শনিবার | ১১ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান Logo চাঁদপুরে বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ Logo চাঁদের চারপাশ ঘুরে পৃথিবীমুখী আর্টেমিস–২, সমুদ্রে অবতরণ Logo পাঠকের ভালোবাসায় ১৮ বছর: আজ চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলোর বর্ণাঢ্য আয়োজন Logo আর্ককেইউ-বার্জার অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন খুবির ৩১ শিক্ষার্থী Logo বিজয়ীর মহতী উদ্যোগে চিকিৎসা পেলেন দুই শতাধিক অসহায় মানুষ Logo সদরপুরে রাতের আঁধারে ভেকু দিয়ে অবৈধ বালু লুট: নদীভাঙন ও কৃষিজমি ধ্বংসের আশঙ্কা Logo পেট্রোল নেয়াকে কেন্দ্র করে পলাশবাড়ীতে ছুড়িকাঘাতে তিনজন আহত,গুরুতর ১জন রমেকে Logo তারেক রহমানের ছবি বিকৃতির প্রতিবাদে কয়রায় ছাত্রদল যুবদলের  বিক্ষোভ, প্রতীকী মূর্তি দাহ Logo বোতলজাত ভোজ্য তেল বাজার থেকে উধাও এর প্রতিবাদে চাঁদপুর জেলা ক্যাবের মানববন্ধন

চট্টগ্রামে অস্ত্র মামলায় সন্ত্রাসীর ১৭ বছর কারাদণ্ড !

  • amzad khan
  • আপডেট সময় : ০৬:৩৭:৩১ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৭ এপ্রিল ২০১৭
  • ৭৯৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

অস্ত্র আইনে দায়ের হওয়া একটি মামলার পৃথক দু’টি ধারায় নুরুল আলম নামে এক সন্ত্রাসীকে ১৭ বছরের কারাদণ্ড দিয়েছেন চট্টগ্রাম মহানগর বিশেষ ট্রাইব্যুনাল-৭ এর বিচারক মোছা. বিলকিস আক্তার। বৃহস্পতিবার তিনি এই রায় দেন। আসামি নুরুল আলম গ্রেফতারের পর থেকে কারাগারে আছেন।

ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী মো. ওমর ফুয়াদ বলেন, আদালত অস্ত্র আইনের ১৯ (এ) ধারায় ১০ বছর এবং ১৯ (এফ) ধারায় ৭ বছর কারাদণ্ডের আদেশ দিয়েছেন। উভয় সাজা একই সঙ্গে কার্যকর হবে বলে বিচারক আদেশে উল্লেখ করেন।

আদালত সূত্রে জানা যায়, ২০১৩ সালের ১৭ মে বাকলিয়া থানার কালামিয়া বাজারের পাশে ইছ্যাইক্যার পুল থেকে নুরুল আলমকে একটি দেশীয় এলজি ও এক রাউন্ড রাইফেলের গুলিসহ গ্রেফতার করে পুলিশ। ওইদিনই তার বিরুদ্ধে বাকলিয়া থানার এসআই আব্দুল করিম বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। ২০১৩ সালের ১৮ জুন অভিযোগপত্র দাখিলের পর ২০১৪ সালের ৩ ফেব্রুয়ারি আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। মামলায় মোট ১০ জনের সাক্ষ্য নেওয়া হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান

চট্টগ্রামে অস্ত্র মামলায় সন্ত্রাসীর ১৭ বছর কারাদণ্ড !

আপডেট সময় : ০৬:৩৭:৩১ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৭ এপ্রিল ২০১৭