বুধবার | ২৫ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত Logo সংসদ সদস্য নুরুল আমিন সড়ক দুর্ঘটনায় আহত Logo  পলাশবাড়ী মডেল মসজিদ তিন বছরেও চালু হয়নি, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা Logo চাঁদপুরে দুই সহস্রাধিক পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর রমজানের ফুড প্যাকেজ বিতরণ Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন

দাঁতের উজ্জ্বলতা বাড়াবে ঘরোয়া টুথপেস্ট !

  • amzad khan
  • আপডেট সময় : ১২:৪০:৪৬ অপরাহ্ণ, রবিবার, ১৪ মে ২০১৭
  • ৮১৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

দাঁত পরিষ্কার করতে আমরা সবাই টুথপেস্ট ব্যবহার করি। দাঁত সাদা করা কিংবা মুখের দুর্গন্ধ দূর করার জন্য বাজারে আছে নানা ব্র্যান্ডের টুথপেস্ট। তবে কেমিক্যাল সমৃদ্ধ টুথপেস্ট অনেক সময় দাঁতের এনামেল ক্ষয় করে দেয়। অন্যদিকে বাজারে এত এত টুথপেস্টের মাঝে ভালো টুথপেস্ট খুঁজে পাওয়াও বেশ কঠিন। তবে এই সমস্যা সমাধান করতে পারেন আপনি নিজেই। নিজেই তৈরি করে নিতে পারেন আপনার টুথপেস্টটি। আর এতে খুব বেশি উপাদানেও প্রয়োজন নেই, ঘরে থাকা উপাদান দিয়েই তৈরি করা যায় এই টুথপেস্ট। তৈরি করা সম্ভব।

যা যা লাগবে:

হলুদের গুঁড়ো

বেকিং সোডা

বিশুদ্ধ নারকেল তেল

পেপারমেন্ট নির্যাস (ইচ্ছা)

যেভাবে তৈরি করবেন:

১। প্রথমে একটি পাত্রে দুই টেবিল চামচ নারকেল তেল দিয়ে দিন। এর সাথে দুই টেবিল চামচ বেকিং সোডা মেশান।

২। এরপর নারকেল তেল এবং বেকিং সোডা ভালো করে মিশিয়ে নিন।

৩। তারপর এতে ১০-১৫ ফোঁটা পিপারমেন্ট অয়েল মেশান। আপনি চাইলে পিপারমেন্ট অয়েলের পরিবর্তে অন্য যেকোনো পছন্দের এশেনসিয়াল অয়েল মেশাতে পারেন। এটি টুথপেস্ট একটি সুন্দর গন্ধ দেবে।

৪। এরপর এক থেকে আধা চা চামচ হলুদের গুঁড়ো মেশান।

৫। একটি নন-মেটালিক চামচ দিয়ে মিশ্রণটি মিশিয়ে নিন। লক্ষ্য রাখবেন মিশ্রণটি যেন ঘন হয়। পাতলা হলে এটি দিয়ে দাঁত ব্রাশ করা যাবে না।

৬। তৈরি হয়ে গেলো দাঁত সাদা করার টুথপেস্ট।

যেভাবে ব্যবহার করবেন:

১। এয়ার টাইট কনটেইনারে এই টুথপেস্টটি সংরক্ষণ করুন। যখন এটি ব্যবহার করবেন তখন একটি চামচ (কাঠের চামচ হলে ভালো হয়) করে টুথপেস্ট নিন। সেটি টুথব্রাশে লাগিয়ে রাখুন।

২। এবার এটি দিয়ে দাঁত ব্রাশ করুন।

৩। এই টুথপেস্টটি ফ্রিজে সংরক্ষণ করতে পারেন।

৪। এটি দিয়ে দাঁত ব্রাশ করার পর কুসুম গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।

৫। যদি খুব বেশি ড্রাই হয়ে যায় তবে এতে কিছু পরিমাণ নারকেল তেল মিশিয়ে নিন।

৬। এটি দিয়ে দিনে দুইবার দাঁত ব্রাশ করুন।

কার্যকারিতা:

বেকিং সোডা সোডিয়াম বাইকার্বোনেট নামে পরিচিত। যা দাঁত সাদা করতে ব্যবহার করা হয়। এতে থাকা অ্যাসিড মুখের দুর্গন্ধ দূর করতে সাহায্য করে। বেকিং সোডার পেস্ট দাঁতের প্ল্যাক রোধে সাহায্য করে।

নারকেল তেল অ্যান্টিব্যাকটেরিয়াল হিসেবে কাজ করবে আর মিন্ট অয়েল মুখের দুর্গন্ধ দূর করে মুখের ভেতরের পরিচ্ছন্নতা নিশ্চিত করে।

হলুদ সম্পূর্ণ মুখের স্বাস্থ্যের জন্য উপকারী। এর অ্যান্টি ইনফ্লামেমটরি এবং অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান দাঁত সাদা করে মাড়ির ইনফেকশন দূর করে দেয়।

সূত্র: টপ টেন হোম রেমিডিস

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

দাঁতের উজ্জ্বলতা বাড়াবে ঘরোয়া টুথপেস্ট !

আপডেট সময় : ১২:৪০:৪৬ অপরাহ্ণ, রবিবার, ১৪ মে ২০১৭