বৃহস্পতিবার | ২৬ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo কয়রায় অতিরিক্ত দামে সার বিক্রি, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা Logo জাবির নেত্রকোনা জেলা সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo রমজানে ন্যায্যমূল্য নিশ্চিত করতে কয়রা বাজার তদারকি Logo খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উদ্যোক্তা সম্মাননা প্রদান, সাংবাদিক ও সুধীজনদের সম্মানে ইফতার স্বপ্ন, সাহস ও সাফল্যের ছয় বছরে বিজয়ী নারী উন্নয়ন সংস্থার গৌরবময় ইতিহাস Logo পলাশবাড়ীতে ভুয়া মালিক সাজিয়ে ভূমি অধিগ্রহণের ১৮ লাখ উত্তোলনের প্রতিবাদে সংবাদ সম্মেলন  Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

ঈদে এটিএম বুথে পর্যাপ্ত টাকা রাখার নির্দেশ !

  • amzad khan
  • আপডেট সময় : ০২:১৫:৩৪ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২২ জুন ২০১৭
  • ৭৯০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

ঈদের ছুটির সময়ে সব ব্যাংকের এটিএম বুথ, পয়েন্ট অব সেল (পিওএস), ই-পেমেন্ট গেটওয়ে ও মোবাইল সেবার মাধ্যমে নিরবচ্ছিন্ন লেনদেন নিশ্চিত করতে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

গত মঙ্গলবার এক সার্কুলারে দেশে কার্যরত সব তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহীদের এ নির্দেশ দেওয়া হয়।
সার্কুলারে বলা হয়েছে, ছুটিতে সব ব্যাংক বন্ধ থাকবে বলে মানুষ বেশি বেশি এটিএম মেশিন, পস মেশিন এবং ই-পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে ইলেকট্রনিক পদ্ধতিতে লেনদেন করবে। লেনদেনের সুবিধার্থে সার্বক্ষণিক এটিএম ও পস নেটওয়ার্ক চালু রাখার পাশাপাশি নগদ টাকার সরবরাহ নিশ্চিত করতে হবে।

কোনো অবস্থাতেই যেন বুথ বন্ধ না হয় এবং প্রতিটি বুথে সার্বক্ষণিক পাহারাদারের সতর্ক অবস্থানের কথাও উল্লেখ করা হয়েছে নির্দেশনায়।

এ ছাড়া পস মেশিন ব্যবহারে যাতে নির্ধারিত সেবা বা পণ্যমূ্ল্যের বেশি না নেওয়া হয় সে বিষয়ে নজর রাখা, এটিএম ও পস মেশিনে লেনদেনের সঙ্গে সঙ্গে এসএমএস দেওয়া, পস সেবা বন্ধ থাকলে তা নোটিশ দিয়ে আগেই গ্রাহককে জানানো এবং সব লেনদেনের ক্ষেত্রে গ্রাহক যেন হয়রানির শিকার না হয় তার ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

ঈদে এটিএম বুথে পর্যাপ্ত টাকা রাখার নির্দেশ !

আপডেট সময় : ০২:১৫:৩৪ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২২ জুন ২০১৭