এনবিআরের ওয়েবসাইটে এইচএস কোডভিত্তিক আমদানি তথ্য প্রকাশ Logo গাজীপুর-৪ আসনের দুই প্রার্থীর হাতে তৌফিক সুলতান স্যারের ‘জ্ঞানের জগৎ’ বই Logo পবিত্র লাইলাতুল বরাত আনজুমান ট্রাস্ট’র ব্যবস্থাপনায় কর্মসূচি Logo পলাশবাড়ীতে ব্যবসায়ীকে ছুরিকাঘাতের ঘটনায় দোকান বন্ধ রেখে বিক্ষোভ Logo পলাশবাড়ীর কালিবাড়ী হাটে পেটে ও মাথায় ছুরিকাঘাতে আহত মুরগীর ব্যবসায়ী Logo ক্যারিয়ার ডেভেলপমেন্টের ক্ষেত্রে সুস্পষ্ট কর্মপরিকল্পনা থাকতে হবে: উপ-উপাচার্য Logo ইইউ’র সঙ্গে দ্রুত এফটিএ নিয়ে আলোচনা শুরুর আহ্বান প্রধান উপদেষ্টার Logo নোবিপ্রবিতে কোটি টাকার প্রকল্পে ছাত্রদল নেতাদের হস্তক্ষেপের অভিযোগ Logo পলাশবাড়ী উপজেলায় ৭১ টি ভোট কেন্দ্রের মধ্যে অতিগুরুত্বপুর্ন ১১ টি ও সাধারণ ৬০ টি ভোট কেন্দ্র নির্দ্ধারন

চতুর্থ চালবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে !

  • আপডেট সময় : ১১:২৩:১১ পূর্বাহ্ণ, সোমবার, ৩১ জুলাই ২০১৭
  • ৭৯৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

ভিয়েতনাম থেকে সরকারিভাবে আমদানিকৃত চাল নিয়ে চতুর্থ জাহাজটি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে। সোমবার ভোরে এমভি এশিয়ান এনার্জি নামের জাহাজটি ২৫ হাজার ৩০০ টন আতপ চাল নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে বলে জানিয়েছেন স্থানীয় এজেন্ট ইউনি শিপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবুল হোসাইন।

এ ব্যাপারে খাদ্য মন্ত্রণালয়ের চলাচল ও সংরক্ষণ বিভাগের নিয়ন্ত্রক মো. জহিরুল ইসলাম জানান, দেশে চালের বাজার ঊর্ধ্বমুখী হওয়ায় সরকার জি টু জি ভিত্তিতে ভিয়েতনাম থেকে আড়াই লাখ টন চাল আমদানি করছে। এর মধ্যে দুই লাখ টন আতপ এবং পঞ্চাশ হাজার টন সিদ্ধ চাল রয়েছে বলেও জানান তিনি।
এসময় তিনি আরো জানান, সোমবার চট্টগ্রাম বন্দরে আসা জাহাজ থেকে চালের নমুনা সংগ্রহ এবং কাস্টম হাউসের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর বহির্নোঙর থেকে লাইটারিংয়ের মাধ্যমে চাল খালাস শুরু হবে।

উল্লেখ্য, এর আগে ভিয়েতনাম থেকে আতপ চাল নিয়ে প্রথম জাহাজ গত ১৩ জুলাই চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছে। পরবর্তীতে আরো দু’টি জাহাজ চট্টগ্রামে পৌঁছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কেউ নির্বাচনী আচরণ বিধিমালা ভঙ্গ করলে আইনি ব্যবস্থা : স্বরাষ্ট্র উপদেষ্টা

চতুর্থ চালবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে !

আপডেট সময় : ১১:২৩:১১ পূর্বাহ্ণ, সোমবার, ৩১ জুলাই ২০১৭