শনিবার | ১১ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান Logo চাঁদপুরে বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ Logo চাঁদের চারপাশ ঘুরে পৃথিবীমুখী আর্টেমিস–২, সমুদ্রে অবতরণ Logo পাঠকের ভালোবাসায় ১৮ বছর: আজ চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলোর বর্ণাঢ্য আয়োজন Logo আর্ককেইউ-বার্জার অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন খুবির ৩১ শিক্ষার্থী Logo বিজয়ীর মহতী উদ্যোগে চিকিৎসা পেলেন দুই শতাধিক অসহায় মানুষ Logo সদরপুরে রাতের আঁধারে ভেকু দিয়ে অবৈধ বালু লুট: নদীভাঙন ও কৃষিজমি ধ্বংসের আশঙ্কা Logo পেট্রোল নেয়াকে কেন্দ্র করে পলাশবাড়ীতে ছুড়িকাঘাতে তিনজন আহত,গুরুতর ১জন রমেকে Logo তারেক রহমানের ছবি বিকৃতির প্রতিবাদে কয়রায় ছাত্রদল যুবদলের  বিক্ষোভ, প্রতীকী মূর্তি দাহ Logo বোতলজাত ভোজ্য তেল বাজার থেকে উধাও এর প্রতিবাদে চাঁদপুর জেলা ক্যাবের মানববন্ধন

১ বছরে ৪৩৪টি হারানো শিশুকে উদ্ধার করলেন তিনি !

  • আপডেট সময় : ০৬:২১:২৫ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৮ এপ্রিল ২০১৭
  • ৮০৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

ট্রেনটা ধরতেই হবে। নইলে দেরি হয়ে যাবে। এই হুড়োহুড়িতে কার সময় আছে পাশের শিশুটার দিকে নজর দিতে? কেমন যেন উদভ্রান্ত মনে হচ্ছে। হারিয়ে গেছে মনে হয়। ইস্, বাচ্চাটা যেন মা-বাবাকে খুঁজে পায়। এই ট্রেনটা বোধহয় ছেড়ে দিল – এইভাবেই আমরা বেশিরভাগই মুখ ফিরিয়ে নিই কর্তব্য থেকে। কিন্তু রেখা মিশ্র থাকতে পারেন না। কারণ অসহায়ের সহায় হওয়াটাই তাঁর কর্তব্য। আর এই পথে চলেই নজির গড়ে চলেছেন ভারতীয় রেলের এই অফিসার। এক বছরের মধ্যে ৪৩৪ শিশুকে বাঁচিয়েছেন তিনি।

ভারতের মুম্বইয়ের ছত্রপতি শিবাজি টার্মিনাস রেল স্টেশনে নিরপত্তার দায়িত্বে রয়েছেন এই আরপিএফ অফিসার। তাঁর মতো অনেকেই রয়েছেন এই দায়িত্বে। কিন্তু আহমেদনগরের রেখা নিজের কাজকে পেশার বাধ্যবাধকতা কম, দায়িত্ব বেশি মনে করেন। দায়িত্ব মানবিকতার। সমাজের জন্য ভাল কিছু করার দায়িত্ব। সেই দায়িত্ব থেকেই শিশুদের সাহায্য করতে এগিয়ে আসেন রেখা৷ তাঁর মতে, শুধু শিশুদের উদ্ধার করা নয় তাঁদের বোঝাও ভীষণ প্রয়োজন। এমনিতেই এমন জনবহুল জায়গায় হারিয়ে ভয় ধরে যায় তাঁদের মনে৷ সেই ভয়টা কাটানো খুবই দরকার৷ হামেশা সেটাই তিনি চেষ্টা করেন।

সূত্র: সংবাদ প্রতিদিন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান

১ বছরে ৪৩৪টি হারানো শিশুকে উদ্ধার করলেন তিনি !

আপডেট সময় : ০৬:২১:২৫ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৮ এপ্রিল ২০১৭