শনিবার | ১১ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান Logo চাঁদপুরে বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ Logo চাঁদের চারপাশ ঘুরে পৃথিবীমুখী আর্টেমিস–২, সমুদ্রে অবতরণ Logo পাঠকের ভালোবাসায় ১৮ বছর: আজ চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলোর বর্ণাঢ্য আয়োজন Logo আর্ককেইউ-বার্জার অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন খুবির ৩১ শিক্ষার্থী Logo বিজয়ীর মহতী উদ্যোগে চিকিৎসা পেলেন দুই শতাধিক অসহায় মানুষ Logo সদরপুরে রাতের আঁধারে ভেকু দিয়ে অবৈধ বালু লুট: নদীভাঙন ও কৃষিজমি ধ্বংসের আশঙ্কা Logo পেট্রোল নেয়াকে কেন্দ্র করে পলাশবাড়ীতে ছুড়িকাঘাতে তিনজন আহত,গুরুতর ১জন রমেকে Logo তারেক রহমানের ছবি বিকৃতির প্রতিবাদে কয়রায় ছাত্রদল যুবদলের  বিক্ষোভ, প্রতীকী মূর্তি দাহ Logo বোতলজাত ভোজ্য তেল বাজার থেকে উধাও এর প্রতিবাদে চাঁদপুর জেলা ক্যাবের মানববন্ধন

বাল্যবিয়ে নির্মূলে নিকাহ নিবন্ধকদের ভূমিকা জরুরি !

  • amzad khan
  • আপডেট সময় : ০২:১৪:১৪ অপরাহ্ণ, রবিবার, ৩০ এপ্রিল ২০১৭
  • ৭৯৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী বলেছেন, ‘সমাজ থেকে বাল্যবিয়ে নির্মূলে নিকাহ নিবন্ধকদের ভূমিকা থাকা জরুরি। এ ব্যাপারে তাদের কার্যকর ভূমিকা থাকলে বাল্যবিয়ের হার একেবারেই কমে আসবে।

গতকাল শনিবার বাল্যবিবাহ নিরোধে রাজশাহী বিভাগের জেলা প্রশাসক (ডিসি) ও উপজেলা নির্বাহী অফিসারদের (ইউএনও) প্রশিক্ষক প্রশিক্ষণ (টিওটি) কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। রাজশাহী সার্কিট হাউস সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

গওহর রিজভী বলেন, ‘বর্তমান সরকার নিকাহ নিবন্ধকদের সুযোগ-সুবিধা অনেক বৃদ্ধি করেছে। তাই বিয়ে দিতে গিয়ে কোনো অনিয়ম করা যাবে না। একটা বাল্যবিয়েও দেওয়া যাবে না। আর কোনো নিকাহ নিবন্ধক যেন বাল্যবিয়ে দিতে না পারেন, সে জন্য ডিসি ও ইউএনওদের নজরদারী থাকতে হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের গভর্নেন্স ইনোভেশন ইউনিটের মহাপরিচালক আবদুল হালিম ও অতিরিক্ত বিভাগীয় কমিশনার সুলতান আল হামিদ।

অনুষ্ঠানে রাজশাহী বিভাগের বিভিন্ন এলাকার নিকাহ নিবন্ধক, সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি, বেসরকারি সংস্থার কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার নূর-উর-রহমান।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে সেখানে ডিসি-ইউএনওদের টিওটি প্রশিক্ষণ কোর্স শুরু হয়। ‘উদ্ভাবনী উপায়ে বাল্যবিবাহ নিরোধে মাঠ পর্যায়ে করণীয়’ শীর্ষক এই প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষণ দেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের গভর্নেন্স ইনোভেশন ইউনিটের মহাপরিচালক আবদুল হালিম।

রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয় একদিনের এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে। এতে সার্বিক সহযোগিতা করে প্রধানমন্ত্রীর কার্যালয়ের গভর্নেন্স ইনোভেশন ইউনিট। প্রশিক্ষণ কর্মশালার পুরো সময় প্রধানমন্ত্রীর উপদেষ্টা গওহর রিজভী উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান

বাল্যবিয়ে নির্মূলে নিকাহ নিবন্ধকদের ভূমিকা জরুরি !

আপডেট সময় : ০২:১৪:১৪ অপরাহ্ণ, রবিবার, ৩০ এপ্রিল ২০১৭