বুধবার | ২৫ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত Logo সংসদ সদস্য নুরুল আমিন সড়ক দুর্ঘটনায় আহত Logo  পলাশবাড়ী মডেল মসজিদ তিন বছরেও চালু হয়নি, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা Logo চাঁদপুরে দুই সহস্রাধিক পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর রমজানের ফুড প্যাকেজ বিতরণ Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন

অত্যাধিক মানসিক চাপ থেকে হতে পারে সিজোফ্রেনিয়া !

  • amzad khan
  • আপডেট সময় : ০২:২১:৩৯ অপরাহ্ণ, শনিবার, ২৭ মে ২০১৭
  • ৮১৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

পরিবারের কেউ মানসিক সমস্যায় আক্রান্ত হলে চিকিৎসা করানোর আগে সমস্যা লুকোতেই ব্যস্ত হয়ে পড়েন সদস্যরা। এমনই এক কঠিন মানসিক সমস্যা সিজোফ্রেনিয়া।

প্রাথমিক পর্যায়ে সিজোফ্রেনিয়ার চিকিৎসা না করানো হলে তা ক্রনিক সমস্যা হয়ে উঠতে পারে। মানসিক রোগ সম্পর্কে ধারণায় স্বচ্ছতার অভাব থাকায় অধিকাংশ ক্ষেত্রেই চরম অবস্থায় পৌঁছে যায় সিজোফ্রেনিয়া। এই রোগে আক্রান্তের ভাবনা-চিন্তা, অনুভূতি, কাজের উপর প্রভাব ফেলে।

ঠিক কী কারণে কেউ সিজোফ্রেনিয়ায় আক্রান্ত হন তার কোন নির্দিষ্ট কারণ এখনও খুঁজে পাননি বিজ্ঞানীরা। কোন অভিজ্ঞতার ফলে অত্যাধিক মানসিক চাপ থেকে এই সমস্যা হতে পারে। এ ছাড়া বংশগত কারণ, মস্তিষ্কে রাসায়নিকের ভারসাম্যের অভাব, অনেক সময় ভয়াবহ ভাইরাল ইনফেকশন থেকেও হতে পারে সিজোফ্রেনিয়া।

যে কোনও বয়সের মানুষই সিজোফ্রেনিয়ায় আক্রান্ত হতে পারেন। সাধারণত ১৬-৩০ বছর বয়সের মধ্যেই এই রোগের প্রথম লক্ষণ দেখা যায়। পুরুষদের ক্ষেত্রে তুলনামূলক কম বয়সেই প্রথম লক্ষণ ধরা পড়ে।

এখন পর্যন্ত সিজোফ্রেনিয়া নিরাময়ের কোন উপায় বের করতে পারেননি মনোবিদরা। তবে ওষুধের সাহায্যে রোগের লক্ষণ ও প্রকোপ নিয়ন্ত্রণে রাখা যায়। তাই যত কম বয়সে রোগ ধরা পড়ে ও চিকিৎসা শুরু যায়, ততই ভাল।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

অত্যাধিক মানসিক চাপ থেকে হতে পারে সিজোফ্রেনিয়া !

আপডেট সময় : ০২:২১:৩৯ অপরাহ্ণ, শনিবার, ২৭ মে ২০১৭