বুধবার | ৪ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে খুবি অফিসার্স কল্যাণ পরিষদের মানববন্ধন Logo গণমাধ্যমে লেখালেখি: পেশাগত নীতিনৈতিকতা ও দায়িত্ববোধ – ড. মাহরুফ চৌধুরী Logo স্টুডেন্ট স্কয়ার: শিক্ষার্থী থেকেই টেকসই পরিবর্তনের সূচনা Logo কেউ নির্বাচনী আচরণ বিধিমালা ভঙ্গ করলে আইনি ব্যবস্থা : স্বরাষ্ট্র উপদেষ্টা Logo এনবিআরের ওয়েবসাইটে এইচএস কোডভিত্তিক আমদানি তথ্য প্রকাশ Logo গাজীপুর-৪ আসনের দুই প্রার্থীর হাতে তৌফিক সুলতান স্যারের ‘জ্ঞানের জগৎ’ বই Logo পবিত্র লাইলাতুল বরাত আনজুমান ট্রাস্ট’র ব্যবস্থাপনায় কর্মসূচি Logo পলাশবাড়ীতে ব্যবসায়ীকে ছুরিকাঘাতের ঘটনায় দোকান বন্ধ রেখে বিক্ষোভ Logo পলাশবাড়ীর কালিবাড়ী হাটে পেটে ও মাথায় ছুরিকাঘাতে আহত মুরগীর ব্যবসায়ী Logo ক্যারিয়ার ডেভেলপমেন্টের ক্ষেত্রে সুস্পষ্ট কর্মপরিকল্পনা থাকতে হবে: উপ-উপাচার্য

শৈলকুপায় প্রাইমারি স্কুলের ছাদ ধ্বসের আশঙ্কায় গাছ তলায় পাঠদানের সিদ্ধান্ত

  • Nil Kontho
  • আপডেট সময় : ০৯:২২:০৪ অপরাহ্ণ, রবিবার, ৩০ জুলাই ২০১৭
  • ৭৬৯ বার পড়া হয়েছে

ঝিনাইদহ সংবাদদাতাঃ  ঝিনাইদহের শৈলকুপা উপজেলার পুর্ব বসন্তপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়টি যে কোন মুহুর্তে ধ্বসে ব্যাপক প্রানহানীর ঘটনা ঘটতে পারে। জরাজীর্ন ভবন থেকে শিক্ষার্থীদের সরিয়ে নিতে জরুরী ভাবে নির্দেশনা জারী করেছেন শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ উসমান গনি। জানা গেছে, ১৯৯৩/৯৪ অর্থ বছরে ৩ লাখ ৭৫ হাজার টাকা ব্যায়ে ভবনটি নির্মান করে এলজিইডি। ২৩ বছরের মাথায় বিদ্যালয়টি ক্লাস নেওয়ার অনুপযোগী হয়ে পড়েছে। গোটা ভবন থেকে পলেস্টার খসে পড়ছে। বীমগুলো থেকে খোয়া, বালি ও সিমেন্ট ঝড়ছে শিক্ষার্থীদের মাথায়।

বিদ্যালয়টি পরিদর্শন করে রোববার বিকালে শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ উসমান গনি জানান, ভবনটি খুবই ঝুঁকিপূর্ণ। ছাদের অংশ ভেঙ্গে পড়ছে। বৃষ্টির সময় ছাদ চুয়ে পানিতে শ্রেণিকক্ষ ভেসে যায়। তিনি জানান, শৈলকুপা উপজেলা ইঞ্জিনিয়ারের নেতৃত্বে একটি বিশেষজ্ঞ দলকে বিদ্যালয়টির বাস্তব অবস্থা পরিদর্শনে পাঠানো হয়। তারা ভবনটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও যে কোন মূহুর্তে ছাদ ধ্বসে পড়তে পারে বলে রিপোর্ট দিয়েছেন। ইউএনও উসমান গণি বলেন, বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে আপাতত এই ভবন ব্যবহার না করার জন্য বলা হয়েছে। এখন গাছ তলায় পাঠদান ছাড়া বিকল্প নেই বলেও তিনি উল্লেখ করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে খুবি অফিসার্স কল্যাণ পরিষদের মানববন্ধন

শৈলকুপায় প্রাইমারি স্কুলের ছাদ ধ্বসের আশঙ্কায় গাছ তলায় পাঠদানের সিদ্ধান্ত

আপডেট সময় : ০৯:২২:০৪ অপরাহ্ণ, রবিবার, ৩০ জুলাই ২০১৭