মঙ্গলবার | ৩ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী Logo এসিএস ইন্টারন্যাশনাল স্টুডেন্ট চাপ্টার খুলনা ইউনিভার্সিটি’র নেতৃত্বে শাহরিয়ার-কমানিং Logo বেরোবি জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরাম নেতৃত্বে রোকনুজ্জামান – মামদুদুর  Logo শ্যামনগরে প্রেসক্লাব সভাপতির বিরুদ্ধে অভিযোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন Logo যশোর বেনাপোল দিয়ে ভারত থেকে আসলো আওয়ামী লীগের সাবেক এমপির মরদেহ Logo জীবননগরে পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে সুলভ মূল্যে কৃষি পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

স্মরণকালের ভয়াবহ পাহাড় ধসে ১৩৯ জনের প্রাণহানি !

  • amzad khan
  • আপডেট সময় : ০১:৫০:৩৫ অপরাহ্ণ, বুধবার, ১৪ জুন ২০১৭
  • ৮০০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

দু’দিনের টানা বর্ষণে রাঙ্গামাটি, বান্দরবান ও চট্টগ্রামে পাহাড় ধসের ঘটনায় সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৩৯ জন। আহত হয়েছেন ৬৫ জন। মঙ্গলবার দিবাগত রাত পৌনে ১১টায় উদ্ধার কাজ স্থগিত রাখা হয়। বুধবার সকাল থেকে পুনরায় উদ্ধার কাজ শুরু হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ।

সোমবার রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত পাহাড় ধসে এ প্রাণহানির ঘটনা ঘটে। মঙ্গলবার ভোর থেকে বিকেল পর্যন্ত ফায়ার সার্ভিস ও সেনা বাহিনীর সদস্যরা ৯৩ জনের মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়। এর মধ্যে চার সেনা কর্মকর্তাও রয়েছেন। সন্ধ্যার পরে উদ্ধার করা হয় আরও কয়েকজনকে।

নিহতদের মধ্যে নারী ও শিশুসহ রাঙ্গামাটিতে ১০৩, চট্টগ্রামে ২৭,  বান্দরবানে ৬, টেকনাফে ২ ও খাগড়াছড়িতে ১ জন রয়েছেন। নিখোঁজ আছেন আরও অনেকে। রাঙ্গামাটিতে আরও ৪০ জন আহত আছেন।  যাদের মধ্যে অনেকের অবস্থা বেশ গুরুতর। রাঙামাটি সদরে চার সেনা সদস্যসহ ৫৩ জন, কাউখালী উপজেলায় ২৩ জন, কাপ্তাইয়ে ১৮ জন, বিলাইছড়ি উপজেলায় তিনজন, জুরাছড়ি উপজেলাই দুজন পাহাড় ধসে নিহত হয়েছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল

স্মরণকালের ভয়াবহ পাহাড় ধসে ১৩৯ জনের প্রাণহানি !

আপডেট সময় : ০১:৫০:৩৫ অপরাহ্ণ, বুধবার, ১৪ জুন ২০১৭