বুধবার | ২৫ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত Logo সংসদ সদস্য নুরুল আমিন সড়ক দুর্ঘটনায় আহত Logo  পলাশবাড়ী মডেল মসজিদ তিন বছরেও চালু হয়নি, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা Logo চাঁদপুরে দুই সহস্রাধিক পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর রমজানের ফুড প্যাকেজ বিতরণ Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন

দেয়ালের দাগ দূর করার কিছু ঘরোয়া উপায় !

  • amzad khan
  • আপডেট সময় : ১১:৪৪:২৪ পূর্বাহ্ণ, রবিবার, ৪ জুন ২০১৭
  • ৮১৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

যত যত্নই করেন না কেন দেয়ালে দাগ নেই এমন বাসা খুঁজে পাওয়া প্রায় অসম্ভব। আর ঘরে ছোট শিশু থাকলে তো সাদা দেয়ালটি নিমিষেই হয়ে উঠে রঙিন। তবে এতে চিন্তার কিছু নেই। কারণ, ঘরোয়া উপায়েই এই সমস্যা সমাধান সম্ভব। আসুন জেনে নেই সেই উপায়গুলো সম্পর্কে।

১। ক্রেয়ন বা মোম পেন্সিলের দাগ
খুব অবাক হচ্ছেন টুথপেষ্ট কি করে ক্রেয়নের দাগ উঠাবে! দাগের ওপর সাদা টুথপেষ্ট লাগান তারপর কিছুক্ষণ ঘষুন। জোরে জোরে ঘষুন। কিছুক্ষণ পর দেখবেন দাগ গায়েব হয়ে গেছে। জেল টুথপেষ্ট এই ক্ষেত্রে কাজ করবে না।

২। কালির দাগ
কলমের কালির দাগ দূর করতে ব্যবহার করতে পারেন শেভিং ক্রিম। এছাড়া নেইলপলিশ রিমুভার ব্যবহার করতে পারেন দেওয়া থেকে দাগ উঠাতে পারেন।

৩। স্থায়ী মার্কার
মার্কারের দাগ ওঠানো বেশ কঠিন। একটি তুলোর বলে কিছুটা অ্যালকোহল মিশিয়ে সেটি দাগের উপর ব্যবহার করুন। এতে দাগ উঠে যাবে। এছাড়া দাগের উপর হেয়ার স্প্রে ব্যবহার করুন তারপর ভেজা কাপড় দিয়ে মুছে নিন। এটিও কাজে দেবে।

৪। ময়লা, ধুলোর দাগ
হাতে লেগে থাকা তেল, খাবার কিংবা অন্য কিছুর দাগ দেয়ালে লেগে যেতে পারে। এইসব দাগ দূর করবে এই মিশ্রণটি। এক কাপ অ্যামোনিয়া, আধা কাপ অ্যাপেল সাইডার ভিনেগার, ১/৪ কাপ বেকিং সোডা এক গ্যালন কুসুম গরম পানিতে মিশিয়ে নিন। কাপড় অথবা স্পঞ্জ দিয়ে দাগের উপর ব্যবহার করুন মিশ্রণটি।

৫। পানি বা তরলের দাগ
পানি বা তরল কোনো খাবারের দাগ উঠানোর জন্য এক কাপ ব্লিচ এর সাথে এক গ্যালন পানি মেশান। এই মিশ্রণটি পানি এবং পানির মতো সকল দাগ দূর করে দেবে।

৬। রান্নাঘরের দেওয়ালের তেল চিটচিটে দাগ
সারাক্ষণ রান্না করার কারণে রান্নাঘরের দেওয়ালে তেলের দাগ পড়ে যায়। আর এই দাগ দূর করা বেশ কঠিন। এক কাপ কুসুম গরম পানি তে ১/৪ চা চামচ সাবান মিশিয়ে নিন। এই মিশ্রণটি দিয়ে দাগের স্থানে ঘষুন। এছাড়া ১/৩ কাপ ভিনেগার এবং ২/৩ কাপ পানি একসাথে মিশিয়ে নিন। এই মিশ্রণটিও দাগ দূর করতে পারে।

সূত্র: হাউজ লজিক

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

দেয়ালের দাগ দূর করার কিছু ঘরোয়া উপায় !

আপডেট সময় : ১১:৪৪:২৪ পূর্বাহ্ণ, রবিবার, ৪ জুন ২০১৭