বুধবার | ৪ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে খুবি অফিসার্স কল্যাণ পরিষদের মানববন্ধন Logo গণমাধ্যমে লেখালেখি: পেশাগত নীতিনৈতিকতা ও দায়িত্ববোধ – ড. মাহরুফ চৌধুরী Logo স্টুডেন্ট স্কয়ার: শিক্ষার্থী থেকেই টেকসই পরিবর্তনের সূচনা Logo কেউ নির্বাচনী আচরণ বিধিমালা ভঙ্গ করলে আইনি ব্যবস্থা : স্বরাষ্ট্র উপদেষ্টা Logo এনবিআরের ওয়েবসাইটে এইচএস কোডভিত্তিক আমদানি তথ্য প্রকাশ Logo গাজীপুর-৪ আসনের দুই প্রার্থীর হাতে তৌফিক সুলতান স্যারের ‘জ্ঞানের জগৎ’ বই Logo পবিত্র লাইলাতুল বরাত আনজুমান ট্রাস্ট’র ব্যবস্থাপনায় কর্মসূচি Logo পলাশবাড়ীতে ব্যবসায়ীকে ছুরিকাঘাতের ঘটনায় দোকান বন্ধ রেখে বিক্ষোভ Logo পলাশবাড়ীর কালিবাড়ী হাটে পেটে ও মাথায় ছুরিকাঘাতে আহত মুরগীর ব্যবসায়ী Logo ক্যারিয়ার ডেভেলপমেন্টের ক্ষেত্রে সুস্পষ্ট কর্মপরিকল্পনা থাকতে হবে: উপ-উপাচার্য

নির্বাচন কমিশন ঘোষিত সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে – নাসিম

  • Nil Kontho
  • আপডেট সময় : ১০:৩৯:০৯ অপরাহ্ণ, রবিবার, ৩০ জুলাই ২০১৭
  • ৭৭৬ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জ প্রতিনিধি:  একবিংশ শতাব্দীর মানুষ উন্নয়নে বিশ্বাসী। আর উন্নয়ন চায় বলেই এদেশের জনগণ বারবার উন্নয়নের রূপকার জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আ.লীগকে ক্ষমতায় দেখতে চায়। লন্ডনে বসে বেগম জিয়ার ও তার সন্তান মিলে দেশকে অকার্যকর করতে আগামী নির্বাচনকে ভন্ডুল করার ষড়যন্ত্র করছে। আওয়ামী লীগকে ভোটের মাধ্যমে পরাজিত করতে পারবেনা বলেই বিএনপি দেশী বিদেশী চক্রান্তের পথে পা দিয়েছে। তাদের এই চক্রান্ত সফল হবে না। নির্বাচন কমিশন ঘোষিত সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে এবং তা সংবিধান অনুযায়ী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার অধিনেই নির্বাচন হবে। এ দেশের জনগণ শান্তি ও উন্নয়নের পক্ষে থাকবে।
রবিবার বিকেলে সিরাজগঞ্জের কাজীপুরে ৬৭ কোটি টাকা ব্যয়ে নির্মিত আমিনা মনসুর টেক্সটাইল ইনস্টিটিউট এর ভিত্তিপ্রস্তর স্থাপন পরবর্তী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ দমনে বাংলাদেশ আমেরিকা-ইউরোপকে ছাড়িয়ে গেছে। এখন সময় এসেছে  দলীয় নেতাকর্মীদের একতাবদ্ধ হবার। দেশবিরোধী শত্রুদের শক্ত হাতে দমন করে উন্নয়নের ধারাকে এগিয়ে নিয়ে যেতে হবে। কোন চক্রান্ত ষড়যন্ত্র করে জনগণকে বিভ্রান্ত করা যাবে না।
এসময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দিকা, পাট মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব, কাজীপুরের সাবেক সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয়, উপজেলা নির্বাহী অফিসার শফিকুল ইসলাম, কাজীপুর পৌর মেয়র হাজী নিজাম উদ্দিন, উপজেলা আ.লীগের সভাপতি শওকত হোসেন, সাধারন সম্পাদক খলিলুর রহমান, যুগ্ন সম্পাদক ছাইদুল ইসলাম, আব্দুল হান্নান তালুকদার, গান্দাইল ইউপি চেয়ারম্যান আশরাফুল আলম, ঠিকাদারী প্রতিষ্ঠানের ঠিকাদার নাজমুল আলম প্রমূখ।

এর আগে গত শনিবার চরাঞ্চলের মানুষের জন্যে মনসুরনগর, নাটুয়ারপাড়া এবং নিশ্চিন্তপুর ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্র উদ্বোধন করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে খুবি অফিসার্স কল্যাণ পরিষদের মানববন্ধন

নির্বাচন কমিশন ঘোষিত সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে – নাসিম

আপডেট সময় : ১০:৩৯:০৯ অপরাহ্ণ, রবিবার, ৩০ জুলাই ২০১৭