সোমবার | ২৩ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo জীবননগরে বাজার মনিটরিং অভিযান ৪ প্রতিষ্ঠানকে জরিমানা। Logo বিশ্ব চিন্তা দিবস ও স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতার জন্মদিনে আলোচনা সভা Logo অবৈধ বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু Logo জীবননগর বাঁকা গ্রামে বর্গা জমির কলা কাটা নিয়ে দ্বন্দ্ব বিএনপি কর্মীর মাথায় ইটের আঘাত, কানের অংশ বিচ্ছিন্ন Logo টরন্টোতে ফোবানার ৪০ বছর উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা Logo খুবিতে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত Logo কয়রায় মৎস্য ঘের দখলের অভিযোগ, সংবাদ সম্মেলন Logo সাতক্ষীরার উপকূলে সংরক্ষিত বনাঞ্চলে অবৈধ মাছ আহরণ, মান্দারবাড়িয়ায় ২২ জেলে আটক Logo জীবননগরে রেললাইনের লোহার পাত ভেঙে ৪ ঘণ্টা ট্রেন চলাচলে বিঘ্ন Logo জীবননগরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নানা প্রতিযোগিতা অনুষ্ঠিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

🇧🇩
📅
তারিখ
১২ ফেব্রুয়ারি ২০২৬
সময়
সকাল ৭:৩০ - বিকেল ৪:৩০
🇧🇩 ঢাকা সময়
শুরু হতে বাকি
00 দিন
00 ঘন্টা
00 মিনিট
00 সেকেন্ড
ঢাকা সময় (GMT+6)

🏛️ দলীয় অবস্থান 📊

বিএনপি ঐক্য Party Icon
ভোটে এগিয়ে ০ %
আসন সংখ্যা ২১২
জামাত ঐক্য Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা ৭৭
জাপা Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা 0
আইএবি Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা

🇧🇩 সংসদ নির্বাচনের সংক্ষিপ্ত তথ্য 📋

🏛️
আসন সংখ্যা
২৯৯
*শেরপুর–৩ আসনে ভোট স্থগিত
🗳️
অংশগ্রহণকারী দল
৫০
*ইসিতে নিবন্ধিত
👥
মোট প্রার্থী
২,০২৮
স্বতন্ত্র প্রার্থী
২৭৩
👪
মোট ভোটার
১২,৭৭,১১,৭৯৩
*পোস্টাল ভোটার: ১৫,৩৩,৬৮২
👨
পুরুষ ভোটার
৬,৪৮,২৫,৩৬১
👩
নারী ভোটার
৬,২৮,৮৫,২০০
🏳️‍🌈
হিজড়া ভোটার
১,২৩২
গণভোট
হ্যাঁ
৬৮.১%
প্রাপ্ত ভোট: ৪.৮+ কোটি
ভোট বিতরণ৬৮.১%
না
৩১.৯%
প্রাপ্ত ভোট: ২.৩+ কোটি
ভোট বিতরণ৩১.৯%

ঘন ঘন প্রস্রাবের অন্যতম কারণ !

  • amzad khan
  • আপডেট সময় : ০২:১৭:০৯ অপরাহ্ণ, সোমবার, ৮ মে ২০১৭
  • ৮০৪ বার পড়া হয়েছে

Male executive running to toilet

নিউজ ডেস্ক:

অনেকেরই রাতে ঘন ঘন প্রস্রাবের চাপ আসে, হঠাৎ আপনার ঘুম ভেঙে যায়। বিছানা থেকে উঠেই তাড়াহুড়ো করে টয়লেটে যেতে হয়।

এ রকম ঘন ঘন প্রস্রাবের চাপের যন্ত্রণা থেকে বাঁচতে হলে আজই আপনার খাদ্যের তালিকা থেকে লবণকে না বলুন। কারণ এই লবণই ঘন ঘন প্রস্রাবের অন্যতম কারণ। সম্প্রতি জাপানের বিজ্ঞানীরা ঘন ঘন প্রস্রাবের যন্ত্রণা থেকে এভাবেই মুক্তির পরামর্শ দিয়েছেন।

বিজ্ঞানীদের মতে, এ ধরনের সমস্যাকে নকটিউরিয়া (nocturia) বলে। সাধারণত ৬০ বছর বয়সের পরই এ সমস্যা দেখা দেয়। এ কারণে ঘুমের সমস্যা হয় এবং তাদের জীবনযাপনে বিরূপ প্রভাব পড়ে।

এ ব্যাপারে তিন শতাধিক স্বেচ্ছাসেবীর ওপর একটি গবেষণা চালানো হয়। এতে দেখা যায়, লবণ গ্রহণের মাত্রা কমিয়ে দিলেই ঘন ঘন প্রস্রাবের চাপ অনেকটা কমে আসে।

খাদ্য তালিকায় কিছুটা পরিবর্তনেও এ সমস্যা থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব বলে মনে করেন যুক্তরাজ্যের চিকিৎসকরা। নাগাসাকি ইউনিভার্সিটির গবেষকরা এ বিষয়ে গবেষণার ফলাফল লন্ডনে ইউরোপিয়ান সোসাইটি অব ইউরোলজি কংগ্রেসে উপস্থাপনও করেছেন।

এ গবেষণায় বেশি লবণ খায় এবং ঘন ঘন প্রস্রাবের কারণে রাতে ঘুমের সমস্যা হয় এমন একদল রোগীর ওপর তিন মাস ধরে গবেষণা চালানো হয়। এ সময় তাদের কম লবণ খাওয়ার পরামর্শ দিয়ে পর্যবেক্ষণ করা হয়। এতে দেখা যায়, ওই সব রোগীদের রাতে ঘুমের মধ্যে দু’বারের স্থলে মাত্র একবার প্রস্রাবের চাপ আসে। আর যাদের দিনেও এ সমস্যা ছিল তাদেরও অনেকটা উন্নতি হয়েছে।

অন্যদিকে গবেষণায় সুস্থ ৯৪ জনকে অতিরিক্ত লবণ খাওয়ানোর পর দেখা যায়, তাদের রাতে ঘন ঘন প্রস্রাবের চাপ আসে এবং ঘুমেরও ব্যাপক ক্ষতি হয়। গবেষণা প্রতিবেদনের লেখক ড. মাৎসু তমোহিরো বলেন, ঘন ঘন প্রস্রাব সমস্যা সমাধানে স্বল্প পরিসরে লবণ গ্রহণ করলে বয়স্করা উপকার পাবেন।

তিনি বলেন, গবেষণায় লবণের সঙ্গে প্রস্রাবের চাপের এই সম্পর্কটি পাওয়া গেছে। তবে এ ব্যাপারে আরও বড় পরিসরে গবেষণার প্রয়োজন বলে মনে করেন ড. মাৎসু তমোহিরো।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জীবননগরে বাজার মনিটরিং অভিযান ৪ প্রতিষ্ঠানকে জরিমানা।

ঘন ঘন প্রস্রাবের অন্যতম কারণ !

আপডেট সময় : ০২:১৭:০৯ অপরাহ্ণ, সোমবার, ৮ মে ২০১৭