বুধবার | ২৫ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত Logo সংসদ সদস্য নুরুল আমিন সড়ক দুর্ঘটনায় আহত Logo  পলাশবাড়ী মডেল মসজিদ তিন বছরেও চালু হয়নি, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা Logo চাঁদপুরে দুই সহস্রাধিক পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর রমজানের ফুড প্যাকেজ বিতরণ Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন

দাঁত সুন্দর ও সুস্থ রাখতে করণীয় !

  • amzad khan
  • আপডেট সময় : ০১:২২:২৭ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৫ জুলাই ২০১৭
  • ৮১৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

সুন্দর হাসি দিয়ে বিশ্ব জয় করা যায়-এমন একটি কথা প্রচলিত আছে। আসলেই তাই। হাসি দিয়ে মন ও বিশ্ব জয় সম্ভব। তবে সুন্দর হাসির জন্য চাই সুস্থ ও উজ্জ্বল চকচকে দাঁত। তা না হলে হাসি দেয়াই যে কষ্টকর হয়ে উঠে।  তাই সুন্দর ও সুস্থ দাঁতের জন্য করণীয় নিয়ে অালোচনা করা হলো :

পুষ্টিকর খাবার : দাঁতের যত্নে খুবই কার্যকর স্বাস্থ্যকর ও পুষ্টিকর খাবার। এক্ষেত্রে সবুজ শাকসবজি বেশি খেতে হবে। উদ্ভিজ্জ খাবারের ওপর বেশি জোর দিতে হবে। মাছ-মাংস পরিমিত হারে খেতে হবে।

নিয়ম মতো খান: ঘনঘন খাবার খাওয়া দাঁতের স্বাস্থ্যের জন্য ভালো নয়। ঘনঘন খেলে দাঁতের ফাঁকে খাবার আটকে যায়। এসব দাঁতের জন্য খুবই ক্ষতিকর। খাওয়ার সময় খেয়াল রাখতে হবে যেন খাদ্যে শর্করার উপাদান কম থাকে। কারণ শর্করা মাড়ি ও দাঁতের কূপের  ক্ষতি করে।

শর্করা জাতীয় খাদ্য পরিহার করুন: দাঁতের যত্নে সবসময় সীমিত হারে শর্করা ও সোডা জাতীয় খাবার খাওয়া উচিৎ। আর একেবারে যদি লোভ সামলাতে না পারেন তাহলে তা খাওয়ার পরই ব্রাশ করুন। তবে এ সুযোগটা সব জায়গায় হয় না। তাই পারতপক্ষে একে এড়িয়ে চলাই উত্তম।

শক্ত ও আঠালো খাবার পরিহার করুন:  সবসময় শক্ত ও আঠালো খাবার এড়িয়ে চলতে হবে। বিশেষ করে ক্যান্ডি, গাম, বরফ, পপকর্ন, পিজ্জা ক্রস্টস ও চিনাবাদাম না খাওয়ায় ভালো। কারণ এগুলো দাঁত কূপের সঙ্গে মাড়িরও ক্ষতি করে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

দাঁত সুন্দর ও সুস্থ রাখতে করণীয় !

আপডেট সময় : ০১:২২:২৭ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৫ জুলাই ২০১৭