মঙ্গলবার | ৩ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo কেউ নির্বাচনী আচরণ বিধিমালা ভঙ্গ করলে আইনি ব্যবস্থা : স্বরাষ্ট্র উপদেষ্টা Logo এনবিআরের ওয়েবসাইটে এইচএস কোডভিত্তিক আমদানি তথ্য প্রকাশ Logo গাজীপুর-৪ আসনের দুই প্রার্থীর হাতে তৌফিক সুলতান স্যারের ‘জ্ঞানের জগৎ’ বই Logo পবিত্র লাইলাতুল বরাত আনজুমান ট্রাস্ট’র ব্যবস্থাপনায় কর্মসূচি Logo পলাশবাড়ীতে ব্যবসায়ীকে ছুরিকাঘাতের ঘটনায় দোকান বন্ধ রেখে বিক্ষোভ Logo পলাশবাড়ীর কালিবাড়ী হাটে পেটে ও মাথায় ছুরিকাঘাতে আহত মুরগীর ব্যবসায়ী Logo ক্যারিয়ার ডেভেলপমেন্টের ক্ষেত্রে সুস্পষ্ট কর্মপরিকল্পনা থাকতে হবে: উপ-উপাচার্য Logo ইইউ’র সঙ্গে দ্রুত এফটিএ নিয়ে আলোচনা শুরুর আহ্বান প্রধান উপদেষ্টার Logo নোবিপ্রবিতে কোটি টাকার প্রকল্পে ছাত্রদল নেতাদের হস্তক্ষেপের অভিযোগ Logo পলাশবাড়ী উপজেলায় ৭১ টি ভোট কেন্দ্রের মধ্যে অতিগুরুত্বপুর্ন ১১ টি ও সাধারণ ৬০ টি ভোট কেন্দ্র নির্দ্ধারন

আবিদা ইসলাম দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত !

  • amzad khan
  • আপডেট সময় : ১১:৪৩:১০ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ২৭ জুলাই ২০১৭
  • ৭৯০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হিসেবে আবিদা ইসলামকে নিয়োগ দিয়েছে সরকার। আবিদা ইসলাম বর্তমানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের আমেরিকা বিভাগের মহাপরিচালক হিসেবে কর্মরত রয়েছেন।

বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, পেশাদার কূটনীতিক আবিদা ইসলাম বিসিএস ১৫তম ব্যাচে ফরেন অ্যাফায়ার্স ক্যাডার হিসেবে যোগ দেন। তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন দায়িত্ব পালন ছাড়াও কলকাতায় উপ হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও লন্ডন, কলম্বো, ব্রাসেলস মিশনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন।

আবিদা ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজ বিজ্ঞান বিভাগে মাস্টার্স ডিগ্রি পাশ করেছেন। এছাড়াও অস্ট্রেলিয়ার মোনাশ ইউনিভার্সিটি থেকে তিনি ফরেন অ্যাফেয়ার্স ও ট্রেড বিভাগ থেকে মাস্টার্স ডিগ্রি লাভ করেছেন। এছাড়াও বিভিন্ন বিষয়ে বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলন, সেমিনার এবং সামিটে বাংলাদেশ প্রতিনিধিত্ব করেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, আবিদা ইসলাম বর্তমান রাষ্ট্রদূত জুলফিকার রহমানের স্থলাভিষিক্ত হবেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কেউ নির্বাচনী আচরণ বিধিমালা ভঙ্গ করলে আইনি ব্যবস্থা : স্বরাষ্ট্র উপদেষ্টা

আবিদা ইসলাম দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত !

আপডেট সময় : ১১:৪৩:১০ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ২৭ জুলাই ২০১৭