বৃহস্পতিবার | ১৯ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন পাক্ষিক চাঁদনগরের সম্পাদক সাবিত্রী রানী ঘোষ Logo শতাধিক অসহায় মানুষের মাঝে যমুনা রোড স্পোর্টিং ক্লাবের ঈদ উপহার বিতরণ Logo ইফতার মাহফিল থেকে সামাজিক জাগরণ: মাদকবিরোধী আন্দোলনে কাপাসিয়ার ঐক্য Logo ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আনচেলত্তির চুক্তি বাড়াতে যাচ্ছে ব্রাজিল Logo কাবুলে পাকিস্তানের হামলার পর সংযম প্রদর্শনের আহ্বান চীনের Logo ঈদযাত্রা সুষ্ঠু ও সুন্দর করতে সব ইউনিটের ফোর্স নিয়োজিত থাকবে: আইজিপি Logo চাঁদপুরে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের উদ্যোগে ঈদ উপহার বিতরণ ও ইফতার মাহফিল Logo মাদকমুক্ত কাপাসিয়া গড়ার অঙ্গীকার যুব সংগঠনের মিলনমেলায় নতুন দিগন্ত Logo চাঁদপুরে জিএম বাংলা লিমিটেডের ঈদ উপহার: অসহায় ও এতিমদের মুখে হাসি

ছাত্রলীগের দায়’ নিতে নারাজ শাবি শিক্ষার্থীরা, অবরোধ !

  • আপডেট সময় : ০৬:১১:৩৯ অপরাহ্ণ, বুধবার, ২১ ডিসেম্বর ২০১৬
  • ৯১৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

ক্যাম্পাস খুলে দেওয়ার দাবিতে সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে তারা অবরোধ করেন।

শিক্ষার্থীদের দাবি, ছাত্রলীগের কারণে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস বন্ধ করে সাধারণ শিক্ষার্থীদের কেন বিপদে ফেলা হবে।

শাবির সম্মিলিত সাংস্কৃতিক জোটের প্রাক্তন আহ্বায়ক সারোয়ার তুষার বলেন, ‘ছাত্রলীগের কারণে শাবি ক্যাম্পাস বন্ধ করা অনাকাঙ্ক্ষিত। সাধারণ শিক্ষার্থীরা ছাত্রলীগের দায়ভার নেবে কেন। আমরা অবিলম্বে ক্যাম্পাস খুলে দেওয়ার দাবি জানাচ্ছি।’

এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।

এর আগে, ছাত্রলীগের দুই গ্রুপের ধাওয়া-পাল্টাধাওয়ার পর উদ্ভূত পরিস্থিতিতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

বুধবার সকাল সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ইশফাকুল হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শাবির সকল ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে।

এর আগে শাবির তিনটি হল বন্ধ ঘোষণা করেছে প্রশাসন। বুধবার সকালে ছাত্রদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়। এ-সংক্রান্ত নোটিশও দেওয়া হয়েছে।

হল বন্ধ ঘোষণার বিষয়টি নিশ্চিত করেন শাবির ভারপ্রাপ্ত প্রক্টর নাসের ইবনে আফজাল।

এদিকে মঙ্গলবার রাতে শাবির হলগুলোতে তল্লাশি চালায় পুলিশ। এ সময় কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয় বলে জানিয়েছেন জালালাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) আখতার হোসেন। তবে ‘ব্যস্ত থাকায়’ বিস্তারিত কিছু জানাতে পারেননি তিনি।

প্রসঙ্গত, মঙ্গলবার সন্ধ্যায় শাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান খান গ্রুপের সঙ্গে সহ-সভাপতি আবু সাঈদ আকন্দ, অঞ্জন রায় ও যুগ্ম সাধারণ সম্পাদক সাজিদুল ইসলাম সবুজ গ্রুপের ধাওয়া-পাল্টাধাওয়া হয়। এতে ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ

ছাত্রলীগের দায়’ নিতে নারাজ শাবি শিক্ষার্থীরা, অবরোধ !

আপডেট সময় : ০৬:১১:৩৯ অপরাহ্ণ, বুধবার, ২১ ডিসেম্বর ২০১৬