বৃহস্পতিবার | ২৬ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo রমজানে ন্যায্যমূল্য নিশ্চিত করতে কয়রা বাজার তদারকি Logo খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উদ্যোক্তা সম্মাননা প্রদান, সাংবাদিক ও সুধীজনদের সম্মানে ইফতার স্বপ্ন, সাহস ও সাফল্যের ছয় বছরে বিজয়ী নারী উন্নয়ন সংস্থার গৌরবময় ইতিহাস Logo পলাশবাড়ীতে ভুয়া মালিক সাজিয়ে ভূমি অধিগ্রহণের ১৮ লাখ উত্তোলনের প্রতিবাদে সংবাদ সম্মেলন  Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত Logo সংসদ সদস্য নুরুল আমিন সড়ক দুর্ঘটনায় আহত Logo  পলাশবাড়ী মডেল মসজিদ তিন বছরেও চালু হয়নি, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা

বাজেটকে তৈরি পোশাক শিল্পবান্ধব বলতে পারছি না: বিজিএমইএ সভাপতি !

  • amzad khan
  • আপডেট সময় : ১১:৩০:০১ পূর্বাহ্ণ, সোমবার, ৫ জুন ২০১৭
  • ৭৮৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

২০১৭-১৮ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে তৈরি পোশাক শিল্পবান্ধব বলে মনে করছেন না তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ সভাপতি মো. সিদ্দিকুর রহমান।

তিনি বলেছেন, ২০১৭-১৮ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে আমরা যা দেখছি তাতে এই বাজেটকে তৈরি পোশাক শিল্পবান্ধব বলতে পারছি না। তবে এখনো অনেক সময় আছে। এই সময়ের মধ্যে অর্থমন্ত্রী যদি প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে আমাদের দাবি রক্ষা করেন, তখন বলতে পারব, এই বাজেট পোশাক শিল্পবান্ধব।

গতকাল রোববার রাজধানীর কারওয়ান বাজারে বিজিএমইএ সম্মেলনকক্ষে ২০১৭-১৮ অর্থবছরের প্রস্তাবিত বাজেটবিষয়ক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

বিজিএমইএ সভাপতি বলেন, পোশাক শিল্পের করপোরেট ট্যাক্স হার ২০ শতাংশের পরিবর্তে ১০ শতাংশ করার দাবি জানাচ্ছি। এ ছাড়া এ শিল্পকে বিভিন্ন স্থানীয় ও আন্তর্জাতিক প্রতিকূলতা মোকাবিলা করে এগিয়ে যেতে হচ্ছে। ইউরোর দরপতন, বেক্সিট ও গ্যাস সংকটসহ বিভিন্ন কারণে এই খাতে উৎপাদন ব্যয় ১৮ শতাংশ বেড়েছে। তাই আগামী দুই বছর তৈরি পোশাক রপ্তানিতে উৎসে কর প্রত্যাহার করতে হবে।

সিদ্দিকুর রহমান বলেন, শিল্পে নতুন বিনিয়োগ উৎসাহিত করতে শিল্প ও বাণিজ্যের ক্ষেত্রে রাজস্ব নীতিসহ অন্যান্য সব নীতি কৌশল পাঁচ বছরের জন্য স্থিতিশীল রাখতে হবে।
তিনি বলেন, দীর্ঘদিন ধরে নতুন বাজারে প্রবেশের চেষ্টা করলেও আমরা আশানুরূপ ফল পায়নি। গত ১০ মাসে নতুন বাজারে রপ্তানি প্রবৃদ্ধি মাত্র ১ দশমিক ২১ শতাংশ। গত বছর এই প্রবৃদ্ধি ১৫ থেকে ২০ শতাংশ ছিল। এক্ষেত্রে নতুন বাজারে রপ্তানি বৃদ্ধিতে পাঁচ শতাংশ নগদ সহায়তার দাবি জানাচ্ছি।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন বিজিএমইএ সহসভাপতি মোহাম্মদ নাসির, এম এ মান্নান কোচি, ফারুক হাসান, প্রাক্তন সভাপতি আব্দুস সালাম মুর্শেদী প্রমুখ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রমজানে ন্যায্যমূল্য নিশ্চিত করতে কয়রা বাজার তদারকি

বাজেটকে তৈরি পোশাক শিল্পবান্ধব বলতে পারছি না: বিজিএমইএ সভাপতি !

আপডেট সময় : ১১:৩০:০১ পূর্বাহ্ণ, সোমবার, ৫ জুন ২০১৭