মঙ্গলবার | ৩ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী Logo এসিএস ইন্টারন্যাশনাল স্টুডেন্ট চাপ্টার খুলনা ইউনিভার্সিটি’র নেতৃত্বে শাহরিয়ার-কমানিং Logo বেরোবি জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরাম নেতৃত্বে রোকনুজ্জামান – মামদুদুর  Logo শ্যামনগরে প্রেসক্লাব সভাপতির বিরুদ্ধে অভিযোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন Logo যশোর বেনাপোল দিয়ে ভারত থেকে আসলো আওয়ামী লীগের সাবেক এমপির মরদেহ Logo জীবননগরে পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে সুলভ মূল্যে কৃষি পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

আমিরাতে গ্যাস সরবরাহ অব্যাহত রাখবে কাতার !

  • আপডেট সময় : ১২:৩৩:০৩ অপরাহ্ণ, বুধবার, ২১ জুন ২০১৭
  • ৮২৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

কূটনৈতিক বিবাদ থাকা সত্ত্বেও সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) গ্যাস সরবরাহ অব্যাহত রাখবে কাতার। দেশটির রাষ্ট্রায়ত্ত জ্বালানি প্রতিষ্ঠান কাতার পেট্রোলিয়ামের প্রধান নির্বাহী কর্মকর্তা এ কথা জানিয়েছেন।

কাতার পেট্রোলিয়ামের সিইও সাদ শেরিদা আল-কাবি বলেন, ইউএইতে দৈনিক ২০০ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ করা হয়। বর্তমানে আমরা নিষেধাজ্ঞার মধ্যে রয়েছি। এ অবস্থায় চাইলে আমরা ইউএইতে গ্যাস সরবরাহ বন্ধ করে দিতে পারি। কিন্তু আমাদের এ ধরনের সিদ্ধান্ত ইউএই ও তাদের সাধারণ মানুষের জন্য বিপুল ক্ষতির কারণ হবে। ইউএইর সঙ্গে আমাদের সম্পর্ক ভ্রাতৃসম; তাই আমরা এ ধরনের উদ্যোগ নিতে পারি না।

বিশ্লেষকদের মতে, ডলফিন নামে গ্যাস সরবরাহকারী ৩৬৪ কিলোমিটারের পাইপলাইনটি বন্ধ করা হলে ইউএইর জ্বালানি চাহিদা পূরণে বড় প্রতিবন্ধকতার মুখে পড়তে হবে। কাতারের জায়ান্ট নর্থ ফিল্ডের সঙ্গে ইউএই ও ওমানকে সংযুক্ত করে এর মাধ্যমে গ্যাস সরবরাহ করা হয়।

পাইপলাইনটি দিয়ে বছরে আট কোটি টন এলএনজি সরবরাহ করে কাতার। এ গ্যাসের প্রায় সবটুকুই ইউরোপের বেশ কয়েকটি দেশসহ জাপান, দক্ষিণ কোরিয়া ও ভারতে সরবরাহ করা হয়। ফলে কাতার যদি গ্যাস সরবরাহ বন্ধ করে তাহলে এর ওপর নির্ভরশীল যুক্তরাজ্য, স্পেন ও পোল্যান্ডের মতো দেশগুলোকে উসকে দেয়া হবে। এতে পরিস্থিতি আরো জটিল আকার ধারণ করবে।

শারজাহ ন্যাশনাল অয়েল করপোরেশনের প্রধান নির্বাহী জানান, তিনি মনে করেন না যে কাতার থেকে ইউএইতে গ্যাস সরবরাহ বন্ধ করা হবে।

সূত্র: আল জাজিরা

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল

আমিরাতে গ্যাস সরবরাহ অব্যাহত রাখবে কাতার !

আপডেট সময় : ১২:৩৩:০৩ অপরাহ্ণ, বুধবার, ২১ জুন ২০১৭