বুধবার | ২৫ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত Logo সংসদ সদস্য নুরুল আমিন সড়ক দুর্ঘটনায় আহত Logo  পলাশবাড়ী মডেল মসজিদ তিন বছরেও চালু হয়নি, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা Logo চাঁদপুরে দুই সহস্রাধিক পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর রমজানের ফুড প্যাকেজ বিতরণ Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন

কাতারে বেড়েছে বাংলাদেশি সবজির চাহিদা !

  • amzad khan
  • আপডেট সময় : ০৭:১৩:৫২ অপরাহ্ণ, বুধবার, ১৯ জুলাই ২০১৭
  • ৮০৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

কাতারের বিরুদ্ধে সৌদি জোটের অবরোধের কারণে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক ও যোগাযোগ ব্যবস্থা বন্ধ করে দিয়েছে সৌদি আরব, আবুধাবি, বাহরাইন ও মিশর।

গত ৫ জুলাই কাতারের স্থলসীমান্ত দিয়ে সৌদি আরব থেকে সব ধরনের শাক-সবজি ও অন্যান্য কাঁচামাল আমদানি বন্ধ রয়েছে। এর ফলে বাংলাদেশি সবজি ও অন্যান্য পণ্যের চাহিদা বেড়ে চলেছে। আগের চেয়ে দিগুণ পরিমাণ সবজি আমদানি করছে কাতার প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা। ব্যাপক চাহিদা ও জোগান বাড়লেও দাম আগের মত রয়েছে বলে দাবি ব্যবসায়ীদের।

১৯৯০ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশি সবজি আমদানির প্রতিষ্ঠান হীরা ফুড স্টাফের ব্যবস্থাপক নাজিম উদ্দীন জানান, আগে গড়ে প্রতিদিন তিন হাজার কেজি সবজি ও কাঁচামাল বাংলাদেশ থেকে কাতারে আসত। এখন এক মাস ধরে গড়ে পাঁচ হাজার কেজি আসছে। সপ্তাহের পাঁচ দিন কাতার এয়ারওয়েজ ও বাংলাদেশ বিমানে এসব সবজি আসছে। বিশেষ করে পটল, কাকরোল, বরবটি, করলা, চিচিঙ্গা, কলা লতি, লম্বা বেগুন, লেবু, আলু, কাঁচা মরিচ ইত্যাদির চাহিদা ও বিক্রি বেড়েছে।

আর বাংলাদেশি ক্রেতা রাজিব রাজ জানান, বাংলাদেশি সবজি স্বাদে ও মানে সেরা। এ কারণে ক্রেতারা বেশি আকৃষ্ট হচ্ছে বাংলাদেশি সবজির দিকে।

কেন্দ্রীয় বাজারে বেশ কয়েকজন ব্যবসায়ী জানান, বাংলাদেশ থেকে প্রতিদিন একেকজন ব্যবসায়ী ১০ টন করে পণ্য আনতে চান। কিন্তু ফ্লাইটে জায়গা সংকুলন না হওয়ায় তা সম্ভব হচ্ছে না। ফলে পর্যাপ্ত চাহিদার পরও অনেকটাই কম আসছে বলে দাবি তাদের।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

কাতারে বেড়েছে বাংলাদেশি সবজির চাহিদা !

আপডেট সময় : ০৭:১৩:৫২ অপরাহ্ণ, বুধবার, ১৯ জুলাই ২০১৭