সোমবার | ২৩ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন Logo জীবননগরে বাজার মনিটরিং অভিযান ৪ প্রতিষ্ঠানকে জরিমানা। Logo বিশ্ব চিন্তা দিবস ও স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতার জন্মদিনে আলোচনা সভা Logo অবৈধ বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু Logo জীবননগর বাঁকা গ্রামে বর্গা জমির কলা কাটা নিয়ে দ্বন্দ্ব বিএনপি কর্মীর মাথায় ইটের আঘাত, কানের অংশ বিচ্ছিন্ন Logo টরন্টোতে ফোবানার ৪০ বছর উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা Logo খুবিতে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

🇧🇩
📅
তারিখ
১২ ফেব্রুয়ারি ২০২৬
সময়
সকাল ৭:৩০ - বিকেল ৪:৩০
🇧🇩 ঢাকা সময়
শুরু হতে বাকি
00 দিন
00 ঘন্টা
00 মিনিট
00 সেকেন্ড
ঢাকা সময় (GMT+6)

🏛️ দলীয় অবস্থান 📊

বিএনপি ঐক্য Party Icon
ভোটে এগিয়ে ০ %
আসন সংখ্যা ২১২
জামাত ঐক্য Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা ৭৭
জাপা Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা 0
আইএবি Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা

🇧🇩 সংসদ নির্বাচনের সংক্ষিপ্ত তথ্য 📋

🏛️
আসন সংখ্যা
২৯৯
*শেরপুর–৩ আসনে ভোট স্থগিত
🗳️
অংশগ্রহণকারী দল
৫০
*ইসিতে নিবন্ধিত
👥
মোট প্রার্থী
২,০২৮
স্বতন্ত্র প্রার্থী
২৭৩
👪
মোট ভোটার
১২,৭৭,১১,৭৯৩
*পোস্টাল ভোটার: ১৫,৩৩,৬৮২
👨
পুরুষ ভোটার
৬,৪৮,২৫,৩৬১
👩
নারী ভোটার
৬,২৮,৮৫,২০০
🏳️‍🌈
হিজড়া ভোটার
১,২৩২
গণভোট
হ্যাঁ
৬৮.১%
প্রাপ্ত ভোট: ৪.৮+ কোটি
ভোট বিতরণ৬৮.১%
না
৩১.৯%
প্রাপ্ত ভোট: ২.৩+ কোটি
ভোট বিতরণ৩১.৯%

রান্না ছাড়াও আরো যেসব কাজে লাগে লবন !

  • amzad khan
  • আপডেট সময় : ০১:১১:৫৯ অপরাহ্ণ, সোমবার, ৩ জুলাই ২০১৭
  • ৭৯৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

লবন রান্নায় বেশি দিলেও বিপদ আবার কম থাকলেও মুখে দেওয়া যায় না। এতো গেল রান্নায় লবনের ব্যাপার। কিন্তু জানেন কি? এক চিমট লবন আরও কত কী করতে পারে?

১. যদি আপনার বাড়িতে পিতলের কোনো কিছু থেকে থাকে তাহলে মরিচা তোলার কাজে ব্যবহার করতে পারেন লবন। ভিনিগার ও লবন সমপরিমাণে মিশিয়ে নিন। এর সঙ্গে অর্ধেক লেবুর রস মিশিয়ে এই মিশ্রণ দিয়ে পিতলের বস্তুর গায়ে ঘষে মেজে নিন। পাতলা শুকনো কাপড় দিয়ে মুছে নিলেই মরিচা উঠে যাবে।

২. সবজি কাটার চপিং বোর্ডে অনেক সময়ই এমন দাগ পড়ে যায় যা কিছুতেই ওঠানো যায় না। অর্ধেক লেবুর রসের সঙ্গে লবন মিশিয়ে ঘষে নিন। দাগ উঠে যাবে।

৩. বাথরুমে জোঁক বা বর্ষাকালে বাগানে শামুকের প্রভাব কমাতে দারুণ কাজ করে লবন। শুধু একমুঠো লবন ফেলে দিন এতেই জোঁক, শামুক শুকিয়ে মারা যাবে।

৪. সেরামিকের কাপের গা থেকে চা বা কফির দাগ তুলতে সমপরিমাণ লবন ও ভিনিগার মিশিয়ে নিন। এই মিশ্রণ পরিষ্কার কাপড়ে লাগিয়ে কাপের গায়ে ঘষলে দাগ উঠে যাবে।

৫. পোড়া বাসনের দাগ তুলতে লবন লাগিয়ে ১০ মিনিট রেখে দিন। তারপর ঘষে ভাল করে মেজে নিন। দাগ উঠে যাবে। লবন পানিতে সারা রাত ভিজিয়েও রাখতে পারেন। অথবা লবন, পানিতে ফুটিয়ে নিলেও বাসনের পোড়া দাগ উঠে যাবে।

৬. যদি রান্না করতে করতে হঠাৎ কোনও পাত্রে আগুন ধরে যায় তাহলে একমুঠো লবন ফেলে দিন। আগুন নিভে যাবে। কখনই চিনি ব্যবহার করবেন না।

৭. পোকা মাকড়ের কামড় থেকে রক্ষা পেতে সামান্য লবন নিয়ে আক্রান্ত জায়গায় ১০ মিনিট লাগিয়ে রাখুন। এতে ঘা শুকিয়ে যাবে।

৮. অনেক সময় বরফ জমাট বেঁধে এত শক্ত হয়ে থাকে গলানো যায় না। হালকা লবন ফেলে দিলে বরফ সহজে গলে যাবে।

৯. ঠাণ্ডা লাগলে এক গ্লাস গরম পানিতে লবন ফেলে গার্গল করার ধারণা সকলেরই জানা।

১০. দাঁত তোলার যন্ত্রণা কতটা মারাত্মক হতে পারে যাদের অভিজ্ঞতা রয়েছে তারা জানেন। লবন পানি এই ব্যথা কমাতে পারে। তাছাড়া যে কোনও মাড়ির সমস্যাতেও ভাল কাজ দেয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি

রান্না ছাড়াও আরো যেসব কাজে লাগে লবন !

আপডেট সময় : ০১:১১:৫৯ অপরাহ্ণ, সোমবার, ৩ জুলাই ২০১৭