বুধবার | ৪ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে খুবি অফিসার্স কল্যাণ পরিষদের মানববন্ধন Logo গণমাধ্যমে লেখালেখি: পেশাগত নীতিনৈতিকতা ও দায়িত্ববোধ – ড. মাহরুফ চৌধুরী Logo স্টুডেন্ট স্কয়ার: শিক্ষার্থী থেকেই টেকসই পরিবর্তনের সূচনা Logo কেউ নির্বাচনী আচরণ বিধিমালা ভঙ্গ করলে আইনি ব্যবস্থা : স্বরাষ্ট্র উপদেষ্টা Logo এনবিআরের ওয়েবসাইটে এইচএস কোডভিত্তিক আমদানি তথ্য প্রকাশ Logo গাজীপুর-৪ আসনের দুই প্রার্থীর হাতে তৌফিক সুলতান স্যারের ‘জ্ঞানের জগৎ’ বই Logo পবিত্র লাইলাতুল বরাত আনজুমান ট্রাস্ট’র ব্যবস্থাপনায় কর্মসূচি Logo পলাশবাড়ীতে ব্যবসায়ীকে ছুরিকাঘাতের ঘটনায় দোকান বন্ধ রেখে বিক্ষোভ Logo পলাশবাড়ীর কালিবাড়ী হাটে পেটে ও মাথায় ছুরিকাঘাতে আহত মুরগীর ব্যবসায়ী Logo ক্যারিয়ার ডেভেলপমেন্টের ক্ষেত্রে সুস্পষ্ট কর্মপরিকল্পনা থাকতে হবে: উপ-উপাচার্য

চিকিৎসা করাতে নয়, ষড়যন্ত্র করতে লন্ডনে গেছেন খালেদা: হাছান মাহমুদ !

  • amzad khan
  • আপডেট সময় : ১১:০৫:২৪ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ১৮ জুলাই ২০১৭
  • ৭৭৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চিকিৎসা করাতে নয়, বরং ষড়যন্ত্র করতে লন্ডনে গেছেন বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ। গতকাল সোমবার রাজধানীর সেগুনবাগিচা ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

এসময় তিনি বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশন রোডম্যাপ হিসেবে যে সাতটি পরিকল্পনা নিয়েছে তা বাস্তবসম্মত ও সময়োপযোগী। বিএনপিকে বলবো, ২০১৪ সালের মত ষড়যন্ত্র না করে রোডম্যাপ অনুসারে নির্বাচন কমিশন কোনো সহযোগিতা চাইলে রাজনৈতিক দল হিসেবে সহযোগিতা করুন। এখনো রোড না খুঁজে কানাগলির মধ্যে পথ খুঁজলে নেতাকর্মীরা হতাশ হবে।

হাছান মাহমুদ বলেন, খালেদা জিয়া লন্ডনে গেছেন। বিমানবন্দরে মা-ছেলে কান্নাকাটি করেছেন। মা-ছেলে কান্নাকাটি করবে এটাই স্বাভাবিক। তবে তার দলের ছোড়া পেট্রলবোমার আগুনে শত শত মানুষ পুড়ে মরেছে। তাদের জন্য আকাশ-বাতাস কেঁদেছে। তিনি তো একবারও চোখের পানি ফেলেনি।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে অমানিশার অন্ধকারে আলোকবর্তিকার মত। তার নেতৃত্বে বাংলাদেশ বিশ্বে উন্নয়নের রোল মডেল। যত ষড়যন্ত্রের জাল বিছানো হোক নেতাকর্মীরা সে ষড়যন্ত্র ছিন্ন করবে।

শেখ হাসিনার কারাবন্দি দিবস উপলক্ষে স্বাধীনতা পরিষদ আয়োজিত এ সভার সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি লায়ন চিত্তরঞ্জন দাশ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সংসদ সদস্য শিরীন নঈম পুনম, সংগঠনের সাধারণ সম্পাদক ফজলুল হক প্রমুখ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে খুবি অফিসার্স কল্যাণ পরিষদের মানববন্ধন

চিকিৎসা করাতে নয়, ষড়যন্ত্র করতে লন্ডনে গেছেন খালেদা: হাছান মাহমুদ !

আপডেট সময় : ১১:০৫:২৪ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ১৮ জুলাই ২০১৭