বুধবার | ২৫ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত Logo সংসদ সদস্য নুরুল আমিন সড়ক দুর্ঘটনায় আহত Logo  পলাশবাড়ী মডেল মসজিদ তিন বছরেও চালু হয়নি, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা Logo চাঁদপুরে দুই সহস্রাধিক পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর রমজানের ফুড প্যাকেজ বিতরণ Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন

ছয় মাসে গড় মূল্যস্ফীতি ৫.৫১ শতাংশ: অর্থপ্রতিমন্ত্রী !

  • amzad khan
  • আপডেট সময় : ১২:০১:২৮ অপরাহ্ণ, মঙ্গলবার, ৯ মে ২০১৭
  • ৭৮৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

চলতি ২০১৬-১৭ অর্থবছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) বা ছয় মাসে দেশে গড় মূল্যস্ফীতি ছিল ৫.৫১ শতাংশ। যা গত অর্থবছরের তুলনায় দশমিক ৬৮ শতাংশ কম। আর এই মূল্যস্ফীতির হার লক্ষ্যমাত্রার চেয়েও কম। গতকাল সোমবার জাতীয় সংসদে পঞ্চদশ অধিবেশনে অর্থবছরের দ্বিতীয় প্রান্তিক পর্যন্ত বাস্তবায়ন অগ্রগতি ও সামষ্টিক অর্থনৈতিক অগ্রগতি সংক্রান্ত প্রতিবেদন উপস্থাপনকালে অর্থপ্রতিমন্ত্রী এম এ মান্নান এ তথ্য জানান।

অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত দেশের বাইরে থাকায় তার পক্ষে তিনি এ প্রতিবেদন উপস্থাপন করেন।

প্রতিবেদনে বলা হয়, জনজীবনে স্বস্তি বজায় রাখতে মূল্যস্ফীতিকে আমরা সহনীয় পর্যায়ে রাখতে সক্ষম হয়েছি। এক্ষেত্রে বিরাট সাফল্য আমাদের রয়েছে। ২০১৬ সালের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৫ দশমিক ৫১ শতাংশ। যেখানে গত অর্থবছরের ওই একই সময় মূল্যস্ফীতি ছিল প্রায় ৬ দশমিক ১৯ শতাংশ। চলতি অর্থবছরে মূল্যস্ফীতির বছরভিত্তিক লক্ষ্যমাত্রা ছিল ৫ দশমিক ৮ শতাংশ। অর্থাৎ মূল্যস্ফীতির হার লক্ষ্যমাত্রার চেয়েও কম।

প্রতিবেদনে বলা হয়, খাদ্য মূল্যস্ফীতি উল্লেখযোগ্য পরিমাণে হ্রাস পেলেও খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি বেড়েছে। খাদ্য মূল্যস্ফীতি ২০১৫ সালের ডিসেম্বর হতে ২০১৬ সালের ডিসেম্বর পর্যন্ত ৬ দশমিক ৫ শতাংশ থেকে ৪ দশমিক ৫১ শতাংশে নেমে এসেছে।

এ বিষয়ে বলা হয়, সন্তোষজনক কৃষি উৎপাদন, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের স্থিতিশীল মূল্য, অনুকূল মূদ্রা সরবরাহ পরিস্থিতি এবং সর্বোপরি  স্থিতিশীল রাজনৈতিক পরিবেশে দেশব্যাপী পণ্য সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক থাকবে বিধায় সামনের দিনগুলোতে মূল্যস্ফীতি আর বাড়বে না বলেই বিশ্বাস।

এর আগে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে গতকাল বিকেল ৫টা ১৯ মিনিটে সংসদ অধিবেশন শুরু হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

ছয় মাসে গড় মূল্যস্ফীতি ৫.৫১ শতাংশ: অর্থপ্রতিমন্ত্রী !

আপডেট সময় : ১২:০১:২৮ অপরাহ্ণ, মঙ্গলবার, ৯ মে ২০১৭