বুধবার | ৪ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo চাঁদপুর পৌর শহীদ জাবেদ স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ Logo সৌহার্দ্য আর সংস্কৃতির মেলবন্ধনে গাজীপুর জেলা সাংবাদিকদের মিলনমেলা Logo পলাশবাড়ীতে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নির্বাচনী ক্যাম্পেইন Logo আজ ৪ ফেব্রুয়ারি লেখক ও শিক্ষক তৌফিক সুলতান স্যারের জন্মদিন। Logo খুবিতে ‘ভৈরবী’র নতুন নেতৃত্বে রাদ ও রাহুল Logo সুন্দরবন ও উপকূলীয় যৌথ গবেষণার লক্ষ্যে খুবি ও বেড্সের মধ্যে এমওইউ স্বাক্ষর Logo নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে খুবি অফিসার্স কল্যাণ পরিষদের মানববন্ধন Logo গণমাধ্যমে লেখালেখি: পেশাগত নীতিনৈতিকতা ও দায়িত্ববোধ – ড. মাহরুফ চৌধুরী Logo স্টুডেন্ট স্কয়ার: শিক্ষার্থী থেকেই টেকসই পরিবর্তনের সূচনা Logo কেউ নির্বাচনী আচরণ বিধিমালা ভঙ্গ করলে আইনি ব্যবস্থা : স্বরাষ্ট্র উপদেষ্টা

নির্বাচনের রোডই যেখানে দেখা যাচ্ছে না, ম্যাপ দিয়ে কী হবে: ফখরুল !

  • amzad khan
  • আপডেট সময় : ১১:০২:৫৭ পূর্বাহ্ণ, সোমবার, ১৭ জুলাই ২০১৭
  • ৭৮৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

নির্বাচনকালীন সহায়ক সরকারের সুরাহা না করে নির্বাচনের রোডম্যাপ ঘোষণায় এর তীব্র সমালোচনা করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোডম্যাপ ঘোষণার ফলে বিদ্যমান রাজনৈতিক সংকট আরো বাড়বে বলেও উল্লেখ করেন তিনি। গতকাল রবিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তিনি এসব কথা বলেন।

নির্বাচন কমিশনের রোডম্যাপ প্রকাশের প্রতিক্রিয়ায় মির্জা ফখরুল বলেন, ‘নির্বাচনের রোডই যেখানে দেখা যাচ্ছে না, সেখানে ম্যাপ ঘোষণা করে কী হবে’ দলীয় ফোরামে আলোচনা করে পরবর্তীতে বিএনপির পক্ষ থেকে এ-সংক্রান্ত প্রতিক্রিয়া জানানো হবে বলেও জানান তিনি।

উল্লেখ্য, একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রোববার কর্মপরিকল্পনা (রোডম্যাপ) প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুর পৌর শহীদ জাবেদ স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

নির্বাচনের রোডই যেখানে দেখা যাচ্ছে না, ম্যাপ দিয়ে কী হবে: ফখরুল !

আপডেট সময় : ১১:০২:৫৭ পূর্বাহ্ণ, সোমবার, ১৭ জুলাই ২০১৭