বৃহস্পতিবার | ৯ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo বোতলজাত ভোজ্য তেল বাজার থেকে উধাও এর প্রতিবাদে চাঁদপুর জেলা ক্যাবের মানববন্ধন Logo কয়রায় ঝড়ে নৌকাডুবি, উদ্ধার অভিযান সমাপ্ত; নিখোঁজ দুই জেলের খোঁজ মেলেনি Logo চাঁদপুরে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo চাঁদপুরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন Logo পলাশবাড়ীতে কলেজ ছাত্রকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যাচেষ্টা; থানায় অভিযোগ Logo খুবিতে নৈয়ায়িকের নেতৃত্বে নওরীন-মীম Logo টেকসই, নিরাপদ ও আধুনিক সড়ক নেটওয়ার্কে চাঁদপুরে বদলে যাচ্ছে সড়কের চিত্র গুণগতমান নিশ্চিতে নিরলস সওজ Logo ইবির বুননের সভাপতি ফাওজিয়া, সম্পাদক সাইমুম Logo কয়রায় নদীতে নৌকা ডুবি: সাঁতরে বাঁচলেন একজন, নিখোঁজ দুই জেলে Logo বোরো আবাদে পানির সংকট: দেওয়ানখালী খালে ইজারাদারের বিরুদ্ধে চাষিদের মানববন্ধন

পার্ল হারবার পরিদর্শনে হাওয়াইয়ে শিনজো অ্যাবে!

  • amzad khan
  • আপডেট সময় : ১১:২১:১৬ পূর্বাহ্ণ, বুধবার, ২৮ ডিসেম্বর ২০১৬
  • ৮৮৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

ঐতিহাসিক পার্ল হারবারে সফরের উদ্দেশ্যে হাওয়াই দ্বীপপুঞ্জে পৌঁছেছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে। আজ মঙ্গলবার সেখান থেকে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে পার্ল হারবার পরিদর্শনে যাবেন তিনি।

১৯৪১ সালে যুক্তরাষ্ট্রের এই নৌঘাঁটিতে আক্রমণ করেছিল জাপান।

যুক্তরাষ্ট্রের দাবি অনুসারে জাপানের বিমান হামলায় এ সময় নিহত হয়েছিল ২ হাজার ৩০০ জন নৌ কর্মকর্তা-কর্মচারী। এই হামলার পরই দ্বিতীয় বিশ্বযুদ্ধে জড়িয়ে পরে যুক্তরাষ্ট্র।

সেই সঙ্গে নতুন দিকে মোড় নেয় যুদ্ধ। এখনও পর্যন্ত ইতিহাসবিদদের ধারণ জাপান এ সময় পার্ল হারবারে আক্রমণ না করলে যুক্তরাষ্ট্র যুদ্ধ থেকে নিজেদের দূরে রাখত এবং হিটলারের জয় আরো সহজ হয়ে যেত।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে বারাক ওবামা হিরোশিমা-নাগাসাকি অঞ্চল ভ্রমণ করেন। তারপরই জাপানের প্রধানমন্ত্রী পার্ল হারবারে আসার ঘোষণা দেন। জাপানের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে পার্ল হারবার পরিদর্শন করছেন অ্যাবে।

হোয়াইট হাউস জানিয়েছে, আবের পার্ল হারবার পরিদর্শনের সময় দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তুলে ধরা হবে। এরপর দুই নেতার মধ্যে বৈঠক অনুষ্ঠিত হবে হাওয়াই দ্বীপে।

জাপান সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, পার্ল হারবার আক্রমণে নিহতদের জন্য প্রার্থনা করবেন প্রধানমন্ত্রী শিনজো আবে, তবে ওই ঘটনার জন্য ক্ষমা চাইবেন না তিনি। আক্রমণের ৭৫ বছর পূর্তির তিন সপ্তাহ পর মার্কিন নৌঘাঁটিটিতে যাচ্ছেন আবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বোতলজাত ভোজ্য তেল বাজার থেকে উধাও এর প্রতিবাদে চাঁদপুর জেলা ক্যাবের মানববন্ধন

পার্ল হারবার পরিদর্শনে হাওয়াইয়ে শিনজো অ্যাবে!

আপডেট সময় : ১১:২১:১৬ পূর্বাহ্ণ, বুধবার, ২৮ ডিসেম্বর ২০১৬