মঙ্গলবার | ৩১ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পলাশবাড়ীতে সেনা সদস্যকে গ্রেফতারের দাবিতে প্রতিবাদ সমাবেশ মানববন্ধন ও সড়ক অবরোধ Logo সরকার পুলিশের ত্রি-মাত্রিক সক্ষমতা অর্জনে বিশেষ গুরুত্ব দিচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকার প্রতিটি মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ : সমাজকল্যাণ মন্ত্রী Logo সোমবার দুটি চীনা কন্টেইনার জাহাজ হরমুজ প্রণালী অতিক্রম করেছে: মনিটর Logo ‘শাউয়া-মাউয়া-কাউয়া’: প্রতিরোধের রাজনীতি ও ভাষার বিবর্তন Logo সাম্প্রতিক জ্বালানি সংকট একটি গুরুতর সামাজিক ও অর্থনৈতিক চ্যালেঞ্জ Logo রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত Logo সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন খুবির আইন বিভাগের শিক্ষার্থী Logo খুবির বাংলা ডিসিপ্লিনের জার্নাল ‘সাহিত্যসন্দর্ভ’ এর ষষ্ঠ সংখ্যা প্রকাশ Logo বিএড প্রথম বর্ষের ফরম পূরণের সময় বাড়ালো জাতীয় বিশ্ববিদ্যালয়

মুশফিককে নিয়ে শঙ্কা!

  • amzad khan
  • আপডেট সময় : ০৪:৪৫:২১ অপরাহ্ণ, সোমবার, ২৬ ডিসেম্বর ২০১৬
  • ৮২৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ৭৭ রানের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। তার ওপর আবার এই ম্যাচে বাঁ পায়ে চোট পেয়ে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন মুশফিকুর রহিম।

এখন শঙ্কা জেগেছে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে খেলতে পারবেন কিনা দলের অন্যতম সেরা এই ব্যাটসম্যান।ক্রাইস্টচার্চে টপ অর্ডারে ব্যর্থতার পর বাংলাদেশকে স্বপ্ন দেখাচ্ছিল মুশফিকের ব্যাট। প্রথমে সাকিব-সাব্বির, এরপর মোসাদ্দেকের সঙ্গে জুটি বেঁধে দলকে টেনে নিচ্ছিলেন। তবে ৩৮তম ওভারে দ্রুত একটি সিঙ্গেল নিতে গিয়ে ডাইভ দেন। আর তাতেই ঘটে বিপত্তি। হ্যামিস্ট্রিংয়ের চোট পান। মাঠে সে সময় ফিজিওর পরিচর্যার পর আবারও খেলা শুরু করেন। কিন্তু পারেননি বেশিক্ষণ মাঠে থাকতে। মাঠ ছাড়ার আগে তার ব্যাট থেকে আসে ৪৮ বলে ৪২ রানের একটি দায়িত্বশীল ইনিংস। শেষ পর্যন্ত আর ঝুঁকি নিয়ে মাঠে নামেননি। এরপর মোসাদ্দেক চেষ্টা করলেও হারের ব্যবধান ৭৭ রানের চেয়ে কমিয়ে আনতে পারেননি।

এদিকে, মুশফিকের চোট নিয়ে এখনও স্পষ্ট কিছু জানা না গেলেও একটি সূত্র থেকে জানা গেছে, মুশফিক দ্বিতীয় ওয়ানডেতে খেলতে পারবেন কি পারবেন না তা জানা যাবে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে। তার পায়ে স্ক্যান করানো হবে। নেলসনে ২৯ ডিসেম্বর (বৃহস্পতিবার) সিরিজের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে। খেলা শুরু বাংলাদেশ সময় ভোর ৪টায়।

– See more at: http://www.bd-pratidin.com/sports/2016/12/26/195259#sthash.WTpiJUpZ.dpuf

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পলাশবাড়ীতে সেনা সদস্যকে গ্রেফতারের দাবিতে প্রতিবাদ সমাবেশ মানববন্ধন ও সড়ক অবরোধ

মুশফিককে নিয়ে শঙ্কা!

আপডেট সময় : ০৪:৪৫:২১ অপরাহ্ণ, সোমবার, ২৬ ডিসেম্বর ২০১৬