সোমবার | ২৩ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা Logo চাঁদপুরে দুই সহস্রাধিক পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর রমজানের ফুড প্যাকেজ বিতরণ Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন Logo জীবননগরে বাজার মনিটরিং অভিযান ৪ প্রতিষ্ঠানকে জরিমানা। Logo বিশ্ব চিন্তা দিবস ও স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতার জন্মদিনে আলোচনা সভা Logo অবৈধ বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু Logo জীবননগর বাঁকা গ্রামে বর্গা জমির কলা কাটা নিয়ে দ্বন্দ্ব বিএনপি কর্মীর মাথায় ইটের আঘাত, কানের অংশ বিচ্ছিন্ন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

🇧🇩
📅
তারিখ
১২ ফেব্রুয়ারি ২০২৬
সময়
সকাল ৭:৩০ - বিকেল ৪:৩০
🇧🇩 ঢাকা সময়
শুরু হতে বাকি
00 দিন
00 ঘন্টা
00 মিনিট
00 সেকেন্ড
ঢাকা সময় (GMT+6)

🏛️ দলীয় অবস্থান 📊

বিএনপি ঐক্য Party Icon
ভোটে এগিয়ে ০ %
আসন সংখ্যা ২১২
জামাত ঐক্য Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা ৭৭
জাপা Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা 0
আইএবি Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা

🇧🇩 সংসদ নির্বাচনের সংক্ষিপ্ত তথ্য 📋

🏛️
আসন সংখ্যা
২৯৯
*শেরপুর–৩ আসনে ভোট স্থগিত
🗳️
অংশগ্রহণকারী দল
৫০
*ইসিতে নিবন্ধিত
👥
মোট প্রার্থী
২,০২৮
স্বতন্ত্র প্রার্থী
২৭৩
👪
মোট ভোটার
১২,৭৭,১১,৭৯৩
*পোস্টাল ভোটার: ১৫,৩৩,৬৮২
👨
পুরুষ ভোটার
৬,৪৮,২৫,৩৬১
👩
নারী ভোটার
৬,২৮,৮৫,২০০
🏳️‍🌈
হিজড়া ভোটার
১,২৩২
গণভোট
হ্যাঁ
৬৮.১%
প্রাপ্ত ভোট: ৪.৮+ কোটি
ভোট বিতরণ৬৮.১%
না
৩১.৯%
প্রাপ্ত ভোট: ২.৩+ কোটি
ভোট বিতরণ৩১.৯%

যে কারণে বরবটি খাবেন !

  • amzad khan
  • আপডেট সময় : ০১:০৭:৪৫ অপরাহ্ণ, সোমবার, ১৭ জুলাই ২০১৭
  • ৭৯৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

বরবটি ভাজি-ভর্তা-তরকারি সবকিছুতেই সমান উপযোগী। পুষ্টিগুণেও সমৃদ্ধ। মৌসুমী সবজি হলেও এটি এখন বারো মাসই পাওয়া যায়। খাবারে স্বাদ বাড়ানোর পাশাপাশি চমৎকার কিছু পুষ্টির উৎস এই সবজি। নানা পুষ্টিমানেই ভরপুর বরবটি কিন্তু স্বাস্থ্যের জন্যও খুব উপকারি। বরবটিতে থাকা যথেষ্ট পরিমাণ অাঁশ এলডিএল (ক্ষতিকর) কোলেস্টেরলের পরিমাণ কমিয়ে দিয়ে হার্টের সুরক্ষা নিশ্চিত করে। বরবটির গুণাগুণ সম্পর্কে পুষ্টিবিদরা বলেন, বরবটি আমিষসমৃদ্ধ একটি সবজি। বিশেষ করে যাদের মাছ-মাংস কেনার সামর্থ্য কম তাদের প্রোটিনের চাহিদা পূরণ করে। এতে প্রচুর পরিমাণে ভিটামিন ‘এ’ ও ‘সি’ এবং বিশেষ করে সবুজ বরবটিতে বেশ ভালো পরিমাণে ক্যালসিয়াম, ম্যাগনেশিয়াম, আয়রন ও পটাশিয়ামের মতো খনিজ আছে। এই উপাদানগুলো আমাদের স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বরবটি শিম সবজির মধ্যে যে সবচেয়ে লম্বা তাতে কোন সন্দেহ নেই। জেনে নিন বরবটির নানা পুষ্টিগুণ –

