বুধবার | ৪ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে খুবি অফিসার্স কল্যাণ পরিষদের মানববন্ধন Logo গণমাধ্যমে লেখালেখি: পেশাগত নীতিনৈতিকতা ও দায়িত্ববোধ – ড. মাহরুফ চৌধুরী Logo স্টুডেন্ট স্কয়ার: শিক্ষার্থী থেকেই টেকসই পরিবর্তনের সূচনা Logo কেউ নির্বাচনী আচরণ বিধিমালা ভঙ্গ করলে আইনি ব্যবস্থা : স্বরাষ্ট্র উপদেষ্টা Logo এনবিআরের ওয়েবসাইটে এইচএস কোডভিত্তিক আমদানি তথ্য প্রকাশ Logo গাজীপুর-৪ আসনের দুই প্রার্থীর হাতে তৌফিক সুলতান স্যারের ‘জ্ঞানের জগৎ’ বই Logo পবিত্র লাইলাতুল বরাত আনজুমান ট্রাস্ট’র ব্যবস্থাপনায় কর্মসূচি Logo পলাশবাড়ীতে ব্যবসায়ীকে ছুরিকাঘাতের ঘটনায় দোকান বন্ধ রেখে বিক্ষোভ Logo পলাশবাড়ীর কালিবাড়ী হাটে পেটে ও মাথায় ছুরিকাঘাতে আহত মুরগীর ব্যবসায়ী Logo ক্যারিয়ার ডেভেলপমেন্টের ক্ষেত্রে সুস্পষ্ট কর্মপরিকল্পনা থাকতে হবে: উপ-উপাচার্য

কামারখন্দে পরকীয়া প্রেমে একে অপরের বউ বদল

  • Nil Kontho
  • আপডেট সময় : ০৩:৪৩:২৫ অপরাহ্ণ, শনিবার, ২৯ জুলাই ২০১৭
  • ৭৭৬ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ  সিরাজগঞ্জের কামারখন্দে পরকীয়া প্রেমে একে অপরের বউ বদলের ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার রায়দৌলতপুর ইউনিয়নের  বাঁশবাড়িয়া গ্রামে।

জানা যায়, বাঁশবাড়িয়া গ্রামের মোশারফের ছেলে সেলিম মালেয়শিয়া থাকা অবস্থায় তার স্ত্রী সোমা খাতুনের সাথে একই গ্রামের পরাণ সেখের ছেলে সোহেলের সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সোহেল তাঁতের কাজ করাতো সোমাকে দিয়ে। এর সুবাদে তাদের মধ্যে পরকীয়ার সম্পর্ক গড়ে ওঠে। গভীর প্রেমের টানে সোমা তার দুই বছরের একটি ছেলে সন্তান তার দাদীর কাছে রেখে সোহেলের সাথে পালিয়ে যায়। অপর দিকে সোহেলের ঘরে স্ত্রী ও এক পুত্র সন্তান রয়েছে।

এদিকে সোহেলের স্ত্রী তার স্বামীর অনৈতিক কাজের উপর ক্ষিপ্ত হয়ে প্রতিশোধ নেওয়ার জন্য মালয়েশিয়ায় অবস্থানরত সোমার স্বামী সেলিমের সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। গত ৭ জুলাই পরিবারের সম্মতিক্রমে মোবাইলের মাধ্যমে সোহেলে স্ত্রীর সাথে সেলিমের বিবাহ হয় বলে জানা যায়। পরক্রিয়ার এমন বিরল ঘটনায় এলাকায় উৎসুক জনতা আলোচনার ঝড় তুলেছে।

স্থানীয়রা জানান, সেলিমের বউ সোহেলের সাথে পাঁচ মাস হল চলে গেছে। আর সোহেলের বউয়ের সাথে সেলিমের সাথে বিয়ে হয়েছে কিছু দিন হল। সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করেই তাদের বিয়ে হয়েছে। হাস্যকর চাপা রহস্য উন্মোচনের জন্য গণমাধ্যমকর্মীরা জানার পর সেলিমের বাড়িতে যান। প্রথমত সেলিমের মা ও চাচা বউ বদলের ঘটনার সত্যতা নিশ্চিত করেন। অতঃপর  পরাণ সেখের ছেলে সোহেলের বাড়িতে গেলে তার মা ক্ষিপ্ত হয়ে জানান, আমার ছেলে সোহেল যা করেছে তাতে আপনাদের লাভ কি। বউ বদল করে বিয়ে হয়েছে তাতে কি হয়েছে। এছাড়া তিনি বিষয়টি গোপন রাখার জন্য সাংবাদিকদের অনুরোধ করেন। তার স্থানীয়রা বিষয়টি নিয়ে সমালোচনা করলেও মাদকাসক্ত  সোহেলের ভয়ে কেউ কিছু বলতে চাইছে না।

এদিকে একে অপরের বউ বদল করার রহস্য উভয় পরিবারের মধ্য গোপন রাখার চেষ্টা চলছে। যার কারণে এ ব্যপারে উভয় পরিবারের লোকজন কথা বলতে নারাজ। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে খুবি অফিসার্স কল্যাণ পরিষদের মানববন্ধন

কামারখন্দে পরকীয়া প্রেমে একে অপরের বউ বদল

আপডেট সময় : ০৩:৪৩:২৫ অপরাহ্ণ, শনিবার, ২৯ জুলাই ২০১৭