মঙ্গলবার | ২৪ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo  পলাশবাড়ী মডেল মসজিদ তিন বছরেও চালু হয়নি, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা Logo চাঁদপুরে দুই সহস্রাধিক পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর রমজানের ফুড প্যাকেজ বিতরণ Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন Logo জীবননগরে বাজার মনিটরিং অভিযান ৪ প্রতিষ্ঠানকে জরিমানা। Logo বিশ্ব চিন্তা দিবস ও স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতার জন্মদিনে আলোচনা সভা Logo অবৈধ বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

🇧🇩
📅
তারিখ
১২ ফেব্রুয়ারি ২০২৬
সময়
সকাল ৭:৩০ - বিকেল ৪:৩০
🇧🇩 ঢাকা সময়
শুরু হতে বাকি
00 দিন
00 ঘন্টা
00 মিনিট
00 সেকেন্ড
ঢাকা সময় (GMT+6)

🏛️ দলীয় অবস্থান 📊

বিএনপি ঐক্য Party Icon
ভোটে এগিয়ে ০ %
আসন সংখ্যা ২১২
জামাত ঐক্য Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা ৭৭
জাপা Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা 0
আইএবি Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা

🇧🇩 সংসদ নির্বাচনের সংক্ষিপ্ত তথ্য 📋

🏛️
আসন সংখ্যা
২৯৯
*শেরপুর–৩ আসনে ভোট স্থগিত
🗳️
অংশগ্রহণকারী দল
৫০
*ইসিতে নিবন্ধিত
👥
মোট প্রার্থী
২,০২৮
স্বতন্ত্র প্রার্থী
২৭৩
👪
মোট ভোটার
১২,৭৭,১১,৭৯৩
*পোস্টাল ভোটার: ১৫,৩৩,৬৮২
👨
পুরুষ ভোটার
৬,৪৮,২৫,৩৬১
👩
নারী ভোটার
৬,২৮,৮৫,২০০
🏳️‍🌈
হিজড়া ভোটার
১,২৩২
গণভোট
হ্যাঁ
৬৮.১%
প্রাপ্ত ভোট: ৪.৮+ কোটি
ভোট বিতরণ৬৮.১%
না
৩১.৯%
প্রাপ্ত ভোট: ২.৩+ কোটি
ভোট বিতরণ৩১.৯%

মুক্তিযুদ্ধের চেতনা প্রজন্ম থেকে প্রজন্মান্তরে বইয়ে নিয়ে যেতে হবে !

  • amzad khan
  • আপডেট সময় : ০৮:৩৯:৫৬ অপরাহ্ণ, রবিবার, ১৬ জুলাই ২০১৭
  • ৮১০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

‘জাতির জনক বঙ্গবন্ধু এবং জয় বাংলা স্লোগান’কে আত্মস্থ করার মধ্য দিয়েই বাঙালির স্বাধীনতার ইতিহাস সংরক্ষণ করা সম্ভব। এ গুরুদায়িত্ব অর্পণ করতে হবে দেশ ও প্রবাসের নতুন প্রজন্মের ওপর। নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনা প্রজন্ম থেকে প্রজন্মান্তরে বইয়ে নিয়ে যেতে হবে। এমন অভিমত পোষণ করেছেন সেক্টর কমান্ডার্স ফোরামের মহাসচিব, লেখক, সাংবাদিক ও মুক্তিযোদ্ধা হারুন হাবীব।

মুক্তিযোদ্ধা হারুন হাবীব বলেন,  সেক্টর কমান্ডার এবং মুক্তিযোদ্ধাদের বয়স বাড়ছে এবং ক্রমান্বয়ে আমরা মৃত্যুবরণ করবো। কিন্তু যতদিন পর্যন্ত  মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি ও নব্য স্বাধীনতা বিরোধী  চক্র রাষ্ট্রবিরোধী তৎপরতা অব্যাহত রাখবে, যতদিন পর্যন্ত মুক্তিযুদ্ধের চেতনা ও ইতিহাসের যথাযথ মর্যাদা রক্ষিত না  হবে, ততদিন পর্যন্ত বাংলাদেশের মুক্তিযোদ্ধা ও নতুন প্রজন্মের প্রতিরোধ যুদ্ধ অব্যাহত থাকবে।

গতকাল শনিবার বস্টন সিটিতে সেক্টর কমান্ডার্স ফোরামের নয়া শাখা গঠন উপলক্ষে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন হারুন হাবীব। সেখানেই তিনি এসব কথা বলেন। গত ১ জুলাই নিউইয়র্কে অনাড়ম্বর এক অনুষ্ঠানে এই ফোরামের যুক্তরাষ্ট্র শাখা গঠন করা হয়।

প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা নূরল হক বাচ্চুর সভাপতিত্বে ক্যামব্রিজ সিটির একটি মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এটি সঞ্চালনা করেন শহীদ পরিবারের সন্তান ফাহমিদা মালিক। অতিথি হিসেবে বক্তব্য দেন যুক্তরাষ্ট্র সেক্টর কমান্ডার্স ফোরামের সভাপতি মুক্তিযোদ্ধা রাশেদ আহমেদ, আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি ও মুক্তিযোদ্ধা লাবলু আনসার, মুক্তিযোদ্ধা মোস্তাক তালুকদার, হাবিবুর রহমান, শিক্ষাবিদ আহমেদ হাসান এবং শহীদ সন্তান নাহিদ নজরুল। বিশিষ্টজনদের মধ্যে ছিলেন নিউ ইংল্যান্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল ইউসুফ, আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাবের কোষাধ্যক্ষ আবুল কাশেম প্রমুখ।

আলোচনা শেষে শহীদ পরিবারের সন্তান তাহেরা আহমেদ মিতুকে আহবায়ক ও শহীদ পরিবারের সন্তান উজ্জ্বল বড়ুয়া, আবু মানসুর ও সৈয়দা যোহরা পারভিনকে যুগ্ম আহবায়ক করে ১১ সদস্যবিশিষ্ট বস্টন সেক্টর কমান্ডার্স ফোরাম গঠন করা হয়। এর সদস্যরা হলেন শাকিল আহমেদ রণি, বাসন্তী গমেজ, খলিলুর রহমান, মো. এস মিয়াজি, আব্দুল আজিজ, ফাহমিদা মালিক এবং সেলিম জাহাঙ্গির।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

 পলাশবাড়ী মডেল মসজিদ তিন বছরেও চালু হয়নি, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য

মুক্তিযুদ্ধের চেতনা প্রজন্ম থেকে প্রজন্মান্তরে বইয়ে নিয়ে যেতে হবে !

আপডেট সময় : ০৮:৩৯:৫৬ অপরাহ্ণ, রবিবার, ১৬ জুলাই ২০১৭