হার্টের সুরক্ষায় বরবটি
শরীরের ক্ষতিকর কলেস্টেরলের পরিমাণ কমিয়ে দেয় বরবটি। ফলে হার্টের সুরক্ষা নিশ্চিত হয়। এছাড়া এটি উচ্চ রক্তচাপ, বুক জ্বালাপোড়া প্রভৃতি সমস্যা দূর করতেও ভূমিকা রাখে। তাই পরিমাণ মতো বরবটি খাওয়া মোটেই মন্দ নয়।

ক্যান্সারের সম্ভাবনা কমায়
বরবটিতে ফ্ল্যাভোনয়েড নামে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। এর দুটি উপাদান ক্যাম্পফেরল ও কুয়ারসেটিন ক্যান্সার হওয়ার সম্ভাবনা একেবারেই কমিয়ে আনে। গবেষণায় দেখা গেছে, এই দুই উপাদান ক্যান্সার কোষের বৃদ্ধি রোধে চমৎকার কাজ করে।

আয়রনের ঘাটতি মেটায়
ভিটামিন সি শরীরের জন্য প্রয়োজনীয় আয়রন পরিশোষণে ভূমিকা রাখে। সালাদে কাঁচা বরবটি খেলে তা থেকে প্রচুর ভিটামিন সি পাওয়া যায়। তাছাড়া বরবটিতেও রয়েছে যথেষ্ট পরিমাণ আয়রন। যা আপনার শরীরের আয়রনের ঘাটতি পূরণে সাহায্য করে।

চর্বি কমাতে সাহায্য করে
বরবটিতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা শরীর থেকে দূষিত যৌগগুলোকে বের করে দেয়। ফলে সহজে শরীরে চর্বি জমতে পারে না। এছাড়া কম ক্যালরিযুক্ত খাদ্য ও ফ্যাট-কলেস্টেরল না থাকায় এটি পেট ভরে খাওয়াও যায়। এতে করে ক্ষুধাভাব কম হয়।

অস্থিসন্ধির ব্যথা কমায়
সালাদের বাটিতে প্রতিদিন ২৫০ মিলিগ্রাম কাঁচা বরবটি মিশিয়ে নিন। এতে আপনি আপনার প্রতিদিনের ভিটামিন ‘কে’-এর ১৯ শতাংশ মেটাতে পারেন। ভিটামিন কে অস্টিওআর্থারাইটিস সমস্যা থেকে অস্থিসন্ধির যত্ন নেবে। আর রক্ত জমাট বাঁধতে ভিটামিন কে- এর ভূমিকার অপরিসীম।

ডায়াবেটিস থেকে বাঁচায়
ডায়াবেটিসের হাত থেকে রক্ষা করতেও বরবটির ভূমিকা অনেক। একইসঙ্গে চুল পড়ে যাওয়া ঠেকাতেও ভূমিকা রয়েছে বরবটির।

হাড়ের ঘনত্ব বৃদ্ধিতে
সিলিকন বিদ্যমান থাকায় বরবটি হাড়ের ঘনত্ব বৃদ্ধি করে। এছাড়া হাড় শক্ত করতে প্রয়োজনীয় ক্যালিসিয়ামও পাওয়া যায় বরবটির বীজে। বরবটির খারাপ দিক খুব কম। নেই বললেই চলে। তবে যাদের রক্তে চিনি অনেক বেশি তাদের বারবার না খাওয়াই ভালো। অন্যদিকে যাদের কিডনিতে ক্রিয়েটিনিনের সমস্যা এবং যাদের গেঁটে বাত আছে তাদের বরবটি পরিহার করাই উচিত।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা

যে কারণে বরবটি খাবেন !

আপডেট সময় : ০১:০৭:৪৫ অপরাহ্ণ, সোমবার, ১৭ জুলাই ২০১৭