বুধবার | ২৫ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত Logo সংসদ সদস্য নুরুল আমিন সড়ক দুর্ঘটনায় আহত Logo  পলাশবাড়ী মডেল মসজিদ তিন বছরেও চালু হয়নি, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা Logo চাঁদপুরে দুই সহস্রাধিক পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর রমজানের ফুড প্যাকেজ বিতরণ Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন

৫৬০টি মডেল মসজিদ স্থাপন প্রকল্পের অনুমোদন !

  • amzad khan
  • আপডেট সময় : ০৬:৩৫:৩১ অপরাহ্ণ, বুধবার, ২৬ এপ্রিল ২০১৭
  • ৭৮৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

প্রতি জেলা ও উপজেলায় একটি করে মোট ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।
এ প্রকল্পে ব্যয় হবে ৯ হাজার ৬২ কোটি ৪১ লাখ টাকা। এর মধ্যে জিওবি ৮৯২ কোটি ৬২ লাখ টাকা এবং প্রকল্প সহায়তা থেকে আসবে ৮ হাজার ১৬৯ কোটি ৭৯ লাখ টাকা।

গতকাল মঙ্গলবার সকালে শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কেন্দ্রে একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে হওয়া সভায় প্রকল্পটির অনুমোদন দেওয়া হয়।

সভা শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের জানান, এ প্রকল্পসহ মোট ১৩টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে আজকের সভায়। এসব প্রকল্পে মোট ব্যয় ধরা হয়েছে ২০ হাজার ৪০২ কোটি ৭৫ লাখ  ৭৯ হাজার টাকা।

অন্য প্রকল্পগুলো হলো- ১ হাজার ৭৯৬ কোটি ৪০ লাখ টাকার জেলা পর্যায়ে আইটি/হাইটেক পার্ক স্থাপন (১২ জেলায়),  ৩ হাজার ২৯৪ কোটি ২৪ লাখ টাকার পটুয়াখালী (পায়রা) গোপালগঞ্জ ৪০০ কেভি সঞ্চালন লাইন ও গোপালগঞ্জ ৪০০ কেভি গ্রিড উপকেন্দ্র স্থাপন,  ১ হাজার ১০৯ কোটি ২৩ লাখ টাকার মহেশখালী-আনোয়ারা গ্যাস সঞ্চালন সমান্তরাল পাইপলাইন নির্মাণ, ১ হাজার ৯৭৮ কোটি ৮৮ লাখ টাকার কর্ণফুলী নদীর তীর বরাবর কালুরঘাট সেতু হতে চাক্তাই খাল পর্যন্ত সড়ক নির্মাণ, ৭৯৮ কোটি ১৫ লাখ টাকার গুরুত্বপূর্ণ আঞ্চলিক মহাসড়ক যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ (ময়মনসিংহ জোন), ৪৬৯ কোটি ৫৩ লাখ টাকার থানচি-রিমাকরি-মদক-লিকরি সড়ক নির্মাণ, ৪৫৫ কোটি ৮২ লাখ টাকার কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়ক নির্মাণ- ৩য় পর্যায় (শিলখালী থেকে টেকনাফ) (১ম সংশোধিত), ২৩৫ কোটি ৬৬ লাখ টাকার সিলেট শহর বাইপাস গ্যারিসন লিংক টু শাহ পরান সেতু ঘাট সড়ক ৪ লেন মহাসড়ক উন্নয়ন, ৭৮ কোটি ৪০ লাখ টাকার খালিশপুর-মহেশপুর-দত্তনগর-জিন্নানগর-যাদবপুর মহাসড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন (জেড ৭০২৩), ৯৭ কোটি ২২ লাখ টাকার সুনামগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউট স্থাপন, ৩৫০ কোটি টাকার ঢাকা শহরে তিনটি পাইকারি কাঁচা বাজার নির্মাণ (২য় সংশোধিত) এবং ৬৭৫ কোটি টাকার টেলিটকের থ্রিজি চালুকরণ ও বিদ্যমান টু ফাইভ জি নেটওয়ার্ক বাড়ানো।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

৫৬০টি মডেল মসজিদ স্থাপন প্রকল্পের অনুমোদন !

আপডেট সময় : ০৬:৩৫:৩১ অপরাহ্ণ, বুধবার, ২৬ এপ্রিল ২০১৭