মঙ্গলবার | ৩ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo কেউ নির্বাচনী আচরণ বিধিমালা ভঙ্গ করলে আইনি ব্যবস্থা : স্বরাষ্ট্র উপদেষ্টা Logo এনবিআরের ওয়েবসাইটে এইচএস কোডভিত্তিক আমদানি তথ্য প্রকাশ Logo গাজীপুর-৪ আসনের দুই প্রার্থীর হাতে তৌফিক সুলতান স্যারের ‘জ্ঞানের জগৎ’ বই Logo পবিত্র লাইলাতুল বরাত আনজুমান ট্রাস্ট’র ব্যবস্থাপনায় কর্মসূচি Logo পলাশবাড়ীতে ব্যবসায়ীকে ছুরিকাঘাতের ঘটনায় দোকান বন্ধ রেখে বিক্ষোভ Logo পলাশবাড়ীর কালিবাড়ী হাটে পেটে ও মাথায় ছুরিকাঘাতে আহত মুরগীর ব্যবসায়ী Logo ক্যারিয়ার ডেভেলপমেন্টের ক্ষেত্রে সুস্পষ্ট কর্মপরিকল্পনা থাকতে হবে: উপ-উপাচার্য Logo ইইউ’র সঙ্গে দ্রুত এফটিএ নিয়ে আলোচনা শুরুর আহ্বান প্রধান উপদেষ্টার Logo নোবিপ্রবিতে কোটি টাকার প্রকল্পে ছাত্রদল নেতাদের হস্তক্ষেপের অভিযোগ Logo পলাশবাড়ী উপজেলায় ৭১ টি ভোট কেন্দ্রের মধ্যে অতিগুরুত্বপুর্ন ১১ টি ও সাধারণ ৬০ টি ভোট কেন্দ্র নির্দ্ধারন

চার সাক্ষীকে জেরা করার অনুমতি পেলেন খালেদা জিয়ার আইনজীবীরা !

  • আপডেট সময় : ০৬:০২:৪২ অপরাহ্ণ, রবিবার, ৩০ জুলাই ২০১৭
  • ৭৮৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

জিয়া চ্যারিটেবল ট্রাষ্ট দুর্নীতি মামলায় চার সাক্ষীকে জেরা করতে পারবেন বিএনপি চেয়ারপারসনের আইনজীবীরা। আজ রবিবার বিচারপতি মো. শওকত হোসেন ও  বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদারের ডিভিশন বেঞ্চ এ সংক্রান্ত এক আবেদন মঞ্জুর করেন।

এর আগে, চার সাক্ষীকে নতুন করে জেরার অনুমতি চেয়ে হাইকোর্টে রিভিশন মামলা দায়ের করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। পরে ২১ জুন হাইকোর্টের সংশ্লি­ষ্ট শাখায় এই আবেদন দাখিল করেন তার আইনজীবীরা।

এদিকে, চ্যারিটেবল মামলার চার সাক্ষীকে জেরার অনুমতি চেয়ে খালেদা জিয়ার আবেদন গত ৮ জুন খারিজ করে দেয় ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক ড. মো. আকতারুজ্জামান। এই খারিজ আদেশের বিরুদ্ধে হাইকোর্টে রিভিশন মামলা করেন তিনি। এতে বলা হয়, এসব সাক্ষীকে জেরার সুযোগ দেয়া না হলে আবেদনকারী ন্যায় বিচার পাওয়া থেকে বঞ্চিত হবেন। পাশাপাশি, মামলার কার্যক্রমও স্থগিত চাওয়া হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কেউ নির্বাচনী আচরণ বিধিমালা ভঙ্গ করলে আইনি ব্যবস্থা : স্বরাষ্ট্র উপদেষ্টা

চার সাক্ষীকে জেরা করার অনুমতি পেলেন খালেদা জিয়ার আইনজীবীরা !

আপডেট সময় : ০৬:০২:৪২ অপরাহ্ণ, রবিবার, ৩০ জুলাই ২০১৭