বুধবার | ২৫ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত Logo সংসদ সদস্য নুরুল আমিন সড়ক দুর্ঘটনায় আহত Logo  পলাশবাড়ী মডেল মসজিদ তিন বছরেও চালু হয়নি, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা Logo চাঁদপুরে দুই সহস্রাধিক পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর রমজানের ফুড প্যাকেজ বিতরণ Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন

ফলের খোসার যত গুণ !

  • amzad khan
  • আপডেট সময় : ১২:১৭:৩১ অপরাহ্ণ, সোমবার, ২৯ মে ২০১৭
  • ৮০৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

ফল খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো তা আজ আর কারো অজানা নয়। তবে প্রায় সকলেরই নজর থাকে শুধু ফলের ভেতরটার দিকে। ফলের ওপরের খোসা ছাড়িয়ে তা ফেলে দেয়া হয় ডাস্টবিনে, যা খুব বড় ভুল। কারণ খোসাতেই রয়েছে আসল পুষ্টি বা খাদ্য উপাদান। এমনটি জানিয়েছেন, জার্মানির হানোফার বিশ্ববিদ্যালয়ের ফল উৎপাদন ও বাগান বিষয়ক বিভাগের প্রধান ডা. মরিৎস।

চলুন জেনে নিই সে রকম কিছু ফল ও তার গুণের কথা:-

আমের খোসা

নানা স্বাদের, নানা রঙের এবং বিভিন্ন সাইজের রসালো, মজার আম খেয়ে বাঙালিরা অভ্যস্ত, তবে অবশ্যই খোসা ছাড়া। আমের খোসা বা চামড়া সরাসরি খাওয়া না গেলেও আমের চাটনি বা রস কিন্তু বাড়তি ভিটামিন গ্রহণের জন্য সহজেই খোসাসহ খাওয়া যায়।

আপেলের খোসা

অনেকেরই প্রিয় ফল আপেল। এ ফল সারা বছরই বাজারে পাওয়া যায়। প্রায়ই খোসাসহ আস্ত একটি আপেল হাতে নিয়ে খেয়ে থাকেন অনেকেই। কারণ আপেলের খোসায় থাকে প্রচুর ভিটামিন। তবে আপেলকে লোভনীয় ও আকর্ষণীয় দেখানোর জন্য অনেক ক্ষেত্রেই নানা রকম রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয়ে থাকে। তাই আপেল ভালো করে ধুয়ে-মুছে খাওয়া উচিত।

কমলার খোসা

কমলার খোসা সরাসরি খাওয়া সম্ভব নয় তা ঠিক, তবে রান্না করে সহজেই তা খাওয়া যায়। এমনকি কমলার খোসাগুলো শুকিয়ে রেখে তা সারা বছর চায়ের মতো পানীয় হিসেবেও কাজে লাগানো যায়। এতে সুগন্ধ ছাড়াও রয়েছে যথেষ্ট ভিটামিন ‘সি’।

সূত্র: ডয়েচ ভেলে

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

ফলের খোসার যত গুণ !

আপডেট সময় : ১২:১৭:৩১ অপরাহ্ণ, সোমবার, ২৯ মে ২০১৭