বুধবার | ৪ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে খুবি অফিসার্স কল্যাণ পরিষদের মানববন্ধন Logo গণমাধ্যমে লেখালেখি: পেশাগত নীতিনৈতিকতা ও দায়িত্ববোধ – ড. মাহরুফ চৌধুরী Logo স্টুডেন্ট স্কয়ার: শিক্ষার্থী থেকেই টেকসই পরিবর্তনের সূচনা Logo কেউ নির্বাচনী আচরণ বিধিমালা ভঙ্গ করলে আইনি ব্যবস্থা : স্বরাষ্ট্র উপদেষ্টা Logo এনবিআরের ওয়েবসাইটে এইচএস কোডভিত্তিক আমদানি তথ্য প্রকাশ Logo গাজীপুর-৪ আসনের দুই প্রার্থীর হাতে তৌফিক সুলতান স্যারের ‘জ্ঞানের জগৎ’ বই Logo পবিত্র লাইলাতুল বরাত আনজুমান ট্রাস্ট’র ব্যবস্থাপনায় কর্মসূচি Logo পলাশবাড়ীতে ব্যবসায়ীকে ছুরিকাঘাতের ঘটনায় দোকান বন্ধ রেখে বিক্ষোভ Logo পলাশবাড়ীর কালিবাড়ী হাটে পেটে ও মাথায় ছুরিকাঘাতে আহত মুরগীর ব্যবসায়ী Logo ক্যারিয়ার ডেভেলপমেন্টের ক্ষেত্রে সুস্পষ্ট কর্মপরিকল্পনা থাকতে হবে: উপ-উপাচার্য

ডিএসসিসি কর্মকর্তা-কর্মচারীদের সাপ্তাহিক ছুটি বাতিল: চিকুনগুনিয়া প্রতিরোধ !

  • amzad khan
  • আপডেট সময় : ১১:০৮:৪৭ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ১৮ জুলাই ২০১৭
  • ৭৮৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

চিকুনগুনিয়া রোগ প্রতিরোধে ডিএসসিসি’র সকল কর্মকর্তা-কর্মচারীর শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি বাতিল করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি)। এডিস মশাবাহিত চিকুনগুনিয়া রোগ প্রতিরোধে মশক নিধন কার্যক্রম জোরদার করার লক্ষ্যে মেয়র মোহাম্মদ সাঈদ খোকন গতকাল এই আদেশ দেন।

পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ আদেশ বহাল থাকবে। ফলে শুক্র ও শনিবারও কর্মকর্তা-কর্মচারীদের অফিস করতে হবে বলে জানিয়েছেন ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা উত্তর কুমার রায়।

সম্প্রতি রাজধানীতে চিকুনগুনিয়া রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় মেয়র সাঈদ খোকন আগামী দুই-তিন সপ্তাহের মধ্যে রোগটি নিয়ন্ত্রণে আনার ঘোষণা দেন। এ জন্য প্রতিদিন নগরীর বিভিন্ন এলাকায় মশক নিধন কার্যক্রমের পাশাপাশি জনসচেতনতা ও পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা হচ্ছে বলে জনসংযোগ কর্মকর্তা জানান। তিনি আরো বলেন, মেয়রের ঘোষণার অংশ হিসেবে সব কর্মকর্তা-কর্মচারীর সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে খুবি অফিসার্স কল্যাণ পরিষদের মানববন্ধন

ডিএসসিসি কর্মকর্তা-কর্মচারীদের সাপ্তাহিক ছুটি বাতিল: চিকুনগুনিয়া প্রতিরোধ !

আপডেট সময় : ১১:০৮:৪৭ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ১৮ জুলাই ২০১৭